Amouage Honour Man উমরাহ করতে গিয়ে কিনেছিলাম আমি, মক্কা মদীনা শহর থেকে কিনিনি, যদিও মদীনাতে দেখেছিলাম কিন্তু নেয়া হয়েছিলো জেদ্দা থেকে। কিন্তু কেন যেন অনেকদিন ধরেই আলাদা করে পড়ে ছিল এটা ইউজ করা হয়নি।
একদিন বিকেলে বাইরে বের হওয়ার আগে আলমারি খুলে হঠাৎ চোখে পড়ল জিনিসটা। সেদিনের আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল, তাই ভাবলাম আজ এটাকেই ইউজ করি। ইম্প্রেসিভ লেভেলে ইউজ করে গিয়ে গাড়িতে বসতেই নাকে একটা মশলাদার, ঝাঁঝালো ঘ্রাণ এলো। তখনই মনে হলো, এতদিন এটাকে হয়তো ফেলে রাখা ঠিকও হয়নি আবার ফেলে রেখে ভালোই হয়েছে, সেরকম ম্যাসারেট হয়ে গেছে৷
স্মেলের শুরুতেই পিংক পেপার আর ব্ল্যাক পেপারের কারণে একটা ঝাঁঝালো, উষ্ণ ঘ্রাণ পাওয়া যায়। কিছুক্ষণ পর জেরেনিয়াম, নাটমেগ আর এলেমি এসে ঘ্রাণটাকে আরও সবুজ, মশলাদার আর ওয়ার্মনেস এড করে। তবে আমার কাছে Honour Man-এর সবচেয়ে সুন্দর সময়টা আসে যখন এটা ধীরে ধীরে স্থির হয়ে আসে। প্যাচৌলি, ফ্র্যাঙ্কিনসেন্স, সিডারউড আর ভেটিভার মিলে তখন একটা মাটির কাছাকাছি, গভীর কাঠের এবং হালকা ধোঁয়াটে আবেশ তৈরি করে। বেইজে থাকা টঙ্কা বিন আর মাস্ক পুরো ঘ্রাণটাকে বেশ সফট এবং পিওর বানিয়ে দেয়।
সহজভাবে বললে, এটা সুইট বা একেবারে ফ্রেশ টাইপ পারফিউম না। একটু গম্ভীর, পরিণত আর পুরুষালি একটা চরিত্র আছে এর মধ্যে। আর অ্যাপ্লাইয়ের শুরুতে ঘ্রাণটা বেশ ভালোভাবে ছড়ায়, কয়েক ঘণ্টা পর ফ্যাব্রিক টাচড হয়ে যায়। স্থায়িত্বও ভালো, অনেকক্ষণই থাকে কাপড়ে, সুতি টাইপ হলে আরও বেশি সময় টিকে থাকে।
জিনিসটার ব্রেক ডাউন এভাবে করা যায়, মশলাদার ওপেনিং → ওয়ার্ম এণ্ড ন্যাচারাল হার্ট নোটস → উডি আর স্মোকি ভাইব হচ্ছে ফুল ড্রাইডাউন৷ আমার কাছে Honour Man-এর আসল সৌন্দর্যটা হলো, এটা একবারে নিজের সবটা উন্মুক্ত করে দেয় না—সময় দেওয়ার সঙ্গে সঙ্গে ঘ্রাণটা আরও সুন্দর হয়ে ওঠে। সেন্টারা-তে আপনারা অনর ম্যান বাই আমোয়াজেরও ডুপ পেয়ে যাচ্ছেন অবশেষে৷



Reviews
There are no reviews yet.