Amouage হাউজটা হচ্ছে মিডেল ইস্টার্ণ ফ্ল্যাঙ্কারের রাজা, ওদের পার্ফিউমগুলোতেও বলা যায় একটা পাতশাহী একটা রয়্যেল ব্যাপার আছে যেটা মধ্যপ্রাচ্যের গাম্ভীর্য আর ওদের পুরো থীমটাকে ধারণ করে, আর জিনিসটা যদি হয় আমোয়াজের আউটল্যাণ্ডস তাহলে তো কথাই নাই৷ আমার লাইফে আমি যতগুলো নিশ ইউজ করছি তারমধ্যে আমার অন্যতম পছন্দের বলা যায় আমোয়াজ আউটল্যাণ্ডস, থাইল্যাণ্ড সফরের সময়ে আমার একটা আউটল্যাণ্ডস ফেলে এসেছিলাম হোটেলে কি যে কষ্ট লেগেছিলো যদিও এরপর আবারো একটা কিনেছিলাম, কিন্তু ঐ ইউনিটটা হারিয়ে ফেলার শোক আমি ভুলতে পারি নাই।
তারউপর ৫০ হাজার প্লাস একটা জিনিসের শোক এমনিতেও ভোলা যায়না৷ আমোয়াজ মারাত্মক সুন্দর জিনিস এতে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রব্লেম একটাই তা হচ্ছে এর দামটা, সেজন্য অনেকে ইচ্ছা থাকলেও আমোয়াজ হাউজের প্রোডাক্টগুলো ট্রাই করতে পারেনা৷ আপনাদের সেই ইচ্ছাটা পুরনের জন্যেই সেন্টারা থেকে আমি আমোয়াজের লাইন আপটা আনার রিস্ক নিচ্ছি। রিস্ক কেন জানেন? কারণ আমোয়াজের ফর্মুলেশন বিশ্বের সবচাইতে কমপ্লেক্স, আমাকে বারবার ওজি থেকে মিলিয়ে ঘ্রাণ কনফার্ম করতে হয়েছে কোম্পানির সাথে ওদের কাছে GC-MS আছে তারপরেও উনিশ বিশ থাকেই, কারণ কস্ট কাটিং এর জন্য স্মেলে আপস ডাউনস আসে। তবে আমি আপনাদের আমোয়াজের যা যা দিবো সবগুলো নিয়ার ভেরি ক্লোজ টু ওজি হবে।
চলেন এবার ঘ্রাণের আলাপে আসি, আমোয়াজ আউটল্যাণ্ডসটা মূলত ডিজাইন করা হয়েছে স্পাইস নোটসের উপর বেইজ করে, ধরেন আপনি হরেক রকম মশলার জগতে প্রবেশ করবেন, আমোয়াজ আউটল্যাণ্ডস হচ্ছে এর দরজা, এই দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আপনার নাকে আসবে এলাচ, সিচুয়ান পেপার, এলাচ, একদম হালকা লেবু আর লোবানের স্মেল যেটা আমোয়াজের একটা সিগ্নেচার বলা যায়৷ আর এই নোটসগুলো ওপেনিং এ পাওয়া যায়, ব্যাকেণ্ডে একটা স্মোকি বিহেভিয়ার কাজ করে। এরপর আসে ড্রাইডাউনের খেলা, ড্রাইডাউনের টাইমে আউটল্যাণ্ডস থেকে আপনি একটা গ্রীণারি ভাইভ পাবেন৷ ধরেন শ্যাওলা, পাচৌলি, ধনে, অ্যানিস স্টার, জিরা আর জাফরানকে একসাথে ব্লেণ্ডারে ব্লেণ্ড করলে যেমন ঘ্রাণ আসবে অনেকটাই সেরকম, হালকা রোজ এফেক্টও নাকে লাগে। আর আউটল্যাণ্ডসের বেইজটা হচ্ছে ওয়ার্ম এণ্ড সুইট ঐ যে ধরেন ল্যাবডানাম, এম্বার, ভেনিলা আর উড এর ব্লেণ্ড, যেটা ওয়ার্ম টাইপ স্মেলে বেশ কমন কিন্তু এটা যেহেতু আমোয়াজ তাই বেশ আনকমন।
ভাই! পার্ফরম্যান্সের ব্যাপারে আমোয়াজ সেরা, একদম কড়া লেভেলের খেলোয়াড় সেটা ওজি আমোয়াজ আউটল্যাণ্ডস হোক আর আমাদের ইম্প্রেশন আউটল্যাণ্ডস হোক৷ আপনি একদম সন্তুষ্ট থাকবেন নিশ্চিত থাকেন৷ আমি এমনিতে ওজি এ্যাপ্লাই করে সারাদিনই স্মেল পাইছি। এণ্ড গেস হোয়াট? আমি আমাদের অয়েল অ্যাপ্লাই করেও সারাদিন স্মেল পাইছি হাহা। ধরেন আমি স্ক্র্যাচ পার্ফিউমারি-তে গেলাম না, শুধু আমাদের এই অয়েলটা দিয়ে আপনাকে একটা পার্ফিউম ব্লেণ্ড করে দিলাম, আপনি মাইন্ডব্লোয়িং রেজাল্ট পাবেন এবং আনএক্সপেক্টেড সেন্ট প্রোফাইল ক্রিয়েট হবে, এটা আন্দাজে বলতেছিনা আমি সিরিয়াস৷ তবে এখন যেহেতু প্রোডাক্ট খুব বেশি আনতে পারি নাই এবার তাই এখন EDPI অফার করছিনা কাউকে, আর অয়েলও কিন্তু অনেক লিমিটেড, আপনি চিন্তা করে টাইম পার করতে করতেই দেখবেন সব শেষ৷





Reviews
There are no reviews yet.