মার্সেই বন্দরের ভোর। নীল ভূমধ্যসাগরের বুকে সোনালি রোদ ছড়িয়ে পড়ছে, ঘাটে ভিড়ছে জাহাজ, আর বাজারের ঝুড়িতে স্তূপ করে রাখা কমলা আর লেবুর গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আলেকজান্দ্র দুমার দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো এই বন্দর থেকেই শুরু। একজন সাধারণ নাবিক অন্যায়ের শিকার হয়ে অন্ধকার কারাগারে হারিয়ে যায়, তারপর বহু বছর পর ফিরে আসে এক রহস্যময়, ঐশ্বর্যবান, শক্তিশালী পুরুষ হয়ে। ভূমধ্যসাগরের গোপন দ্বীপের গুহায় লুকানো জাদুকরী সোনার ভাণ্ডার তার ভাগ্য বদলে দেয়। Xerjoff Erba Pura আমার চোখে সেই জাদুকরী সোনার ভাণ্ডারের ঘ্রাণ, যা বহুদিনের অপেক্ষার পর সূর্যের আলোয় ঝলমল করে ওঠে।
এর ঘ্রাণের সবচেয়ে জোস ব্যাপার কি জানেন? এর শুরুতেই আসে সিসিলিয়ান কমলা, সিসিলিয়ান লেবু আর ক্যালাব্রিয়ান বার্গামটের উজ্জ্বল, রসালো ব্লাস্ট। যেন বন্দরের ভোরের বাজারে ঢুকে পড়েছেন, যেখানে সদ্য আসা সাইট্রাসের ঝুড়ি থেকে রসের ছিটে এসে ছড়িয়ে পড়ছে বাতাসে। কমলার মিষ্টি উচ্ছলতা, লেবুর তীক্ষ্ণ সতেজতা আর বার্গামটের সূক্ষ্ম ফুলেল বাসনা মিলে ওপেনিংটা হয় প্রাণবন্ত আর আনন্দময়। এটা এমন শুরু, যা মুহূর্তেই ক্লান্তি ঝেড়ে ফেলে মন চাঙ্গা করে দেয়, ঠিক যেমন বন্দি জীবনের পর প্রথম খোলা আকাশ দেখার অনুভূতি।
এরপর ঘ্রাণটা গভীরে ঢোকে। হার্টে খুলে যায় এবার ভূমধ্যসাগরীয় ফলের রসঘন ঝুড়ি, যেখানে পাকা, মিষ্টি আম আর অন্যান্য মধুমাখা ফলের আমেজ সাইট্রাসের ধারালো প্রান্তগুলোতে সফটনেস যোগ করে। এই অংশটাই এরবা পিউরার আসল বিলাসিতা। মনে হয় যেন মন্টে ক্রিস্টোর ভোজসভার টেবিলে রুপোর থালায় সাজানো বিরল সব ফল, যা প্রতিটি অতিথিকে মুগ্ধ করে। মিষ্টতা এখানে আছে ঠিকই, কিন্তু সেটা সাজানো-গোছানো, পরিশীলিত আর আত্মবিশ্বাসী।
বেইসে গিয়েই আসলে ঘ্রাণটা নিজের আসল ঐশ্বর্য মেলে ধরে। মাদাগাস্কার ভ্যানিলার ক্রিমি কোমলতা, অ্যাম্বারের মধুর মতো সোনালি উষ্ণতা আর হোয়াইট মাস্কের মসৃণ, ত্বকঘেঁষা ফিনিশ একসাথে এক মখমলি আবহ গড়ে তোলে। এটাই যেন গুহার ভেতরের সেই সোনার ভাণ্ডার, যা অন্ধকারে লুকিয়ে ছিল, অথচ আলো পড়তেই ঝলমল করে উঠলো সহস্র সূর্যের ন্যায়। ফলের সতেজতা আর ভ্যানিলা-অ্যাম্বারের উষ্ণতা এখানে এত নিখুঁতভাবে মিশে যায় যে আলাদা করে কোনোটাকেই চেনা যায় না, শুধু একটা পরিপূর্ণ, আসক্তিকর ঘ্রাণ রয়ে যায়।
পারফরম্যান্সে Erba Pura যথেষ্ট শক্তিশালী। প্রজেকশন বেশ জোরালো। লংজিভিটিও ভালো, লং টাইম কাপড়ে মিষ্টি-উষ্ণ রেশ থেকে যায়। কবজি আর গলার পাশে অল্প একটু লাগালেই যথেষ্ট, কারণ ঘ্রাণটা নিজের উপস্থিতি জানান দিতে জানে। ব্যবহারের জন্য এটা বেশ বহুমুখী। যারা এমন একটা ঘ্রাণ খুঁজছেন, যা সতেজ, মিষ্টি, বিলাসী আর সবার নজর কাড়ার মতো, তাদের জন্য Xerjoff Erba Pura একদম সঠিক পছন্দ। এটা এমন ঘ্রাণ, যা আপনার প্রতিটি পদক্ষেপে ঐশ্বর্যের গল্প বলে যায়, আর যে একবার পাশ দিয়ে গেছে, সে ঘুরে তাকাতে বাধ্য হয়। আর আমাদের এই ইম্প্রেশন পার্ফিউম অয়েল ৯৮% ওজিটার ফিল দিবে আপনাকে৷





Reviews
There are no reviews yet.