ছোটবেলায় হুমায়ুন আহমাদের একটা নাটক দেখেছিলাম “উড়ে যায় বকপক্ষি” নামের, স্বভাবতই এই নাটকে অনেক হুমায়ুনীয় শব্দ আছে, যেগুলো আমি তখন টোতস্থ করেছিলাম এবং প্রয়োগও করতাম, কিন্তু আমার বাসার কঠোর রীতি ছিলো সুন্দর শুদ্ধ ভাষা বলতে হবে ভাইবোনদের, আম্মু ভাষার উপর বিশেষ নজর রাখতেন, এই নাটক যখন দেখি তখন আম্মু পিএইচডি ক্যাণ্ডিডেট, আমার এসব শব্দ প্রয়োগে তিনি ব্যাপক বিরক্ত হতেন, আমার দেখাদেখি আমাদের ব্লকের অন্যান্য ছেলেপুলেও হুমায়ুনীয় শব্দ প্রয়োগ শুরু করেছিলো, তাই একদিন আম্মু বাসায় এনে আচ্ছামত শাসিয়ে ভাষা রিশেইপ করেছিলেন৷ কিন্তু একটা শব্দ রিশেইপ করতে পারেননি তা হচ্ছে “বৈদাশ” এই শব্দের প্রতি আমার ব্যাপক পিরীত৷
.
একবার সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এক দেশে যাওয়ার পর চেকিং এর টাইমে জিজ্ঞাসা করেছিলো what’s your intention to visit this country? জবাব দিয়েছিলাম To explore more n more বৈদাশী environment lol, বুঝে নাই বেটায় তাই আবার রিপিট করতে হয়েছিলো জবাবটা। যাইহোক, কথা হচ্ছে বৈদাশ এক্সপ্লোর করতে করতে অনেক বৈদাশি লাইনঘাট হয়ে গেছে, যেটা আমার সখের ব্যবসা সেন্টারার জন্য একটা আশীর্বাদ। সেন্টারা আমি খুলেছিলাম যেন সবার স্মেলিং এক্সপেরিয়ান্সকে অনেক উপরের লেভেলে নিয়ে যেতে পারি, সেটার জন্য অনেক পাপর বেলতে হচ্ছে তবে আশাকরি খুব দ্রুতই এমন এমন জিনিস দেশে আনতে পারবো যা আগে কেউ কখনো এক্সপেরিয়ান্স করেনি৷
.
তবে সবকিছু আনার আগে আমার আরো অনেক কাজ বাকী আছে, কারণ আমাদের দেশের মানুষ এখনো ভালো পার্ফিউম বলতে বুঝে লাস্টিং, এবার সরিষার তেলের মতো স্মেল আসুক কিন্তু লাস্টিং লাগবে, এটা বোঝানোই যায়না যে এমন অনেক ক্ষতিকর ফিক্সেটিভ আছে যেমন Polycyclic Musks এসব ইউজ করলে ৭ দিনেও লাস্টিং যাবেনা প্রজেক্ট করবে ২ দিন কিন্তু শ্বাসনালী ছিদ্র পর্যন্ত হয়ে যেতে পারে। এজন্য দেখবেন অনেক বড় বড় হাউজ যেমন লুই ভুইটনেরই অনেক পার্ফিউম আছে ৩ ঘন্টা পর ঘ্রাণ গায়েব হয়ে যায় কিন্তু দাম ৫০ হাজার প্লাস, কারণ তারা সেইফটিকে অনেক বেশি প্রায়োরিটি দেয়৷ সামনে আমার একটা বিগার অডিয়েন্সকে এসব বুঝাতে হবে এরপর প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে, নাহলে বলবে আমিও ভেজাল দেই। তাই লাস্টিং লাস্টিং একটু কমই করেন নাহলে উল্টো আপনার স্বাস্থ্যেরই ঝুকি৷
.
আরেকটা জিনিসও জেনে রাখেন তা হচ্ছে বৈদাশ থেকে ইম্পোর্ট করলেই কিন্তু কেউ ইম্পোর্টার নাহ৷ ইম্পোর্টার বলে যারা বিগার সাইডে কাজ করে, আমি কোনো হোলসেল দেইনা দেয়ার প্ল্যানও নাই, আমি ইম্পোর্ট করি সোর্সার হিসেবে৷ যাইহোক, বৈদাশ থেকে সামনে ৩৩ টা নিউ প্রোডাক্ট ঢুকবে ন্যাচারাল আইটেমসহ এবং এই জার্নি কন্টিনিউ হতে থাকবে। দু’আ করে দেন একটু।