মাস্কাটে যাওয়ার সময় Beach Hut Man-এর সঙ্গে পরিচয়।
বিকেলের দিকে শহর ঘুরে হোটেলে ফেরার পথে একটা পারফিউমের দোকানে ঢুকেছিলাম। বাইরে গরম, বাতাসে ধুলো আর দূরের সমুদ্রের আভাস, তাই “Beach Hut” নামটা দেখে ভেবেছিলাম, বুঝি নোনতা, সামুদ্রিক কোনো ফ্রেশ ঘ্রাণ হবে। হাতে টেস্ট করেই প্রথমে একটু থমকে গেলাম। ঠান্ডা মিন্টের সঙ্গে এমন একটা তীক্ষ্ণ সবুজ ঘ্রাণ, যেন বৃষ্টির পর পাতার গায়ে হাত বুলিয়ে দিলে যে কাঁচা, ভেজা ঘ্রাণটা ওঠে। একদম সহজ বা মিষ্টি ফ্রেশি না; শুরুতে বরং একটু গাঢ়, কাটা-পাতার মতো।
কিছুক্ষণ পর ঘ্রাণটা অনেকটাই শান্ত হলো। তখন ভেজা সবুজ পাতা, মস আর মাটির কাছাকাছি একটা পরিষ্কার ঘ্রাণ টের পাচ্ছিলাম। দোকান থেকে বেরিয়েও হাতটা বারবার নাকের কাছে নিচ্ছিলাম, কারণ ঘ্রাণটা একই রকম থাকছিল না; ধীরে ধীরে সবুজ ভাবের নিচে শুকনো কাঠ আর উষ্ণ রেজিনের মতো একটা বেস বেরিয়ে আসছিল। শেষ পর্যন্ত বোতলটা কিনে ফেললাম।
ভ্রমণ থেকে ফেরার পরও Beach Hut Man ব্যবহার করলেই সেই বিকেলটার কথা মনে পড়ে: গরম রাস্তা থেকে ছায়ায় ঢুকে পড়া, বাতাসে পাতার নড়াচড়া, আর দিনের শেষে একটু নির্জন সময়। নামের মধ্যে “Beach” থাকলেও আমার কাছে এটা সমুদ্রের ঢেউয়ের গন্ধ নয়, বরং উপকূলের পাশে কোনো সবুজ, নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থাকা ছোট কেবিনের মতো একটা অনুভূতি। আর সবার কথা চিন্তা করেই বাজেটে লাক্সারির ফুল ভাইভ দিতে সেন্টারা থেকে আমরা নিয়ে এসেছি Amouage Beach Hut Man.





Reviews
There are no reviews yet.