Creed এর Oud Zarian একটা মাস্টারপিস জিনিস রে ভাই! বক্স আর সার্টিফিকেশন কার্ডে যখন দেখলাম এর অউদ চুরণ এসেছে বাংলাদেশের সিলেটের আগর থেকে, আর Creed সেটাকে ৮০ বছর বয়সী আগর হিসেবে উল্লেখ করছে, তখন ঘ্রাণটার সঙ্গে নিজের দেশের একটা যোগ খুঁজে পেলাম। প্যাকেজিংটাও একদম রাজকীয়; হাতে নিলেই বোঝা যায়, Creed শুধু জুসটাই না, ডিটেইলস, ক্রাফটম্যানশিপ আর প্রেজেন্টেশন সবকিছু নিয়েই কতটা যত্ন করে। একটা পারফিউমের পেছনে ওদের R&D ও সত্যিই বিরল পর্যায়ের।
বাংলাদেশের আগরকে বিশ্বের সবচেয়ে দামী বা রেয়ার বলার দরকার নেই। আমাদের দেশি আগরের নিজস্ব পরিচয় আর ঘ্রাণের স্বকীয়তাই আমার কাছে গর্বের জায়গা। এই Oud Zarian এ Creed সেই আগরকে এমনভাবে এনেছে, যেখানে শুরুতেই নাকে একটা ঝাঝালো স্পাইসি ধাক্কার পাশাপাশি কিছুটা মোলায়েম মিষ্টি, ফলেল আভাও ধাক্কা দেয়। তার সঙ্গে বার্গামটের অল্প একটু ঝলক, ফ্র্যাঙ্কিনসেন্সের রজনসম ধোঁয়াটে ভাব, আদা আর উষ্ণ মসলার মিশেল ধীরে ধীরে ঘ্রাণটা ডীপ সাইডের দিকে চলে আসে৷
এরপর Rose Centifolia-র ফুলেল কোমলতা আসে, মসলার গভীরতার মাঝেও ঘ্রাণটাকে মার্জিত রাখে। আর শেষে অউদ চুরণ এর সঙ্গে স্যান্ডালউড, প্যাচুলি, মির, টঙ্কা বিন আর লিকোরিস রুট মিলে তৈরি করে গভীর, উষ্ণ, স্মোকি উডি একটা ড্রাইডাউন। আমি অবশ্য টঙ্কার মিষ্টি ভাব আর আগরের ধোঁয়াটে গভীরতা বেশিক্ষণ পাই প্রজেকশন আর লাস্টিং তো ভয়ঙ্কর রকমের দারুণ, তবে দামটা জিজ্ঞেস কইরেন না, ব্যাপক বেশি!
কিন্তু বোল্ড আর ম্যাসকুলিন স্মেল লাভার হলে এই ঘ্রাণের সৌন্দর্য সত্যিই ঘুম হারাম করে দেওয়ার মতো। আর এতদিন খোঁজাখুঁজির পর লাস্টে অউদ জারিয়ানের সবচেয়ে ক্লোজেস্ট ডুপ পার্ফিউম অয়েল চলে এসেছে সেন্টারায়৷ নিয়ে নেন।




Reviews
There are no reviews yet.