Scentara Lifestyle

, , , , ,

Creed Silver Mountain Water

Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

Price range: 650.00৳  through 1,400.00৳ 

ক্রীডের সিলভার মাউন্টেইন ওয়াটার হলো ক্রীড হাউজের অন্যতম বিখ্যাত একটা ফ্ল্যাঙ্কার যার স্মেল একদম হালকা, পরিষ্কার। আর বুকভরা শ্বাস নেওয়ার মতো আরামদায়াক একটা ঘ্রাণ। যা শুরু হয় ঝকঝকে সাইট্রাসের সতেজতা দিয়ে, ধীরে ধীরে নরম মাস্কি পরিচ্ছন্নতায় মিশে গিয়ে পুরো দিনজুড়ে এক শান্ত, পরিপাটি ও কম্ফোর্টেবল অনুভূতি তৈরি করে। এর সবচেয়ে বেস্ট ইম্প্রেশন ভার্শন তৈরি করে আরজেভ্যালি আর ফ্রাগরেন্স সাইন্সেস এর৷ আমার বরাবরই নিয়্যত থাকে আপনাদের সর্বোচ্চ জিনিস দেয়ার, তাই টোটাল ৩ টা সেরা ব্র‍্যাণ্ডের অয়েলকে একত্রিত করে আমরা একটা সিঙ্গেল সিলভার মাউন্টেইন ওয়াটার ক্রিয়েট করেছি৷ আরো অনেক ইঞ্জিনিয়ারিং এর শেষে৷ যেটা হবে সেরার চেয়েও সেরা ইনশাআল্লাহ৷ 

গরমে হাঁসফাঁস করা এক বিকেলে হঠাৎ যদি খোলা জানালা দিয়ে ঠাণ্ডা বাতাস ঢুকে মুখ ছুঁয়ে যায়, শরীরের ক্লান্তিটা যেমন অদ্ভুতভাবে হালকা লাগে, সিলভার মাউন্টেইন ওয়াটারের অনুভূতিটাও ঠিক তেমন। এটা এমন এক ঘ্রাণ, যেটা নিজের উপস্থিতি তেমন জোরে জানান দেয় না, বরং নিঃশব্দে চারপাশকে পরিষ্কার আর কম্ফোর্টেবল করে তোলে।

ওপেনিং এ আসে কাঁচা-টাটকা সাইট্রাসের ঝকঝকে এক সতেজতা। যেন সদ্য ধোয়া সাদা কাপড় রোদে শুকিয়ে এনে গায়ে জড়ানো হয়েছে এতোটাই ফ্রেশ। এর ভেতরে একটা হালকা সবুজাভ পরিচ্ছন্ন ভাব আছে, যেটা মুহূর্তেই মনকে ফ্রেশ করে দেয়। কিছুক্ষণ পর ঘ্রাণটা আরো লাইট হয়ে আসে, সাইট্রাসের ধার কমে গিয়ে ধীরে ধীরে ফুটে ওঠে পরিচ্ছন্ন মাস্কি একটা লেয়ার। পুরো ব্যাপারটাই এত স্মুথলি ঘটে যে বুঝতেই পারবেন না কখন ঘ্রাণটা আপনার স্কিন আর ফেব্রিকসের সাথে মিশে গেছে।

সিলভার মাউন্টেইন ওয়াটারের সবচেয়ে সুন্দর দিক হলো, এটা কখনো হেভি ফিল হয় না। বরং দিনের ভিড়ভাট্টা, রোদ, ঘাম সবকিছুর মাঝেও নিজেকে পরিপাটি আর সতেজ অনুভব করায়। অফিসে বের হওয়ার আগে, বিকেলের নিরিবিলি হাঁটায়, কিংবা নামাজ শেষে পরিচ্ছন্ন পোশাকে, এই ঘ্রাণটা সবসময় একধরনের শান্ত, মার্জিত উপস্থিতি তৈরি করে রাখে।

Weight N/A
Size

6 ML, 12 ML, 15 ML

1 review for Creed Silver Mountain Water

  1. Rated 5 out of 5

    Tanvir Ahmed

    এটি সত্যিই খুব সতেজকর। বিবরণটি যেভাবে লেখা হয়েছে, এটি আসলেই ঠিক সেরকম। যে কেউ এটার সুবাস নিতে চাইবে।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top