কিছুদিন আগে একটা ইনফর্মাল অফিস গেট টুগেদার ছিল, ফেণ্ডস কাম বিজনেসের সহপ্রতিষ্ঠাতাদের সঙ্গে পারফিউম নিয়েই আড্ডা হচ্ছিল। সামনে বেশকিছু পার্ফিউম তার মধ্যে ওজি আমোয়াজ গাইডেন্স ৪৬, আর তার পাশেই ৩ দিন হয় এসেছে একটা পিচ্চি ৬মি.লি. ইম্প্রেশন ভার্সন এবং অবশ্যই সেন্টারার আর এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির পার্ফিউম অয়েল তাই প্রাইজও অনেক বেশি।
একজন ফ্রেণ্ড অন্যান্য কথার ফাঁকে গাইডেন্স 46 এর ব্যাপারে বলল, “দুটো পাশাপাশি স্নিফ করে দেখেছিস স্মেল মিলে কিনা?”
বললাম, “দেখেছি বেশ ভালোভাবেই। আর মজার ব্যাপার হলো, প্রথমে খুব সহজে পার্থক্যটা ধরতে পারছিলাম না।”
অরিজিনালটা স্নিফ করলে, আমার নাকে প্রথমেই পিয়ারের একটা সফট সুইটনেস ধরা পড়ে। তার সঙ্গে হ্যাজেলনাট আর বিটার আলমন্ডের একটা ক্রিমি, নাটি অনুভূতি। কিন্তু মিষ্টির মধ্যেও ফ্র্যাঙ্কিনসেন্সের জন্য একটা ডীপ হেভিনেস পাই, সেন্টারার যেটা আছে এটাকেও আমার কাছে প্রথম ইমপ্রেশনেই সেইম লেগেছে, ওই নাটি-ক্রিমি দিকটাও আছে, আবার মিষ্টতাটাও কাছাকাছি একটা অনুভূতি দিচ্ছে। তবে অরিজিনালটা আমার নাকে একটু বেশি মসৃণ আর লেয়ারড মনে হলো। যেটা স্বাভাবিক তবে এটাও ১৮/২০ টাইপ স্মেল৷
তবুও শিওর হতে দুটোকে কিছুক্ষণ রেখে আবারো স্নিফ করেছিলাম। আর এই জায়গাটাতেই আমার কাছে পার্থক্যটা একটু পরিষ্কার হলো। অরিজিনালে রোজ, জ্যাসমিন, ওসমান্থাস আর স্যাফরনের একটা ফ্লোরাল-স্পাইসি দিক ধীরে ধীরে সামনে আসছিল। আমাদেরটাতেও একই ধরনের একটা ফিল আছে নাই যে তা না, তবে আমার কাছে সেটা একটু বেশি র মনে হয়েছে। ড্রাই-ডাউনে আবার দুটোই আমার বেশ ভালো লেগেছে এবং অনেকটাই ক্লোজ যদিও বেইজ মিলাতে পারা অনেক টাফ জিনিস।
অরিজিনালে স্যান্ডালউড আর ভ্যানিলার সঙ্গে একটা ক্রিমি, উষ্ণ উডি অনুভূতি পাচ্ছিলাম। সেন্টারারটাতেও সেই উষ্ণ উডি-ভ্যানিলা দিকটা পেলাম, যদিও অরিজিনালের মতো এতগুলো লেয়ার আলাদা করে আমার নাকে ধরা পড়েনি। যা ফিল করেছি তাই বললাম একদম ট্রুলি।
টেস্ট শেষে বন্ধু বলল, “তাহলে কত পার্সেন্ট মিলে বলিস, একই?”
আমি বললাম, “পার্সেন্ট দিয়ে বলা কঠিন। আমার কাছে, ঘ্রাণের গঠন প্রায় কাছাকাছি, কিন্তু দুটো ডিপলি ট্রাই করলে হালকা ডিফারেন্সও বোঝা যায়, আর এটাই স্বাভাবিক৷
প্রজেকশনের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হচ্ছে সেন্টারার রোল-অন অয়েলটা লাউড তো ছিল ভালোই তবে স্মেলটা স্কিনের কাছাকাছিই থেকেছে বেশি। আর কেউ পাশে এলে বেশ ভালোভাবেই ঘ্রাণটা টের পেয়েছে। লাস্টিংয়ের ব্যাপারেও আমি নিজের ব্যবহার থেকে যেটা পেয়েছি, ওজি তো ওজিই তবে আমাদের অয়েল ভার্শনটা ফ্যাব্রিক এবং স্কিনে কয়েক ঘণ্টা বেশ পরিষ্কারভাবে ছিল, আশা করাই যায় যে আপনারাও জোশ পার্ফরম্যান্সই পাবেন৷




Reviews
There are no reviews yet.