From River To The Sea এর ব্যাপারে প্রথমেই যেটা বলতে হয় তা হচ্ছে এটা কোনো পার্ফউমের ডুপ, ক্লোন, কপি বা ইন্সপায়ার্ড কিছুই না এটা একটা হ্যাণ্ডব্লেণ্ড এবং আমার মতে ওয়ান অব দ্যি বেস্ট ব্লেণ্ড। তাছাড়া এর নামটাও বেশ বুঝে শুনে দেয়া হয়েছে কারণ এর স্মেলটা ন্যাচারাল, স্কোয়াশি আবার একটু স্প্রিচুয়াল৷ ঘ্রাণটা যেন শুরু হয় নদীর স্রোতে তবে ধীরে ধীরে টেনে নিয়ে যায় সাগরে, এর প্রজেকশনটাও সেইম, প্রথম ৫ মিনিট ঘ্রাণ নাকেই লাগে না কিন্তু এরপর থেকে ধীরে ধীরে প্রজেকশন বাড়তে থাকে। That’s why it is “From River To The Sea” along with this let’s fulfil the sentence saying Palestine will be free rather Palestine is free!
.
যদি ঘ্রাণের বা অ্যাকর্ডের গল্প বলি তাহলে বলতে হয় যে ফ্রম রিভার টু দ্যা সী এর নোটস বাজারের অন্যান্য সকল পার্ফিউমের নোটসের চেয়ে আলাদা, এর অ্যাকর্ডের মধ্যে আপনারা পাবেন ইনসেন্স, কার্ডামম, জুনিপার, জ্যাসমিন, অরিস, ল্যাবডানাম, গ্রাস, ভেটিভার, ওকমস। সেজন্যই এর স্মেলটা থেকে এমন একটা ওপেনিং আসে যে মনে হয় আপনি ৭০০/৮০০ বছর পুরনো এক আরব্য রাজপ্রাসাদে ঘুরছেন যেখানে হাল্কা মিষ্টি বাখুরের ধোঁয়াটে স্মেল পাওয়া যাচ্ছে তার সাথেই কোথাত্থেকে আবার ভেসে আসছে কার্ডামম, সিনামম টাইপের স্মেল যেন কেউ শাহী দাওয়াতি রান্না চাপিয়েছে, কিন্তু ঘ্রাণ এখন নতুন দিকে মোড় নিচ্ছে জুনিপারের কারণে এটা যেন সেল্ফ স্প্রেয়িং মোডে গিয়ে আরব্য স্মেলকে কিল করে ক্রমেই মডার্নিটি একটু ইউরোপীয় ধাচের দিকে যাচ্ছে, সেন্যই এখন নাকে মেইনলি প্রমিনেন্ট নোটস হচ্ছে জ্যাসমিন৷ অরিস আর ওকমস৷ উফফ কি দারুণ ব্লেণ্ড, সবকিছু ছাড়িয়ে একদম৷ এই স্মেলটা আসে এ্যাপ্লাই করার ২০/২৫ মিনিট পরে৷ কিন্তু যেই নোটগুল্প জামা কামড়ে ধরে রাখে তা হচ্ছে ভেটিভারের স্মেলটা, জোস একটা ন্যাচারাল ফিল দেয়৷
.
এই পার্ফিউমের প্রজেকশন লাউডও আবার ডিসেন্টও, আবহাওয়ার উপর ভ্যারি করে। তবে লাস্ট করে অনেক্ষণ, ভেটিভারটা বেইজে বসানোতে ভালো কাজ হয়েছে একটা গ্রাসি আর মাস্কি স্মেল কাপড়ে বসে থাকে, সেখানে একটু পরপর নাক চলে যায় বেশ আরাম পাওয়া যায়৷ ওভারল আমার এক্সপেরিয়ান্স এটার সাথে ভালোই, কিন্তু নিজের গুড় নিজের কাছে মিষ্টি লাগবেই তাই আপনি নিজেই একটা নেন আগে, প্রথমে কমিয়ে নেন ৬ মি.লি. নেন তারপর একটা মতামত দেন৷ আমরাও জানি আপনার এক্সপেরিয়ান্সটা কেমন গেলো৷





Mohammad Nayem Saddam –
খুবই ভদ্র টাইপের ঘ্রাণ, আমার মনের মতো একটা জিনিস পেলাম।