Scentara Lifestyle

What is Artisanal Perfumery?

“এটা আমার আর্টিসানাল হাউজ” বা “আমি একজন আর্টিসানাল আর্টিস্ট” অথবা “শখের বসে আর্টিসানাল ব্লেন্ড করি”—এই কথাগুলো হয়তো আপনারা শুনেছেন বা পড়েছেন। কিন্তু আপনারা কি আসলে জানেন, ‘আর্টিসানাল’ জিনিসটা কী? এটা কীভাবে ওয়ার্ক করে? এর শৈল্পিক সুগন্ধি বিন্যাস কীভাবে ফলাফলে আসে? সত্য বলতে, আমাদের দেশের অনেকে নিজেদের আর্টিসানাল মেকার বা আর্টিস্ট টাইপের কিছু দাবি করলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা দেখা যায় ফ্র্যাগরেন্স মডিফায়ার বা অ্যারোমা এনহান্সার পার্সোনা হিসেবে কাজ করেন। তবে আর্টিসানাল জিনিসটা কিন্তু একটা বিস্তর জিনিস।

আর্টিসানাল পারফিউমারি অ্যাকচুয়ালি এমন একটা জিনিস, যেখানে একজন মেকার স্বাধীন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি ছোট পরিসরে কাজটা করেন এবং লিমিটেড রিলিজ দেন। আর্টিসানাল পারফিউমারিতে একজন মেকার নিজের এক্সপেরিয়েন্স, পরীক্ষা-নিরীক্ষা করে একদম নিজস্ব স্বতন্ত্র একটা ফর্মুলেশন নির্মাণ করেন। ধরেন, আমি চিন্তা করলাম আমি কাঁচা আমপাতা টাইপ একটা স্মেল ক্রিয়েট করব, এটাতে কিছু নুয়ান্স অ্যাড করব, এবং আমি একদম ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়কে মাথায় রেখে বেশ কয়েকটা ফর্মুলেশন বানানোর পর আমার কাঙ্ক্ষিত স্মেলটা পেলাম। এটাই হবে আর্টিসানাল পারফিউম। এটা অয়েল এবং ইডিপি দুইভাবেই আসতে পারে। একজন আর্টিসানাল পারফিউমার হওয়ার জন্য অলফ্যাক্টরি ব্রিফ, ইনগ্রেডিয়েন্টস বিহেভিয়ার এবং ম্যাটেরিয়ালস রিঅ্যাকশন বুঝতে হয়। আন্দাজে মিক্স করতেই থাকলাম যতদিন কিছু একটা বের না হয়—এটাকে আর্টিসানাল বলে না, বরং কনসেপচুয়াল ব্লেন্ডার বলে। মানে কনসেপ্ট মিলানোর জন্য কিছু একটা বানায় আরকি। মার্কেটে ম্যাক্সিমাম যাদের দেখেন, তারা ব্লেন্ডার।

আর্টিসানালের ক্ষেত্রে শিল্প বা সৃজনশীলতা হচ্ছে আপনি কী ফিল করাতে চান, আর এখানে বিজ্ঞান হচ্ছে আপনি সেই ফিলটা কীভাবে পারফিউমে পুশ করবেন তা জানা। আর আর্টিসানালের কিন্তু বেশ কিছু প্রকারভেদ বা ক্যাটাগরিও আছে। The Institute of Art & Olfaction আর্টিসানাল ফর্মুলেশনকে বেশ কিছু শর্তেও ভাগ করে রেখেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, পারফিউম এটা এবার যাই হোক না কেন, এটাকে শুধু “কয়েকটা সুন্দর ঘ্রাণের যোগফল” হিসেবে ভাবলে আর্টিসানালের ফর্মুলেশনের গবেষণায় ভুল হবে। কারণ পারফিউম মূলত একটা বহু উপাদানবিশিষ্ট, সময়ের সঙ্গে পরিবর্তনশীল রাসায়নিক ও সংবেদনশীল সিস্টেম। বোতলে থাকা মিশ্রণ, স্প্রে বা রোল-অন করার পর বাতাসে থাকা বাষ্প এবং ত্বকের গঠনের ভিন্নতার কারণে পারফিউমে থাকা উপাদানগুলোর বাষ্পীভবনের প্রবণতা ভিন্ন হতে পারে। আবার ত্বক, কাপড়, তাপমাত্রা, প্রয়োগের পরিমাণ এবং বাহক দ্রাবক ঘ্রাণ কেমন হবে বা পারফরম্যান্স কেমন দেবে তা নির্ধারণ করে। এগুলো একজন জেনুইন আর্টিস্ট অবশ্যই বুঝতে ও ধরতে পারবেন।

