Scentara Lifestyle

, , ,

Nishane Hacivat

Rated 4.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

Price range: 520.00৳  through 1,020.00৳ 

প্রথম মুহূর্তেই Hacivat যেন একটা ঝলক দিয়ে জানান দেয় নিজেকে,  বার্গামটের তীক্ষ্ণ উজ্জ্বলতা, পাইনঅ্যাপেলের রসালো মিষ্টি, আর গ্রেপফ্রুটের হালকা টক একসাথে মিলে এমন একটা অনুভূতি তৈরি করে যেন কেউ ভূমধ্যসাগরের বাতাসে সবে ছড়িয়ে গেছে একটা পাকা ফলের খোসা ছাড়ানো তাজা, প্রাণবন্ত শক্তিশালী ঘ্রাণ৷ 

তারপর ধীরে ধীরে সব থিতু হয়। জ্যাসমিনের নরম পরশ, সিডারউডের উষ্ণতা, আর ওকমস-মাস্কের সেই গভীর স্মোকি ড্রাইডাউন চামড়ার সাথে এমনভাবে মিশে যায় যে আর বোঝা যায় না,  এটা আসলেই কোনো  পারফিউমের ঘ্রাণ নাকি পরনের মানুষটারই নিজস্ব কোনো ব্যক্তিত্ববোধের সুবাসিত প্রতিবিম্ব।

একটা কাজের জন্য দৌড়াচ্ছিলাম, যেতে হবে ঢাকার অপরপ্রান্ত সাভারে কিন্তু সেই কখন থেকে দাঁড়িয়ে আছি চানখারপুল মোড়ে, কিন্তু এই তেল সংকটের সময়ে একটাও ফ্রি বাস পাচ্ছিনা। একগাদা লোক ঝুলে আছে গেটে, কোনভাবেই ওঠার সুযোগ নেই। আর সূর্য গোসসা করে তার সমস্ত তেজ দেখাচ্ছে মাথার উপর, দরদর করে ঘামছি, এমন মুহুর্তে ভাগ্য সহায় হলো বুঝি, দেখলাম সবুজ রঙা “ঠিকানা বাস” আসছে আরো ভালো করে খেয়াল করে দেখলাম বাসের পেছনের দিকে বেশ কয়েকটা সিট ফাঁকা। ধুরুম করে দৌঁড়ে উঠে পড়লাম, যাক বাবা বাসই পাইনা আবার ফাঁকা সীট। সোনায় সোহাগা ব্যাপার। যদিও ডিজেলের দাম বেশি হওয়ায় ১০ টাকা ভাড়া বেশি দেখে একটু কলজে মোচড় দিয়েছিলো কিন্তু ব্যাপার না৷
.
লেকিন ঘটনা হচ্ছে আজীমপুর পারও হতে পারলাম না দেখি পুরো বাস লোকে লোকারণ্য, একদিকে অসহ্য গরম তারউপর বিদঘুটে শব্দ, ঘেমে একাকার আর আজকাল ঢাকার জ্যামের কথা আর নতুন করে কিছুই বলার নেই, পকেটে হাত দিলাম এয়ারবাডস কানে গুঁজে দিয়ে একটা প্রোডাক্টিভ আলোচনা শুনি এই চিন্তা করে, সফর কেটে যাক শুনতে শুনতে। কিন্তু আজকে এয়ারবাডসও আনি নাই। দিন বড়ই খারাপ, কিন্তু টের পেলাম আমার একটা প্রিয় জিনিস আছে পকেটে, তা হচ্ছে আতরের শিশি। যেকোন মুহুর্তেই মাইণ্ডকে রিফ্রেশ করতে আতরের চেয়ে বেস্ট কিছু নাই, আর এখন আমার এটাই দরকার। চট করে বের করলাম শিশিটা, জানালার কাঁচ গলে রোদ এসে পড়ছিলো শিশিটার উপর আর ভেতরের তরলগুলো চকচক করে উঠলো সোনালি আভায়। এর নাম ‘নিশানে হাচিবাত’ উচ্চারণটা ইস্তাম্বুলীও টোনে হবে তুর্কিয়ে আন্দাজে।

