Scentara Lifestyle

সুগন্ধিকে পূর্ণতা দিতে চাইলে ফেলে রাখুন

Cook slow and make it good বলে একটা কথা আছে, মানে ধীর আঁচে রান্না করো এবং এটাকে সেরকম স্বাদের জিনিস বানাও, কেননা আপনি যখন ইচ্ছামত আগুন বাড়িয়ে রান্না করতে যাবেন তখন সেটা পুড়ে নষ্ট হওয়ার চান্স আসলেই অনেক বেশি, আর এই পুড়িয়ে ফেলার কাজটা আমরাও করি অনেকসময় পার্ফিউম নেয়ার পর, মানে নেয়ার পর ওপেনিং স্ট্যাণ্ডার্ড দেখেই ইন্সট্যান্ট জাজ করে ফেলি যে ভাই পার্ফিউম টা মোটেই ভালো না, উহহু কি বাজেরে ভাই একদম ভালো লাগে নাই।

এটা করবেন না, কারণ প্রথমত আপনার সেন্ট প্রোফাইল এক্সেপ্টিং বিহেভিয়ার যদি ফ্রুটি বেইজড হয় তাহলে ফার্স্ট স্নিফে আপনি মাস্কি বা উডি স্মেল একদম নিতে পারবেন না, ভালো লাগবেনা স্মেল, কারণ আপনার রিসেপ্টর এটা নেয়ার জন্য রেডি না, কিন্তু আপনি যদি ভালো না লাগা সত্ত্বেও এটা একটু লাইট ইউজ করেন ২/৩ দিন তাহলে দেখবেন কিছুদিন পর থেকে এটা ভালো লাগা শুরু হচ্ছে কারণ স্মেল বিহেভিয়ারটাই এমন যে এটা মানিয়ে যায়না বরং মানিয়ে নিতে হয়, আমি এমন অনেককে দেখেছি যারা আগর দেখলেই বমি করে দিত কিন্তু এখন আগর ছাড়া চলে না।

আপনারাও দেখবেন এমন অনেক পার্ফিউম আছে যেটা আজকে নিয়ে ভালো লাগবেনা কিন্তু ৩ মাস ফেলে রেখে ভুলে গেছেন হঠাৎ একদিন বের করে স্নিফ করেছেন সেদিন দেখবেন একদম জমে গেছে। পার্ফরম্যান্স জিনিসটাও একইরকম আপনি সাথে সাথে নেয়া অনেক পার্ফিউম থেকে ভালো পার্ফরম্যান্স পেতে নাও পারেন কিন্তু জিনিসটাকে যদি ২৫/৩০ দিন রেখে দেন ঠাণ্ডা কোনো জায়গায় তখন দেখবেন এক্সপেক্টেড পার্ফরম্যান্স চলে এসেছে, তাই তাড়াহুড়ো জিনিসটা ক্ষতিকর সাবেত হতে পারে। পার্ফিউম একটা এক্সপ্লোরেশন জার্নি, এটাকে একটু টাইম দিয়ে এক্সপ্লোর করুন। দেখবেন ডিজাইনার বা নিশ পার্ফিউমসও ম্যাসারেট না করলে অনেক টাইমে ভালো পারফর্ম করেনা।

তবে আরেকটা কথা একটু বলে দেই, আপনি যদি মনে করেন যে ১ বার ঘষা দিয়ে ৪৮ ঘন্টা সুবাসিত থাকবেন তাহলে সেন্টারা আপনার জন্য না ভাই, হ্যাঁ এমন ক্ষতিকর কেমিক্যালের বৈজ্ঞানিক কারিশমা আছে যা মিশিয়ে দিলে টানা ৭ দিন কাপড়ে ঘ্রাণ থাকবে তবে আপনার ক্ষতি হবে নিদারুণ, আমরা যেকোনো জিনিস সেইফ রাখতে চাই ডিসেন্ট রাখতে চাই। তাছাড়া লঞ্জিভিটি বা পার্ফরম্যান্স পুরোপুরি ডিপেণ্ড করে আপনার স্কিন টাইপ, ফেব্রিকস, সারাউন্ডিংস, এনভায়রনমেন্ট এর উপর আর সবচেয়ে বেশি আপনার রিসেপ্টরের উপর৷

এখানে আমরা আন্দাজে একটা প্রমিজ করে দিলাম যে ১ দিন থাকবে ২ দিন থাকবে তাহলে তো হলো না, যেই ঘ্রাণ অনেকে ১০ ঘন্টা পাবে তা আপনি পাবেন ১ ঘন্টা, যেই ঘ্রাণ আপনি ১৫ ঘন্টা পাবেন তা অনেকে ২ ঘন্টাও পাবেনা। এটা ডিপেন্ড করে৷ আমি অনেক দামী পার্ফিউম ইউজার, আমি পোট্রেইট অব দা লেডি ৩ ঘন্টা স্মেল পাই আর আমার এক বন্ধু নাকি ১৮/২০ ঘন্টা পায়, এটাই রিসেপ্টরের জাদু। তাই একটু সবর করেন, একটু টাইম দেন, একটু ডাইভার্সিটি আনেন। স্মেল আপনার ভালো লাগবে, এতটুকো বিশ্বাস রাখেন যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সেন্টারা ইনশাআল্লাহ আপনাকে সবচেয়ে বেস্ট এণ্ড সেইফ গুডই দিচ্ছে।

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top