একজন অরিজিনাল আর্টিসানাল পারফিউমার যখন কোনো পারফিউমের ফর্মুলেশনকে মাইন্ডে রেডি করেন, তখন সে নিজেকে প্রশ্ন করে, How it will smell? এরপর সেন্সরি টেস্টকে বেস ধরে পারফিউমটা ক্রিয়েটের ট্রাই করে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করে ‘আর্টিসানাল’ মানেই ন্যাচারাল ফর্মুলেশন। নোপ! এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আর্টিসানাল যেকোনো জিনিসের হতে পারে, ন্যাচারাল বা সিন্থেটিক বোথ। প্রাকৃতিক উপাদানের মধ্যে essential oil, absolute, resin extract ইত্যাদি থাকতে পারে। পাশাপাশি নির্দিষ্ট aroma molecule বা অন্য ল্যাব-মেড উপাদানও ব্যবহার হতে পারে, মিক্সডও হতে পারে। আর্টিস্ট যদি বুঝবান হয়, তাহলে Base বা proprietary blend নিয়ে ধারণা থাকবে। সে সেটা বুঝে ফর্মুলেশন করে নেবে। কিন্তু IFRA আর্টিসানাল ক্যাটাগরিতে কিছু উপাদান ইউজের উপরে আবার রেস্ট্রিকশন দিয়েছে, যদিও এগুলো অহরহ ইউজ হয়, তাও নিষেধ।

এখন বিশ্বজুড়ে কিন্তু ফাইন, ফাংশনাল, ন্যাচারাল, ইন-হাউজ, ফ্রি, আর্টিসানাল বহুত পারফিউমার আছে। কিন্তু আর্টিসানালের কদর বেশি। এর কারণ, তারা কনজিউমার টাচিংয়ে বেশি থাকেন আর আর্টিসানাল করলে রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাপ্লাই হয় কম। ফাংশনাল পারফিউমার হতে গেলে যেই ল্যাব সেটআপ লাগে, সেটা করতেই খবর হয়ে যাবে। আবার একাধিক গভর্নমেন্ট এবং মিনিস্ট্রি পারমিশন লাগে। আপনি আসলেই পারফিউম বানাচ্ছেন নাকি বোমা বানাচ্ছেন কেমিক্যাল ফর্মুলেশন করে, তার সেইফটি চেক লাগে। কিন্তু এখন তো ঘরে ঘরে পারফিউমার। দোকানে বসে অ্যামব্রেটোলিডের মতো ম্যাক্রোসাইক্লিক মাস্ক আর সাথে হেডিয়নসহ আরও হ্যানত্যান মিশিয়ে দেখাচ্ছে তারা পারফিউমার। কেউ কেউ অয়েলের সাথে অয়েল জোড়াতালি দিয়ে আর্টিসানাল পারফিউমার।

আমাকে আপনি যদি জিজ্ঞাসা করেন, আমাদের দেশে অরিজিনালি আর্টিসানাল বুঝে এমন কে, তাহলে শরীফ বিন হুসাইন আর সাইফুল আত্তারের নাম বিশেষভাবে আসবে (তবে উনারা সার্টিফায়েড কিনা জানি না, কিন্তু হ্যান্ড জোস)। উনাদের ছাড়া অন্য কাউকেই আমি এই কাতারে রাখতে পারি না। আর ওভারঅল ফাইন ফ্র্যাগরেন্স বা এস্টিমেটেড ক্যাটাগরিতে পারফিউমার হিসেবে কাউন্ট হতে পারে আসিফুল হক, কারণ উনি প্র্যাকটিস করেন এবং সার্টিফায়েড দুটোই। আর আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি আর্টিস্ট কিনা, তবে আমার উত্তর হচ্ছে ‘নো’। আপনি পারেন কিনা বা বুঝেন কিনা—এই প্রশ্নের উত্তর হচ্ছে ‘ইয়েস’। এখন এটা নো দিলে আপনারা বিশ্বাসও করতেন না আর সত্যও হতো না। পারফিউমারি বা কেমিস্ট্রি বন্ডিং আমি মোটামুটি বুঝি, তবে আমার পক্ষে প্র্যাকটিক্যালিটিতে আসা পসিবল না। এগুলো যারা ফ্রি এবং অনেক টাইম পায় সারাদিন, তাদের জন্য বেস্ট। আরেকটা কথা, টাকা-পয়সা তেমন বেশি না থাকলে আমার মতে কারো পারফিউমারিতে ঢোকা উচিত না। কারণ এখানে ইন করা মানে অনেক কিছুর আগাম জোগান থাকা আর প্রচুর জিনিসপাতি নষ্টের প্রস্তুতি থাকা।

আর আর্টিসানাল করতে গেলে মানুষ কোন ইনগ্রেডিয়েন্টস ধরে আর্ট করবে, তা বুঝতে বুঝতেও খবর হয়ে যায়। কারণ আর্টিসানাল ক্যাটাগরিতে ন্যাচারাল, মিক্সড ম্যাটেরিয়াল, এক্সপেরিমেন্টাল, ট্র্যাডিশনাল আর বি-স্পোকসহ আরও ক্যাটাগরি আছে। কিন্তু আমাদের দেশে যে-কেউই জোস আর্টিসানাল আর্টিস্ট। কেন যেন মানুষ পারফিউমারিকে খুব সহজ মনে করে, কিন্তু এটা এক অতল সাগর বটে!

Copyrights reserved by Scentara

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top