আরব্য রজনীর গল্প পড়তাম পিচ্চিকালে, বিটিভিটি দেখতাম আলিফ লায়লা সিরিজও, একটু বড় হবার পর বাতিঘর থেকে এডাল্ট সিরিজটাও কিনেছিলাম, সবগুলোই আলাদা আলাদাভাবে ইঞ্জয়েবল, কিন্তু বইয়ের পাতায় বা টিভির স্ক্রিনে কোনোটাতেই তো কেউ বলে নাই যে আরব্য রজনীয় ঘ্রাণ এত দারুণ, আজমল কি আজব জাদু দেখায় দিলে মামা? এত সুন্দর স্মেল? এতবেশি সুন্দর? নাকের কাছে নিলে যেই ফ্লোরাল টাচটা বারি দেয় মনে হয় আলিফ লায়লার আফ্রিদি দৈত্যের পিঠে চড়ে তেপান্তরের ফুল বাগান পাড়ি দিচ্ছি৷ নাহ! আজমলের উপর আমি ভয়ঙ্কর ইমপ্রেসড, যদিও এটা আজমলের ইম্প্রেশন ইউনিট অফিসিয়াল ইউনিট না, তবে আজমলের ভালো চাহিদা আছে তাই এটার বিশাল কালেকশন আনবো আল্লাহ চাইলে৷
এবার আসি ঘ্রাণের ফিলটা কেমন, যখন আপনার কাছে সেন্টারার বোতলটা যাবে তখন আপনি ক্যাপটা খুলবেন এরপর রোলারটা হাতে কয়েকটা ঘষা দিবেন, কারণ হাই কোয়ালিটির রোলার একটু টাইট থাকে যেন লিক না হয়, কয়েকবার ঘষা দিলেই রেগুলার হয়ে যাবে, রেগুলার হয়ে গেলে দেখবেন আপনার হাত এই পার্ফিউম অয়েলে ভরে গেছে, সেই অয়েল থেকে আপনি মোহনীয় হালকা ধোঁয়াটে আর মশলাদার একটা ঘ্রাণ পাবেন যার ফাঁকে ফাঁকে বারি দিচ্ছে গোলাপ আর মিক্সড ফ্লোরালের হালকা সুইট টাইপ একটা স্মেল, যেটা গিয়ে মিশে যাচ্ছে হালকা মাস্কি, উডেন, অ্যাম্বারি আর স্যাণ্ডালের মাঝে। ধরেন শীতের সকালে কুয়াশাজড়ানো গোলাপের বাগানে বসে ধোয়াওঠা গরম মশলাদার চা পান করছেন আর লোবান এবং চন্দনের দুপ নিচ্ছে, হালকা নরম রোদের ঘ্রাণও পাচ্ছেন। কেমন ফিল হবে? এটা সেইম জিনিস।
লঞ্জিভিটির বা প্রজেকশনের কথা জিজ্ঞাসা করলে, আমি আজকে এটা ইউজ করলাম মেবি সকাল ১০ টার দিকে, পোস্ট যখন লিখতেছি তখন রাত পৌনে ১১ টা বাজে, আমি গাড়িতে আছি এবং মাওয়ার দিকে যাচ্ছি, ঘ্রাণ ভালোই আসতেছে নাকে আর গাড়িতে এসি চলতেছে তাই আরো ভালো স্মেল বুঝতে পারছি। তো অন এভারেজ গরমে ৫ ঘন্টা লাস্টিং করবে আশা করা যায়, আর এই জিনিসটা যেহেতু ফিক্সড না মানে কাপড়, পরিবেশ বা আবহাওয়া এবং সবচেয়ে বড় আপনার স্মেলিং এবিলিটির উপর ডিপেণ্ড করে তাই গ্যারান্টি দেয়া টাফ যে কতক্ষণ কে ঘ্রাণ পাবেন, আপনি ১ দিনও পেতে পারেন আবার ২ ঘন্টাও পেতে পারেন৷ তবে যতক্ষণই পান ফুলটাইম ইঞ্জয় করবেন এমন স্মেল৷ আর যদি কনফিউজড থাকেন, তাহলে সেটা ভেঙে আমি বলতে চাই ‘মিঞা দ্রুত কেনেন’




Reviews
There are no reviews yet.