Shamsheer এর স্মেলটা আমার কাছে রাতের এক পুরোনো টেইলারিং স্টুডিও টাইপ জিনিস, ব্যাপক ম্যাসকুলিন এণ্ড ম্যানলি। সারাদিনের কাজ শেষে দোকান বন্ধ, টেবিলের ওপর সদ্য তৈরি কালো লেদারের জ্যাকেটটা রাখা। চারপাশে নরম আলো, গাঢ় কাঠের আসবাব, আর নতুন চামড়ার সেই মসৃণ, গভীর স্মেল। Shamsheer-এর প্রথম অনুভূতিটাও আমার কাছে এমন—চোখে পড়ার জন্য চিৎকার করে না, কিন্তু নিজের উপস্থিতি বেশ স্পষ্ট করেই জানান দেয়।
শুরুতে ক্ল্যারি সেজের সবুজ, অ্যারোম্যাটিক সতেজতা আর ল্যাভেন্ডারের পরিষ্কার আভা পাই। তার সঙ্গে বিটার আমন্ডের মোলায়েম, সামান্য তেতো-মিষ্টি স্মেল মিলে শুরুটাকে করে তোলে আলাদা। সাইট্রাস থাকলেও এটা সাইট্রাসি ফ্রেশ ওপেনিং নয়; বরং প্রথম থেকেই একটা পরিপাটি, আত্মবিশ্বাসী চরিত্র তৈরি করে। কিছুক্ষণ পর আমন্ডের উষ্ণতা আর ভ্যানিলার ওয়ার্ম ভাব লেদার অ্যাকর্ডের সঙ্গে মিশে যায়। অরিসের ফুলেল-পাউডারি আভা চামড়ার ঘ্রাণটাকে আরও মসৃণ ও পরিশীলিত করে, হাতে ছুঁয়ে দেখা ভালোভাবে তৈরি লেদারের মতো নিখুঁত।
শেষে টঙ্কা বিনের মিষ্টি উষ্ণতা, ক্যাশমেরানের নরম উডি অনুভূতি, অ্যাম্বার আন্ডারটোন আর ব্লন্ড উডস ঘ্রাণটাকে গাঢ়, উষ্ণ ও আরামদায়ক করে তোলে। আমার কাছে Shamsheer হলো ল্যাভেন্ডার-আমন্ডের পরিপাটির সঙ্গে লেদার, অরিস আর টঙ্কার গভীর মেলবন্ধন—এটা মানানসই তার নিজস্ব সাহসী চরিত্রের জন্য।




Reviews
There are no reviews yet.