আমার কাছে পার্সোনালি টোবাকো ফ্লেভার এর স্মেলগুলো মারাত্মক পছন্দ, একটু ম্যাসকুলিন ডীপ টোবাকো টাইপ ভাইব দিবে শুনলেই আমি কালেক্ট করার ট্রাই করি, কিন্তু টোবাকো ফিল উইদ রিয়েল লাক্সারি বলতে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা পাওয়া যায় AMOUAGE OPUS XIV ROYAL TOBACCO থেকে, এটার স্মেলটা এত সুন্দর লাগে মনে হয় এটা দিয়ে গোসল করি৷
কি টাইপের ফিল দেয় Royal Tobacco জানেন? আপনি ভাবতে পারেন এটা হয়ত র্যাণ্ডম মিষ্টি তামাক টাইপ কোনো স্মেল, বাট না। আমোয়াজের একটা চিরচেনা বৈশিষ্ট্য হচ্ছে ডার্কনেস আর এই ডার্কনেস সবচেয়ে বেশি টের পাওয়া যায় আমোয়াজের রয়েল টোবাকোর মধ্যেই, এটাতে বেশ ডার্ক, স্পাইসি, স্মোকি, রেজিনাস অ্যারোমাটিক স্মেল ট্রেইল পাওয়া যায়৷ তবে ইনিশিয়াল ইম্প্রেশনে লোবান, এ্যানিস, কার্ডামম, বাসিল, গ্রীণ, স্পাইসি হার্বাল ট্রেইলও আছে। সব মিলিয়ে যারা বোল্ড, ন্যাচারাল আর ম্যাসকুলিন স্মেলের ফ্যান তাদের জন্য এটা মাখন৷
পারফর্ম্যান্স এর কথা বললে এটার পার্ফরম্যান্স মারাত্মক হাই, প্রজেকশন বলেন আর লঞ্জিভিটি দুইটাই হাই। আমি আমাদের পার্ফিউম অয়েল ভার্শনটার স্যাম্পল ইউনিট পাওয়ার ১৫ দিন পরে ইউজ করেছিলাম, প্রায় ৪ ঘন্টা নোটিসেবল প্রজেকশন পেয়েছি আর স্মেল পুরো ১ দিন কাপড়ে ছিল, তবে আমি কিন্তু একটু বেশি পার্ফিউম অয়েল ইউজ করি, আপনারাও কিপ্টুস না হয়ে একটু বাড়িয়ে ইউজ করলেই বেশি মজা পাবেন৷



Reviews
There are no reviews yet.