– ওয়াও কি সুন্দর কালার আতরটার, গাঢ় সবুজ! যেন প্রকৃতিকে বোতলে আটকে রাখা হয়েছে, কি আতর এটা ভাই?
– এটার নাম গ্রীণ বাখুর।
– এ্যাঁহ! এটা বাখুর? বাখুর ক্যামনে হয়? বাখুর তো অ্যাম্বার কালার হয়, একটা ঝাঁঝালো প্রাচীণ ধাঁচের ঘ্রাণ থাকে এটার ঘ্রাণ তো মিষ্টি টাইপের।
– হাহাহা হুম ঠিকই বলেছেন, আর গ্রীণ বাখুরের জাদুটা ঠিক এখানেই, এটা বাখুর বটে তবে সাধারণ বাখুর না এটা এক মাইটি বাখুর। যার জন্ম তো বাখুর থেকেই তবে সুগন্ধি শুভ্র মিঠাইয়ের।
গ্রীণ বাখুর অ্যারাবিয়ান ঘরাণার জোস বাখুরগুলোর একটি এবং অনেক বেশি পপুলার, এর অন্যতম কারন হচ্ছে এটি নারী-পুরুষ উভয়েই ইউজ করতে পারে। এর সুবাসটা অনেকটাই নাটকীয় এবং তুফানীয় টাইপের সুন্দর, তুফানীয় জিনিসটা কি আসলে আমি নিজেও জানিনা, তবে বোঝানোর জন্য এরচেয়ে ভালো শব্দ নাই 
গ্রীণ বাখুরের ক্যাপটা খুলে যখন নাকের কাছে আনবেন তখন টুশ করে “খাস” পার্ফিউমের একটা ফিল পাবেন কিন্তু পরবর্তী ৫ সেকেণ্ডেই আবিষ্কার করবেন নো নো এটা খাস তো একদমই না, কাষ্ঠল বাখুরের ঘ্রাণই সাথে ল্যাভেন্ডার আর জাফরানি একটা ফিল তাই বাস্নাটা এতোটা মিষ্টি। কাহিনী হচ্ছে গ্রীণ বাখুরের টপ নোটে ল্যাভেণ্ডার, মস, সিস্ট্রসেস এর পোর্শনটা রাখা হয়েছে তাই প্রথম ঝঁটকায় একটা ঠাণ্ডা ঝাঁঝ আসে এবং পরক্ষণেই এর মিড নোটে রাখা বাখুর আর আগর অউদের ঘ্রাণটা শক্তপোক্তভাবে বুঝে আসে।
কিন্তু মূল মজাটা হচ্ছে বেইস নোটে থাকা হোয়াইট মাস্ক, অ্যাম্ব্রোক্স, আর অ্যাম্বারে যেটা একটা শক্ত ও লং লাস্টিং ভাইব দিয়ে ঘ্রাণটা ছড়িয়ে দিতে থাকে এবং আশেপাশের লোকগুলোকে বাধ্য করে যেন একবার লম্বা টান দিয়ে দেখে এই ঘ্রাণ কোত্থেকে আসছে, বিয়ের দিনের জন্য পার্ফেক্ট একটা আতর কোন সন্দেহ নাই৷ আশেপাশের সবাই বর থেকে আসা এক প্রাকৃতিক সুবাসের প্রতি মোহান্বিত হয়ে যাবে, আর কনের ক্ষেত্রে বর নিজেই মোহান্বিত হয়ে যাবে, যেটা হওয়া খুবই জরুরি 
নাহলে বুঝবেন কিভাবে? Your scent is your signature 






Reviews
There are no reviews yet.