ছোটবেলার কথা মনে পড়ে মাঝেমাঝে, এমন অনেককিছু আছে যেখানে স্মৃতি মেখে আছে জীবনের, যেমন ধরেন কুষ্টিয়া গিয়ে খাওয়া কুষ্টিয়ার বিখ্যাত পেস্তা কুলফি মালাইটার কথাই যদি বলি, জীবনে কত বড় বড় জায়গার আইসক্রীম খেলাম কিন্তু কুষ্টিয়ায় গিয়ে খাওয়া ছোটবেলার সেই কুলফি মালাইয়ের স্বাদ কোনোদিনও আর ফিরে পাইনি, Igloo Malai Kulfi, Za’n Zee Pista Kulfi, মিষ্টি মুখ এর Dream Peshta Kulfi খেলাম পরবর্তীতে কতবার, কিন্তু কোনোটাই সেই স্বাদ দিতে পারেনি, ইভেন পরবর্তীতে কুষ্টিয়াতে গিয়ে সেইম জিনিস খেয়েও ঐ সেইম স্বাদটা পাইনি, হয়তো বাবার হাত ধরে সেখানে যাওয়ার যেই স্মৃতিটা সেটাই মিস পড়ে গেছে এখনের স্বাদে। মানুষের জীবনের স্মৃতিটাই তো সব, এটাই একটা মায়া একটা ইল্যুশন৷
আর এজন্যই আমাদের এই ইল্যুশনকে পূর্ণতা দিতেই আমাদের এই পার্ফিউম অয়েলটার জন্ম হয়েছে, এতে ঢেলে দেয়া হয়েছে সেই স্মৃতিমাখা মালাই কুলফির স্বাদ আর উপরে ছেঁটানো গুড়ো করা পেস্তাবাদাম। আমি যখন প্রথম ২৫ কেজি ড্রাম ভর্তি এই পার্ফিউম অয়েলটা দেখি এবং ড্রামের মুখটা খোলার পরই যখন পুরো ঘরে পার্ফিউম অয়েল এর ঘ্রাণটা ছড়িয়ে গিয়েছিল তখনই বুঝতে পেরেছিলাম এটা আমার স্মৃতির বৃহস্পতিতে ঘোরা সেই পেস্তা কুলফি মালাইয়ের ঘ্রাণ, যাতে বোনাস হিসেবে এখন মিশে আছে কিছু পবিত্রতা কিছু মিষ্টতা। এজন্যই এটার নাম দিয়েছি ইল্যুশন বা মায়া। কারণ এটার এক অদ্ভুত অসাধারণ আকর্ষণ শক্তি আছে, যেন কোনো এক মায়াবি শক্তি৷
সত্যি বলতে, ইল্যুশনের নোটসগুলোকে আমি কখনো ঐভাবে আমলেই নেইনি কারণ আমার কাছে এর ঘ্রাণটাই ছিল মূখ্য যেটাতে আমি খুঁজে পেতাম এক অপূর্ব সুন্দর স্মৃতি, আমার সেই ছোট্টবেলায় খাওয়া কুষ্টিয়ার পেস্তা মালাই কুলফির সুবাস, কিন্তু আমার জন্য দরকার না হলেও আপনাদের তো জানা থাকা দরকার এর স্মেল বা নোটস সম্পর্কে, এর নোটসে আপনারা খুঁজে পাবেন একটু পিস্তাচিও, কিছুটা গ্রিন নোটস, ক্রিমি, বাদামি, মিল্কি, টঙ্কা বিন, বেইজে সামান্য মাস্ক, অ্যাম্বার, উডি অ্যাকর্ড লাইন। সবমিলিয়ে যা ঘ্রাণটা খুব বেশিই সুন্দর বানিয়ে ফেলে৷ পার্ফরম্যান্স? একদম জবরদস্ত৷




Reviews
There are no reviews yet.