ইদানীং কার মনের যে কখন কি পরিবর্তন হয়ে যায় বোঝা যায় না, মুড সুইং জিনিসটা একটু বেশিই বেড়ে গেছে মেবি, এই যেমন লাতাফা খামরাহ সিরিজের কথাই ধরেন না, আজীবন গোরমাণ্ড, ওয়ার্ম টাইপ পার্ফিউম নিয়ে হাজির হওয়া খামরাহর কি যেন মুড সুইং হয়ে গেল, এম্বার রঙা পার্ফিউমের তারা বাজারে নিয়ে এলো ওশ্যান ব্লু কালার টাইপ এক পার্ফিউম এর নামও দিলো গালভরা Waha মানে Khamrah Waha আরকি! এখন মুড সুইং হয়ে যাওয়ার পর যখন প্রোডাক্ট রিলিজ দিয়ে দিয়েছে তখন টনক নড়ছে যে আয়হায় আমি তো সবসময় গরম জিনিস বানাই এবার ঠাণ্ডা জিনিস কিভাবে বানায় ফেললাম, সেটাকে কভার আপ করতে আবার বললো এই Waha হচ্ছে আসলে মরুভূমিতে হঠাৎ খুঁজে পাওয়া হ্রদের মত, মানে যত যাই হোক ঘুরেফিরে মরুভূমিতে আসাই লাগবে৷
এখন কথা হচ্ছে, মরুভূমির এই হ্রদের স্মেল কেমন? এর স্মেলটা হচ্ছে একুয়াটিক, সিট্রাসি আর কিছুটা গ্রীণ অ্যারোমাটিক টাইপের, মিন্ট টাইপ একটা ব্যাপার আছে ঘ্রাণটার ওপেনিং এ, তবে আলাদাভাবে এই মিন্ট এর কোনো অ্যাকর্ড উল্লেখ নেই, আবার কিউকাম্বার, জিঞ্জারের স্মেলও আসে এটা থেকে, বিশেষভাবে বললে এতে থাকা জুনিপার আর আইরিসের স্মেলটাও বেশ নোটিসেবল৷ তবে সবচেয়ে জোস ব্যাপারটা হচ্ছে এর বেইজে, ঐ খামরাহর ক্লাসিকাল ব্লেণ্ডটার মতই৷ এ্যাকিগালাউড, টঙ্কাবীন, ভ্যানিলা, মাস্ক আর অ্যাম্ব্রোফিক্স দিয়ে বানানো। অবশ্য দরকার আছে কারণ এই উপাদানগুলো ছাড়া খামরাহর আর কোনো অস্তিত্ব বজায় থাকেনা৷
বাংলাদেশের মার্কেট অনুযায়ী যদি আমি অনেস্ট অপিনিয়ন দেই তাহলে খামরাহ ওয়াহার চেয়ে আরো অনেক ভালো একুয়াটিক ফ্রাগরেন্স আছে তবে এটা নিয়ে আসার কারণ হচ্ছে হাইপ, যেহেতু ট্রেণ্ডি হাউজগুলো এখন এটা নিয়ে কাজ করছে বুস্টিং করছে তারমানে এটা বেশ কিছুদিন হাইপে থাকবে, এখন এই খামরাহ ওয়াহা কিন্তু অনেকদিন আগেই বের হয়েছে, আমি প্রথমদিকে ইগ্নোর করেছি কিন্তু আমি জানি এখন আপনারা এটা চাবেন, তাই চাওয়ার আগেই নিয়ে এসেছি। আর আমার এমন কিছু ভ্রাতাগণ আছেন যারা আমি মার্কেটে জিনিস না আনলে কেনে না, এটা তাদের একটা শ্রদ্ধা বা ভালোবাসা। তবে ওয়াহার স্মেল সুন্দর, আমার কাছে যেই অয়েল ভার্শনটা আছে সেটা কোনো একটা কারণে আমার কাছে ওজির চেয়েও বেশি স্যাটিসফাইং লাগে স্মেলটা। বাকীটা আপনারা নিয়ে বুঝবেন৷




Reviews
There are no reviews yet.