সেদিন একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। বাসা থেকে বের হওয়ার আগে যথারীতি নিজেকে একটু গুছিয়ে নিচ্ছিলাম, ঐ ছেলে মানুষের ৫ মিনিটের সাজসজ্জা আরকি, পাঞ্জাবী পড়লাম, ঘড়ি পড়লাম আর চুল আঁচড়ালাম। সবশেষে মনে হলো, আজকের প্রোগ্রামটা যেহেতু টেক ইভেন্ট তাই একটু জোস টাইপের তেজী টাইপের ঘ্রাণ হলে মন্দ হয় না। তখনই চোখে পড়লো Versace Eros Flame OG, কিন্তু সেটাকে পিক না করে পিক করলাম সেন্টারার Eros n Flame, একেতো প্রোডাক্টটা অন বোর্ড টেস্ট করা দরকার আবার এটা আমার একটা রেশিও ব্লেণ্ড তাই চেখেও দেখা দরকার৷
Versace Eros এর নামটা অবশ্য নতুন করে বলার কিছু নেই। কিন্তু Flame ভার্শনটা আমার কাছে একটু আলাদা, এটার মধ্যে সেই familiar Eros DNA থাকলেও ঘ্রাণটা অনেক বেশি স্পাইসি, ওয়ার্ম আর ডিমাণ্ডিং প্রথমে সিট্রাস-এর একটা উজ্জ্বল ফ্রেশনেস, তার সঙ্গে ব্ল্যাক পেপার-এর ঝাঁঝ; কিছুক্ষণ পর ফ্রাগরেন্স-টা ধীরে ধীরে ওয়ার্মার, সুইটার আর উডি হয়ে আসে। আর আমাদের Eros n Flame এ আবার নির্দিষ্ট রেশিওতে বেইজ এণ্ড ফ্লেম দুই ভার্শনই ইউজ করা হয়েছে বিধায় এর স্মেলটা দারুণ স্মুথ আসে ওপেনিং এ৷
Eros n Flame এর যেই জিনিসটা সবচেয়ে ভালো লাগে তা হচ্ছে এর ক্যারেক্টার টা—একদিকে fresh এবং energetic, অন্যদিকে vanilla, tonka, woods আর patchouli মিলে একটা warm, slightly seductive depth তৈরি করে। তাই এটাকে শুধু “মিষ্টি fragrance” বললে কম বলা হয়। এর মধ্যে একটা bold masculine presence আছে।
জিনিসটা স্যাম্পল পাঠানোর পর সবার মাঝে এর demand আর ফিডব্যাক দেখে মনে হলো, এটা এমন একটা সেন্ট যেটা খুব সহজে আন-নোটিসড হয়ে থাকে না। ইয়াং, এনার্জেটিক, একটু ফ্ল্যাশি এবং কনফিডেন্ট একটা ভাইভ দেয়। বিশেষ করে সন্ধ্যা, আড্ডা, ডেট বা ওকেশন এবং যেখানে একটু বেশি প্রেজেন্স দরকার, সেখানে এর ক্যারেক্টার বেশ মানিয়ে যায়। আর পারফরম্যান্স অবশ্য স্কিন, ওয়েদার এবং এপ্লিকেশন-এর ওপর অনেকটাই নির্ভর করে। তবে ভালোভাবে অ্যাপ্লাই করলে এটা বেশ কয়েক ঘণ্টা সুন্দরভাবে টিকে থাকার মতো ফ্রাগ্রেন্স, আর প্রথম দিকের প্রজেকশন-ও বেশ নোটিসেবল।





Reviews
There are no reviews yet.