সবুজাভ, অল্প একটু ঝাঁঝালো, একটু উডি, একটু বৃষ্টির দিনের টাইপ স্মেলগুলো আপনার কাছে কেমন লাগে? ভাল্লাগে? আপনি শুনলে অবাক হবেন, আমোয়াজ হাউজের এমন একটা স্মেল আছে, যেটা আমার মতে খুব বেশিই আন্ডাররেটেড। আমি ভাই আল্লাহর রহমতে বহুত পারফিউম ইউজ করছি, কিন্তু আমোয়াজের এটার মতো স্মেল আমি আমার লাইফে এক্সপেরিয়েন্স করেছি খুবই কম। এই পারফিউমটার নাম হচ্ছে Amouage Bracken Man।
Bracken Man-এর ইম্প্রেশন রেডি করানো নিয়ে একটা মজার স্টোরি আছে, আগে সেটা বলি। আমোয়াজের ব্রাকেন ম্যান বা আমোয়াজের কোনো সিরিজই আসলে কোম্পানিগুলো কেন যেন বানাতে চায় না। এটার কারণ হচ্ছে, ওদের ফর্মুলেশনগুলো ভালো পরিমাণ হার্ড হয়ে থাকে। অনেক ছোট ছোট জিনিসের সমন্বয়ে ওরা পারফিউম ফর্মুলেট করে। এখন বড় ম্যানুফ্যাকচারার কোম্পানি যদি সেইম টাইপ ফর্মুলেট করতে না পারে, তাহলে শরম না? সেজন্য এই অ্যাসাইনমেন্টগুলো নিতে চায় না। আমি এমজি পারফিউমকে অ্যাপ্রোচ করেছিলাম, ওরা নেয়নি। পরে আরেকটা হাউজকে দিলে ওরা করে দেয়, কিন্তু প্রাইজ হাঁকায় অনেক বেশি। যাই হোক, শেষমেশ করাতে যে পেরেছি, এটাই বেশি। কিন্তু প্রবলেম হচ্ছে, ওরা আমাকে ফর্মুলেশনটা দেয়নি। আমার অন্যান্য যেসব জায়গায় হাত আছে, ওরা ফর্মুলেশন চাইলে দিয়ে দেয়, কিন্তু এরা দেয়নি।
যাই হোক, আমোয়াজ ব্রাকেন ম্যানের স্মেল চমৎকার। গ্রিন অ্যান্ড ফ্রেশ স্মেল, এর সাথে আমোয়াজ এনক্লেভের কিছু মিল আছে। ল্যাভেন্ডার, লবঙ্গ, জিরা, শুকনো কাঠ, হালকা প্যাচৌলি আর হালকা ভেজা মাটির দারুণ কম্বিনেশন এটা। আমার কাছে পার্সোনালি টেন অন টেন। ফিলটা সাহিত্যিকভাবে প্রেজেন্ট করলে বলতে হয়, ধরেন আপনি বৃষ্টির টাইমে সবুজ গাছপালায় ঘেরা একটা অন-রোড বারবারশপে দাঁড়িয়ে আছেন। একদিকে বৃষ্টির ঘ্রাণ, ভেজা মাটির ঘ্রাণ, এয়ারি ফিল; অন্যদিকে বারবারশপের ফ্রেশ এলিমেন্টগুলোর স্মেল। দুটো মিলে বাতাসে যেই নতুন ঘ্রাণের খেলাটা খেলাবে, সেটাই আমোয়াজ ব্রাকেন ম্যানের স্মেল।
আমাদের ইম্প্রেশনটা ওজি ব্রাকেনের সাথে ৮০–৮৫% ম্যাচ হয়। কোম্পানি ইচ্ছা করেই বেসে একটু টুইস্ট রেখেছে, কারণ ওজি ব্রাকেন ম্যানের বেসে একটু বেশিই আর্থি টাইপ রুক্ষ স্মেলের ট্রেইল আছে, যেটা কিছুটা কাদামাটি টাইপ লাগে। সেটাকে টুইস্ট করে মাস্কি, অ্যাম্বারগ্রিস টাইপের একটা স্মেল বেসে ইনপুট করা হয়েছে। বেশ ভালো কাজ হয়েছে এটা। এটার পারফরম্যান্সও দারুণ।





Reviews
There are no reviews yet.