Azzaro Most Wanted পার্ফিউমের ইম্প্রেশন ভার্শন সেল করে মোটামুটি এতদিনে সবাই মার্কেটে এটাকে পুরাতন করে ফেলছে আর আমি আনলাম এতদিন পর, কারণ ঐ একটাই আমি যেটা আনবো সেটা হচ্ছে আমি যেই অরিজিনালটা ইউজ করি সেটার সাথে অন্তত ৯০% এর উপরে মিলতে হবে, কম্পাউন্ড কোয়ালিটি টপনচ হতে হবে, যদিও আমি পার্ফরম্যান্স ওরিয়েন্টেড পার্সন না তবুও অন্তত পার্ফরম্যান্সটা ডিসেন্ট হতে হবে, পার্ফরম্যান্স নিয়ে আমি বারবার বলি যে কেবল লং লাস্টিং বা প্রজেকশন দিয়ে পার্ফিউম এর গ্রেড বিচার করবেন না, অনেকটাইমে অনেক টপ লেভেল ব্র্যাণ্ডের টপ গ্রেডের অয়েলও বেটার পার্ফরম্যান্স দেয় না তবে এটা সেইফ, পার্ফিউমের আসল মজাই হচ্ছে রি-ইউজিং করা৷
তবে আমাদের আজারো মোস্ট ওয়ান্টেড ডিসেন্ট পার্ফরম্যান্সে সীমাবদ্ধ না বরং এটার পার্ফরম্যান্স আসলেই অসাধারণ, আমি একদম সাইড বাই সাইড আমাদের ওজি ফ্ল্যাঙ্কারটার সাথে কম্পেয়ার করে দেখেছি এটার স্মেল আমার কাছে মনে হলো কোনো ডিফারেন্সই নেই, তবুও মার্কেটের নীতি বজায় রাখার জন্য বলতে হচ্ছে যে ৯৫% সিমিলার, আর মনের কথা বলতে গেলে পুরোটাই সিমিলার৷ বাই দা ওয়ে এটার স্মেল কিন্তু “পারফুমের” সাথে মিলে আজারোর আবার ইডিপি এবং ইডিটির স্মেল আলাদা, পারফুমের স্মেলটাই সবচেয়ে নাইস।
আমার কাছে থাকা ওজি মোস্ট ওয়ান্টেডটা আমি যখন স্প্রে করি তখন এটা থেকে যেই ওয়ার্ম জিঞ্জার, ক্রাঞ্চি নাটি এবং টফি টাইপ স্মেলটা পাই যেটা ড্রাইডাউনে গিয়ে উডি, এম্বারি এবং ক্রীমি একটা ফিল দেয় আমাদের এই টপ গ্রেডের ইম্প্রেশন অয়েলে আমি একদম সেইম ফিলটাই পেয়েছি উইদ স্মুথ এক্সপেরিয়ান্স যদি ডিফারেন্সের কথা বলি তাহলে বলতে হবে যে ওজি তে ওয়ার্মথ জিঞ্জারটা বেশি নাকে লাগে ওপেনিং এ আর আমাদের ইম্প্রেশনে র কার্ডামমের একটা স্মেল নাকে নাকে, এর বেশি আর কোনো পার্থক্য একদমই নাই৷ সেজন্যই দেরীতে আনলেও আমি পুরোপুরি স্যাটিসফাইড, কারণ এখন আমি যেটা আনতে পেরেছি সেটা বেস্ট এণ্ড পার্ফেক্ট

Reviews
There are no reviews yet.