.
এরপর আতরের ছিপি খুলে হাতের তালুতে রোল অন করতে লাগলাম ২ বার ৩ বার, ঘ্রাণ এতো দ্রুততার সাথে ছড়াচ্ছিলো যে আশেপাশের মানুষ তাকাতে শুরু করছিলো আমার দিকে, কারণ এর প্রজেকশন ২ মিটারের কাছাকাছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস ভ্রমণ করা ঢাকা কলেজের ছাত্রটা যেন বিমোহিত চোখে দেখছিলো আতরটা, আমার করা ‘মাখবে?’ প্রশ্নটাকে সে হয়তো অনিচ্ছায় মানা করলো। আমি জামায় মাখলাম, এর নোটসগুলো একে একে তীব্রতার সাথে নিজেদের জানান দিতে লাগলো, পাইনঅ্যাপেল, বার্গামোট, ওকমস, সিট্রাস, ভ্যানিলা, উড। নানান মানুষের নজর নিবন্ধিত ঘ্রাণের উৎসের দিকে, সবাই যেন শান্তি পাচ্ছে ঘ্রাণটাতে। বাসের ভেতরের মবিলসহ আরো তীব্র নানান দুর্গন্ধ মলিন করে দেয় কি এই ঘ্রাণ, কে মাখছে?
.
কিন্তু আমার আর এগুলোর খেয়াল নেই, কারণ এই আতর রূহকে টেনে নিয়ে যায় এক ভিন্ন জগতে। নানান অশান্তি, অবসাদ আর হতাশা থেকে ভারমুক্তি দেয় সেই জগত৷ আপনি জিজ্ঞাসা করবেন ঘ্রাণে কি জাদু আছে নাকি? আমি বলবো আলবাত আছে তবে সেটা পবিত্রতার জাদু৷ ভালো একটা সুগন্ধি ব্যবহার করে দেখুন কাজে পাবেন অসামান্য চঞ্চলতা, মন ভালো থাকবে এবং রোমান্টিক মুডে থাকবেন যেটা প্রত্যক স্বামী-স্ত্রী একে অপরের কাছ থেকে আশা করে৷ সুগন্ধি জিনিসটাই রিফ্রেশনেস, রুচির প্রতীক। অনেকে নিজের দুর্গন্ধ টের পায়না বাকীরা কিন্তু পায়, একটা নেগেটিভ মাইণ্ডসেট ক্রিয়েট হয় তখন ব্যক্তির উপর৷ তাই সুগন্ধি অবশ্যই অবশ্যই ইউজ করবেন। আপনার বৈশিষ্ট্য বা আপনার ভ্যালুর প্রতীক হচ্ছে সুগন্ধি।
.
এইযে দেখেন আমি আতরটা ইউজ করে এতো ভীড় বাট্টা, গরম, ধুলাবালি সহ্য করে কখন যে সাভার পৌঁছে গিয়েছিলাম টেরই পাইনি। আতরটা প্রচণ্ড লং লাস্টিং হওয়ায় ২য় বার ইউজও করা লাগেনি, দূরত্ব সেদিন কেটে গিয়েছে আরামে, বাসের অন্যান্যরাও আরাম পেয়েছিলো ঘ্রাণের কারনে এতে কিছুটা সেবামূলক অবদানও রাখার সুযোগ পেয়েছি। মনে হয়েছিলো যে, না দিনটা আমার খারাপ ছিলো না আসলে, রব্ব সব ভালোই করেন। সবচেয়ে বড় কথা আত্মার সুকুন পেয়েছি, নিজেকে পবিত্র মেহসুস করেছি৷ তবে কথা একটাই কেউ 𝗡𝗶𝘀𝗵𝗮𝗻𝗲 𝗛𝗮𝗰𝗶𝘃𝗮𝘁 কিপ্টেমি করে অল্প স্বল্প নিয়েননা, পরে অনেক আফসোস করবেন যে ইশ যদি একটু বাড়িয়ে নিতাম।

Weight N/A
Size

6 ML, 12 ML, 15 ML

1 review for Nishane Hacivat

  1. Rated 4 out of 5

    MD MUSTAKIM KHAN

    Fvrt Ekta Smell er Oil Hacivat
    Longevity khub e vlo

Add a review

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top