Musk Buddha জিনিসটার অরিজিন হচ্ছে জাপান, এবং এটা জাপান থেকেই এসেছে এবং এটা জাপানের একটি heritage perfume tradition-এর অংশ হওয়ায় আমি চাইনি শুধু controversy এড়ানোর জন্য তাদের ঐতিহ্যবাহী নামটা পরিবর্তন করে দিতে, যদিও আমি কিন্তু মনে-প্রাণে মুসলিম। ইসলামি আক্বীদা, তাওহীদ, শরীয়াহ এবং ইসলামের মূল উসুলই আমার উসুল। তবুও নাম এটা রাখার কারণটা একটু বলে নিলাম কারণ কারণ আমাদের দেশে অপ্রয়োজনীয় controversy একটু বেশিই হয়।৷
মনে রাখা ভালো যে, একটা নাম ব্যবহার করা আর সেই নামের সঙ্গে সম্পর্কিত কোনো ধর্মীয় বিশ্বাস গ্রহণ করা এক জিনিস নয়। আমাদের দেশেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, রামগতি—এমন অসংখ্য ঐতিহাসিক/সাংস্কৃতিক নাম আছে। নামের কারণে কারো আক্বীদা পরিবর্তন হয়ে যায় না। Musk Buddha-ও আমার কাছে স্রেফ একটি heritage name। এর মাধ্যমে কোনো ধর্মীয় বিশ্বাস প্রচার করা আমার উদ্দেশ্য নয়। আর আপনাদের হাতে যেটা যাবে, সেখানে পুরো নামও থাকবে না—লেবেলে থাকবে Musk B. নামটা মূলত আমাদের website এবং content-এ ব্যবহার হবে।
এবার আসি আসল জিনিসে— মানে এর ঘ্রাণে।
Musk Buddha অয়েলটার স্মেল মাস্কি এবং একটু বোল্ড, ক্ল্যাসিকাল এন্সিয়েন্ট টাইপের স্মেল৷ আধ্যাত্মিক টাইপের কোনো একটা স্মেল কেউ নিজের কাছে সংগ্রহে রাখতে চাইলে আপনার মাস্ট মাস্ট মাস্ট Musk Buddha রাখতে হবে নিজের সংগ্রহে, নোটস ব্রেকডাউনে যাওয়ার আগে সহজভাবে বলি how the smell feels like ধরেন আপনি একটা উডেন ব্যারেলের ভেতরে মাস্ক, এম্বারগ্রিস, স্যাণ্ডেলউড, জেসমিন এবসোলু, লোবান আর থাই রিজিয়নের আগরউড ঢুকিয়ে ১০০ বছরের জন্য সমুদ্রে ফেলে দিলেন, সমুদ্রের সল্ট নিজেও একটা অ্যাকর্ড এটাতে যোগ করবে, এরপর ১০০ বছর পর খুললে আপনি কি টাইপের স্মেল পাবেন বলে মনে করেন? খুবই ম্যাচিওর অউদি, মাস্কি টাইপ একটা স্মেল রাইট? এটার স্মেলটা সেইম তাই৷
কোন এনভায়রনমেন্টের জন্য ভালো? ওয়েল এটা সবচেয়ে বেস্ট লাগে মন খারাপের দিনগুলোতে বা যখন আপনি একটু আধ্যাত্মিক শান্তির প্রত্যাশী তখন, মসজিদের পথে যাচ্ছেন বা এমন জায়গায় আছেন যেখানে নিজের প্রতিপত্তি ফিল করানো বেশ জরুরি সেসব জায়গায় এই জিনিসটা আপনি মেখে যাবেন, এটাই মাখবেন দেখবেন কেমন অন্যরকম একটা ফিল আসে। আর এটা কিন্তু ভেরি ভেরি লিমিটেড৷ প্রতিবছর শুধু সেপ্টেম্বরে মাল আসবে এবং ১০০ জন করে নিতে পারবেন, ওয়েবসাইটে এড করা থাকবে। অর্ডার করলে যদি স্টকে থাকে তাহলে দিবে নাহলে একবছরের জন্য প্রি-অর্ডারের শিডিউলে পড়ে থাকবে৷ ইনশাআল্লাহ।




Reviews
There are no reviews yet.