বলা হয় পৌরাণিক চরিত্র “মেডিউসা” যখন কারো দিকে তাকাতো তখন সামনে থাকা ব্যক্তি পাথরে রুপান্তরিত হয়ে যেত, আমাদের হাউজে তৈরি হওয়া “মেডিউসা” যখন আপনি ইউজ করবেন তখন এর ঘ্রাণের ধাক্কায় অন্তত কিছুক্ষণ পাথরের মতো জমে থাকবেন, কারণ এর টপ নোটসে যেই নোটটা প্রমিনেন্ট তার নাম হচ্ছে “স্যাফরন” বিশ্বের সবচেয়ে দামী স্পাইস, যার দাম অন্তত সাড়ে ৩ লাখ টাকা কেজি। এই স্যাফরন যেই কম্পাউন্ডে ব্লেণ্ড হয়েছে তার নাম হচ্ছে স্যাণ্ডালউড। এছাড়াও আরো বেশকিছু নোটস আছে, চলেন আলোচনা করি৷
.
এগেইন, আমাদের “মেডিউসা” পার্ফিউম অয়েলটিও কোনো ডুপ, ক্লোন বা ইন্সপায়ার্ড না, এটা একটা লেয়ারড ন্যাচারাল ব্লেণ্ড, যেটাতে প্রথমবারের মতো একটা ট্রাডিশনাল বা আতর টাইপের স্মেলকে পিওর মডার্ণ পার্ফিউম টাইপ স্মেলে রূপ দেয়া হয়েছে, এবং এই টাইপের একটা জিনিস ব্লেণ্ড করা খুবই ধৈর্য্যের ব্যাপার৷ আর লাস্টিংয়ের দিক থেকে বললে এটা যেহেতু পার্ফিউম অয়েল তাই ৪–৬ ঘণ্টা পর্যন্ত টিকে যায় সহজেই, আরো বেশিই টিকে আমি একটু কম বললাম। প্রজেকশন প্রথম ১–২ ঘণ্টা বেশ নোটিশেবল হওয়ার সম্ভাবনা থাকে, এরপর স্কিন-সেন্ট হয়ে নরম উষ্ণ একটা অ্যাম্বারি অরা তৈরি করবে। বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় এর পারফরম্যান্স আরো সুন্দরভাবে ফুটে ওঠে।
.
মেডিউসাকে থমকে যাওয়ার মতো ঘ্রাণ বলার কারণ এর অ্যাকর্ডে লুকিয়ে আছে৷ অ্যাকর্ডের কথা বললে এর প্রধান অ্যাকর্ড হবে — স্যাফরনিক স্পাইসি, অ্যাম্বারি, উডি, রেজিনাস, হালকা সুইট, লেদারি এবং কিছুটা স্মোকি। প্রথমদিকে স্পাইসি-উষ্ণতা বেশি ফিল হবে, পরে ধীরে ধীরে অ্যাম্বারি-উডি সফটনেস ডমিনেট করবে। এক কথায় বললে, কাছ থেকে স্মেল করলে উষ্ণ অ্যাম্বার-স্যাফরনের নরম বিলাসিতা পাওয়া যায়, আর বাতাসে ছড়ালে একটা স্মোকি-স্পাইসি এলিগ্যান্স তৈরি করে। এটা পিওর পার্ফিউমিক টাইপ স্মেল বাট পুরো ভাইবটা খুব “মিডল ইস্টার্ন লাক্সারি” ফিল দেয়, অথচ অতিরিক্ত হার্শ না হয়ে স্মুথ ও পালিশড থাকে। সেজন্যই এটা আপনার জন্য একদম পার্ফেক্ট।
Top Notes
Opening · প্রথম অনুভূতি



Reviews
There are no reviews yet.