Chanel Allure Homme Sport একটি ফ্রেশ উডি ঘরানার সুগন্ধি। এর ঘ্রাণের মূল কাঠামো গড়ে উঠেছে ম্যান্ডারিন, সিডার, টঙ্কা বিন ও হোয়াইট মাস্ককে ঘিরে। সাইট্রাসের প্রাণবন্ত ভাব, কাঠের গভীরতা এবং নরম মিষ্টি বেইস, এই তিনটি দিক একসঙ্গে থাকায় সুগন্ধিটিতে স্পোর্টি সতেজতার পাশাপাশি মার্জিত উষ্ণতাও রয়েছে।
Allure Homme Sport-এর প্রথম ইমপ্রেশনটা ম্যান্ডারিনের রসালো, হালকা মিষ্টি, ঝকঝকে সাইট্রাস। আমার নাকে এই সতেজতার মধ্যে একটা মসৃণতা আছে; স্মেলটা বেশ প্রাণবন্ত, মোটেও কড়া বা অতিরিক্ত সওর না। শুরু থেকেই তাই ঘ্রাণটা সহজে ইউজেবল মনে হয়।
ড্রাইডাউন পিরিয়ডে সিডারের শুকনো কাঠের সুবাস সামনে আসে। ম্যান্ডারিনের ব্রাইট ভাবের পাশে সিডার সামনে এসে ঘ্রাণটাকে একটু ডেকোরেটিভ ক্যারেক্টারে ট্রান্সফর্ম করে। এরপর টঙ্কা বিনের নরম, বাদামি-মিষ্টি আভা আর হোয়াইট মাস্কের সফট টাচ পুরো কম্পোজিশনটাকে আরও জোস বানায়। শেষের দিকে কাঠ, মাস্ক আর হালকা মিষ্টির এই মিশ্রণটাই সবচেয়ে আরামদায়ক লাগে।
এই ঘ্রাণের আকর্ষণ এর ভারসাম্যে: সতেজ সাইট্রাস আছে, কাষ্ঠল ভাব আছে, আবার শেষে আছে উষ্ণ একটা আবেশ। Allure Homme Sport তাই আমার কাছে ক্লিন, মডার্ণ এণ্ড ফ্রেশ ঘরানার একটা জিনিস যা, অফিস কিংবা ক্যাজুয়াল ব্যবহারে সহজেই মানিয়ে যায়।





Reviews
There are no reviews yet.