Darjeeling Hour
প্রথম কথা হচ্ছে জিনিসটা ১০০% প্রী-বুক এখনি করে ফেলেন। এটা সামনের মাসের ১০ তারিখে নামবে ইনশাআল্লাহ ২ কেজি আসবে, I swear নামার পর আপনি কিচ্ছু পাবেন না৷ কারণ অলরেডি এটার কিছু স্যাম্পল এমন মানুষের হাতে গেছে যারা ২০০/৩০০ মি.লি. নিতে চাচ্ছে। দার্জেলিং আওয়ার, ইউক্রেনের একটা প্রোডাক্ট যেটা আমাদের রেকমেণ্ডেশন অনুযায়ী টিউনিং করা আছে। আপনার কোনোভাবেই এটা মিস দেয়া উচিৎ না, জাস্ট প্রী-অর্ডার করে রাখুন আর ১০০০ টাকার মত হাতে রাখুন৷ প্রাইজ একটু হাই ৮০০ টাকার মত ৬ মি.লি. হতে পারে কিন্তু আপনার কাছে ফিল হবে এটা ৮০ হাজারের প্রোডাক্ট। আমি থাউজ্যাণ্ড পার্সেন্ট কনফিডেন্টলি বলতেছি এটা ভালো না লাগার চান্স ০.০০০০৫% যদি ভালো না লাগে আমি এক্সচেঞ্জ করে দিবো৷ আর এটার ইডিপি করায় আনবো কিনা তাও জানাবেন কমেন্টে। আর আপনাদের রেফারেন্সে অন্য কেউ কিনলে দুইজনেরই ডেলিভারি চার্জ ফ্রি।
Darjeeling Hour এর বিস্তারিত বা বাকীসবকিছু বলার আগে আমি একটা কথাই বলতে চাই, এটা প্রতিটি সুগন্ধিপ্রেমীর বাসায় রাখতে হবে৷ আবারো বলি রাখা উচিৎ এমন না বরং রাখতেই হবে৷ এক কথায় এটার স্মেল কতটা শান্তি দেয় জানতে চান? ধরেন ইটের ভাটার ভেতরে ৩ দিন আপনাকে আটকে রাখা হয়েছে আপনি মরণ যন্ত্রণায় ভুগছেন শ্বাস নিতে পারছেন না, হঠাৎ করে কোনো জাদুবলে এমন এক দ্বীপে পৌঁছে গেলেন যেটাতে কোনো অপরিচ্ছন্নতা নেই, কোনো অসৌন্দর্য নেই, অক্সিজেনে ভরপুর প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, হালকা পাখির কিচির-মিচির, ঠাণ্ডা আবহাওয়া। কেমন লাগবে আপনার? আশ্চর্য হবেন? খুশিতে পাগল হয়ে যাবেন? বুক ভরে নিশ্বাস নিবেন? কিছু তো করবেন! যা করবেন তার কোনো লিমিট থাকবেনা। দার্জেলিং আওয়ার ধরেন আপনার সেরকম আনন্দেরই প্রতিফলন।
এটার ঘ্রাণের বর্ণতা দিতে পারা কঠিন, জিনিসটা এতবেশি ডাইনামিক যে এটা নিয়ে কিছু বলা কঠিন কিছু বোঝাও কঠিন, তবুও চেষ্টা করি। ফার্স্ট ইম্প্রেশনে স্মেলটা একদম ঠাণ্ডা এবং মাস্ক যেরকম সুইট থাকে সেরকম, প্রজেকশন ব্রীজে আপনি ফ্রেশনেস একটু পীচ টাইপ ফ্রুটি অ্যারোমা পাবেন এর পাশাপাশি কিছু ন্যাচারাল টোনও ফিল করবেন, হঠাৎ করে হাই অ্যারোমা টাইপ গোসল করে বের হলে যেমন ফিল পাওয়া যায়না ওপেনিংটা সেরকম সুবাসিত ঠাণ্ডা একটা ফিল দিবে৷ আবার একটু আধ্যাত্মিক স্পিরিচুয়াল টাইপের ফিলও দিবে৷ সবচেয়ে সহজ যারা দার্জেলিং গিয়েছেন তাদের বোঝানো। আপনি রক গার্ডেনে গেলে দেখবেন পানির ঝাপটার সাথে একটা প্রাকৃতিক এবং ফুলেল ঘ্রাণ পাওয়া যায় এটার ঘ্রাণটা সেরকম আবার যদি এর মাঝে একটা মিস্ট টাইপ ভাইভ আছে যেটা টাইগার হিলে গেলে পাওয়া যায়৷ এইযে দার্জেলিং টাইপ ফিল দেয় সেজন্যই এর নাম আমি দার্জেলিং আওয়ার দিয়েছি।
দার্জেলিং আওয়ারের স্মেলটা যতটা জোস তার চেয়ে বেশি এর নোটসগুলো অপ্টিমিস্টিক, ধরতে পারা কঠিন যে কখন কোনটা ব্লুম হচ্ছে, তবুও আমি অ্যাকর্ডগুলো এখানে লিখে দিচ্ছি – বার্গামট, গ্রিন ম্যান্ডারিন, পেটিগ্রেইন, গ্রিন টি, অ্যালডিহাইডিক মিস্টি অ্যাকর্ড, হার্টে অবশ্য দার্জিলিং ব্ল্যাক টি অ্যাকর্ড, গ্রিন টি, ভায়োলেট লিফ, অরিস, জ্যাসমিন টি অ্যাকর্ড, সফট ল্যাভেন্ডার এবং বেইজে আছে হোয়াইট মাস্ক, ক্যাশমেয়ার উড, সিডারউড, সফট স্যান্ডালউড, অ্যামব্রোক্সান, ভেটিভার, মস অ্যাকর্ড, ক্লিন অ্যাম্বার। পার্ফরম্যান্স কেমন প্রশ্নের উত্তর হচ্ছে এটা ডিপেণ্ড করবে আপনি কি পড়ে আছেন, কোথায় আছেন এবং আপনার স্কিন এবং রিসেপ্টরের উপর। আমি তো বেশ ভালোই পেয়েছি প্রায় ১৫ ঘন্টা কাপড়ে স্মেল পেয়েছি, প্রজেকশনও খুবই সন্তোষজনক। আশা করা যায় এটা অন এভারেজ ৬-৮ ঘন্টা লাস্টিং দিবে।



Reviews
There are no reviews yet.