অনেকেই জিজ্ঞেস করছিলেন, আমোয়াজ ডিসিশন আসলে কেমন ঘ্রাণ?
খুব সহজ করে বললে, এটা এমন একটা ঘ্রাণ, যেখানে প্রথমে একটা ফ্রেশ, স্পাইসি অনুভূতি পাবেন, কিন্তু এটা পুরোদস্তুর কোনো ফ্রেশ স্মেল না, আমি প্রথমে যখন ডিসিশন নিয়ে নাকে দিয়েছিলাম, তখন বার্গামট আর কার্ডামমের একটা ফ্রেশ ঝাঁঝ অনুভব হয়েছিল। এর সঙ্গে পিংক পেপারের হালকা স্পাইসি ভাব আছে, কিছুক্ষণ পর ফ্র্যাঙ্কিনসেন্স, মির আর জুনিপারের একটা ধূপধূপে, রেজিনাস এবং সামান্য মিনারেলিক চরিত্র সামনে আসে। এখানেই আমার কাছে ডিসিশনটা অন্যরকম লাগে। আর ড্রাই-ডাউনে যখন সিডারউড, প্যাচৌলি আর ভ্যানিলার ওয়ার্মনেস নাকে আসে, তখন পুরো ঘ্রাণটা আরও স্মুথ ও রিফাইন্ড মনে হয়।
ওজি আমোয়াজ ডিসিশনের সঙ্গে সেন্টারারটা সাইড বাই সাইড স্নিফ করে আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা মিলেছে, সেটা হলো মূল ঘ্রাণের ক্যারেক্টারটা সেই ফ্রেশ স্পাইসি ওপেনিং, ধূপজাতীয় গভীরতা এবং পরে উডি-ভ্যানিলার দিকে যাওয়ার ফিল সব সেইম। অবশ্যই দুটোকে একেবারে হুবহু একই বলা ঠিক হবে না। আসল পারফিউমে যে ধরনের ডেপথ, ব্লেন্ডিং আর ধীরে ধীরে পরিবর্তন অনুভব হয়, ইন্সপায়ার্ড ভার্সনে সেটা কিছুটা আলাদাভাবে প্রকাশ পেতেই পারে। তবে ৮৮-৯০% স্মেল প্রোফাইল মিলে। আর যারা আমোয়াজ ডিসিশনের মূল ঘ্রাণের একটা সহজলভ্য রোল-অন অয়েল ভার্সন খুঁজছেন, তাদের জন্য সেন্টারার এই ভার্সনটা বেস্ট।
আর পারফরম্যান্সের কথা বললে, এখানে একটা বিষয় মাথায় রাখা ভালো। এটা রোল-অন অয়েল, তাই স্প্রে পারফিউমের মতো প্রথম মুহূর্তেই বিশাল একটা ঘ্রাণের ক্লাউড তৈরি করবে, এমন আশা করা ঠিক না। বরং অয়েলের ব্যাপার হচ্ছে প্রজেকশন স্প্রের তুলনায় কম হয় এবং কাছাকাছি এলে ঘ্রাণটা বেশি সুন্দরভাবে অনুভব হয় তবে কাপড়ে বেশিক্ষণ থাকে৷
আমার ব্যবহারে শুরুতে ঘ্রাণটা বেশ পরিষ্কারভাবে নাকে এসেছে, পরে ধীরে ধীরে কটনের সঙ্গে মিশে একটা স্মুথ সিগনেচার তৈরি করেছে। তাই জামায় ঘ্রাণটা বেশ কিছুক্ষণ ধরে অনুভব করার মতো ছিল, যদিও শেষ পর্যন্ত কি হয়েছে আমি টেস্ট করিনি৷ ডিসিশনের বেস্ট পার্ট হচ্ছে এটাতে অনর্থক চেচামেচি নেই৷ দিনের বেলা, বিকেলের আড্ডা, ডিনার কিংবা রাতের কোনো অনুষ্ঠানে, এটা আমার কাছে বেশ ভার্সেটাইল মনে হয়েছে।





Reviews
There are no reviews yet.