ধরেন কাঠফাটা রোদ একদম মাথার উপরে পড়ছে, এতো গরমে আপনার গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, তৃষ্ণার চোটে ফিট খাবেন এমন দশা! ঠিক সেই মুহুর্তে কেউ আপনার দিকে ঠাণ্ডা বরফ দেয়া এক গ্লাস লেবুর শরবত এগিয়ে দিলো, জাস্ট চিন্তা করেন একবার এই মুহুর্তটা….সেই শরবতটা খেয়ে আপনার যেই শান্তি লাগবে যেই তৃপ্তি পাবেন আশাকরি রুবাইয়াত আপনাকে সেরকম একটা তৃপ্তি দিতে পারবে৷
.
“রুবাইয়াত” মেইক করার জন্য আমি ৯ টাইপের অয়েল ব্লেণ্ড করেছি। এর স্মেলটা যখন আমি মনে মনে কল্পনা করছিলাম বা ডিজাইন করছিলাম তখন এমন একটা পার্ফিউম মনের মধ্যে ভেসে বেড়াচ্ছিলো যেটার স্মেল আমি কোথাও পেয়েছি কিন্তু মনে করতে পারছিনা, সেই স্মেলটায় ছিলো স্প্ল্যাশি ফ্রুটি টোন এবং সেই ফ্রুটি নোটসের মাঝখানেই আবার একটা জেসমিন টাইপ স্মেল নাকে আসছিলো আবার সেই জেসমিনকে ধুয়ে দিচ্ছিলো এক ঠাণ্ডা পানির ঝাপটা আবার সেই পানিতে লেগে আছে হালকা লোটাস টাইপের স্মেল যেখানে একটু ন্যাচারাল আর্থি স্মেলও টের পাওয়া যায়৷ এতো কমপ্লেক্স স্মেল কি হয় বলেন? কিন্তু “রুবাইয়াতের” স্মেল তো এমনই।
.
“রুবাইয়াত” কোনো পার্ফিউমের ক্লোন বা কপি না, এটা পুরোপুরি একটা নিজস্ব ডিজাইনড স্মেল, অনেকদিন ধরে মাথায় থাকা একটা ঘ্রাণকে বোতলবন্দী করার চেষ্টা। ১৬ টা আলাদা আলাদা নোটসকে ১১ বার ধরে ইউজ করে ১০ বার বিফল হওয়ার পর একাদশ এটেম্পটে মোস্ট কমপ্লেক্স কিছু বানাতে পারার নাম “রুবাইয়াত” টানা ৪৩৩ দিন সুগন্ধিটাকে জারবন্দী করে ম্যাচিওর হওয়ার জন্য ফেলা রাখার নাম রুবাইয়াত। এটা আমার চিন্তায় একটা ফ্রাগআর্ট যা আপনার চারপাশকে মাতিয়ে রাখবে। তবে পাবেন একদম লিমিটেড কয়েকজন এবং এটাই রুবাইয়াতের সবচেয়ে বড় বিশেষত্ব এরপর হয়তো আবার ২ বছর পর। আর রুবাইয়াতকে এরচেয়ে ভালোভাবে এক্সপ্লেইন করার আর কোনো ভাষা আমার জানা নাই৷
Top Notes
Opening · প্রথম অনুভূতি





tariful topu –
Awasome
MOHAMMAD NAYEM SADDAM –
আমার কাছে পাকা আরমুজ (যা কিনা মিষ্টি, কাঁচা আর পাকার ঘ্রাণ সম্পূর্ণ আলাদা) এর ফিল পাই, শুরু থেকে।