Scentara Lifestyle

Shadow Lady

Price range: 200.00৳  through 1,190.00৳ 

নরম আলো–আঁধারির এক সন্ধ্যায়, Shadow Lady ধীরে ধীরে হাজির হয়। শুরুতেই বাতাসে ভেসে আসে মিষ্টি ফলের ছোঁয়া—রসালো পিচ আর টক-মিষ্টি বেরির হালকা হাসি, যেন অচেনা কোনো নারীর প্রথম দৃষ্টির মায়া। মুহূর্তের মধ্যেই সেই মায়ার ভেতর ফুটে ওঠে নরম ফুলের সুবাস—জেসমিন আর অরেঞ্জ ব্লসম, যা তার ব্যক্তিত্বে যোগ করে কোমলতা ও রহস্যের গভীরতা। সময় গড়ালে উষ্ণ ভ্যানিলা, নরম মাস্ক আর হালকা উডির ছোঁয়া ধীরে ধীরে চারপাশ জড়িয়ে ধরে, রেখে যায় এক মোলায়েম, আকর্ষণীয় ছায়া—যেন অন্ধকারে মিলিয়ে যাওয়া এক সুন্দর স্মৃতি, যার নাম Shadow Lady

আপনার প্যাকেজিং বেছে নিন

প্রথমবার যেদিন হাওয়াই সফরে বের হয়েছিলাম অ্যামেরিকান কন্টিনেন্ট দেখার উদ্দেশ্যে তখন দুবাইতে বেশ লম্বা একটা ট্রাঞ্জিট পেয়েছিলাম, আর তখন ভালো একটা সুযোগ হয়েছিলো পুরো বিমানবন্দরটা ঘুরে দেখার আর এয়ারপোর্টে অবস্থান করবো কিন্তু মার্কেট এক্সপ্লোর করবোনা তা কি হয়? তখন দুবাই ডিউটি ফ্রি এর একটা ক্যাম্পেইনে একটা বোতল আমাকে খুব অ্যাট্রাক্ট করে এবং সেটা ছিলো একটা পার্ফিউমের বোতল।

যখন বোতলটা খুললাম আর সেলসপার্সন একটু স্প্রে করে দিলো আমার জামায় সেটার ঘ্রাণে আমি পুরোপুরি মুগ্ধ হয়ে হারিয়ে গেলাম এর মাঝেই তখন এর নাম দেখেছিলাম শ্যাডো লেডি, আর দাম? এহেম এহেম মাত্র ৮৮০ দিরহাম মানে প্রায় ২৭ হাজার টাকা, কিন্তু ভাই ভালো লাগলে কি আর ছেড়ে আসা যায়? কিন্তু টাকাও তো নেই, শেষমেষ একটু স্যাম্পলের জন্য আবেদন জানালাম, দু:খজনক ব্যাপার যে এমন কোন সুবিধা নেই, কিন্তু সেলসপার্সন ভাইয়াটা অনেক ভালো ছিলো তিনি আমাকে একটি সেন্ট টেস্টার আরেকটি ক্যারি পলি দেন, যেখানে রাখলে ঘ্রাণটা দীর্ঘদিন টেস্টারে অক্ষত থাকবে।

দেশে এসে বেমালুম ভুলেই গেলাম সেই টেস্টারের কথা অন্যান্য কাজের চাপে একবিন্দুও মনে ছিলোনা এই সুগন্ধির কথা। এরই মাঝে জানুয়ারির ৮ তারিখ আমার ডিস্ট্রিবিউটার রওয়ানা দেন ভারতে, কেরালা রাজ্য ভ্রমণ ও সেখান থেকে এসেন্সিয়াল অয়েল নিয়ে আসার জন্য যাচ্ছেন তিনি, মাঝে প্রবেশ করবেন বোম্বে মোহাম্মাদ আলী রোড যেটা ভারতের সবচেয়ে প্রাচীণ আতর বাজার। বললেন সেখানে এমন কিছু পার্ফিউম মাস্টার আছেন যারা কেবল ঘ্রাণ নিয়েই সেটা বানিয়ে ফেলতে পারেন।

অ্যাঁই এটা কি বললো? দাঁড়ান দাঁড়ান, আমার তো কিছু বানানোর আছে তাহলে দৌড়ে ৩ তলা থেকে নিয়ে আসলাম আমার শ্যাডো লেডির টেস্টার, ঘ্রাণ টেস্ট করালাম ডিস্ট্রিবিউটারকে। আব্দার একটাই এই ঘ্রাণ আমার চাই-ই চাই। উনি বললেন ধুর মিঞা এটা তো শ্যাডো লেডি! আমি মুখ শুকনো করে “হ্যাঁ আপনি চিনেন?” আরে ভাই এটার মেইন মেইকারের সাথে পরিচয় আছে আমার একদম মেইন জায়গা থেকে এনে দিতে পারবো! উনি বললেন। আমার খুশি তখন দেখে কে? ৫০০ এম এল আনিয়েছি টোটাল, আজকে হাতে পেলাম। ঘ্রাণে কোন ১৯/২০ নেই একদম ২০/২০।

অনলাইনে আমি গল্প বলতে পারবো কিন্তু ঘ্রাণ বুঝাতে পারবোনা, অনুরোধ থাকলো যে অন্তত শ্যাডো লেডি গায়ে মেখে যাওয়ার জন্য হলেও একদিন এটা একটু খানি নিয়ে দেখবেন। সেররা জিনিস সেররা। ইউনিসেক্স তবে মেয়েরা বিশেষভাবে পছন্দ করেন। বউয়ের জন্য এটা বেস্ট অব দ্যা বেস্ট গিফট হবে আশা করি৷

Weight N/A
Size

2ml Sample, 6 ML, 12 ML, 15 ML

Reviews

There are no reviews yet.

Be the first to review “Shadow Lady”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top