Ajmal আমার কাছে একটা ম্যাজিকাল ব্র্যাণ্ড কিন্তু আজমলের যেই পরিমাণ হাইপ দরকার ছিল সেরকম হাইপ মনে হয় নাই, ওদের প্রোডাক্টের কোয়ালিটি অলমোস্ট সবই জোস, কিন্তু আমাকে যদি র্যাঙ্কিং করতে বলেন যে সবচাইতে জোস আমার কাছে কোনটা তাহলে আমি উত্তর দিবো Wisal Dhahab by Ajmal, কিন্তু ঘটনা হচ্ছে এই প্রোডাক্টটার শুধু EDP বানায় আজমল, অয়েল ভার্শন ওরা বানায় না৷ তাহলে আমার মত যারা অয়েল লাভার তারা কি করবে? ওয়েল তার অফকোর্স সেন্টারায় নক দিবে কারণ সেন্টারায় Wisal Dhahab এর সবচেয়ে বেস্ট ম্যাচড অয়েলটা মওজুদ আছে, আপনি সিরিয়াসলি স্মেলের তফাৎ বের করতে পারবেন না আজমলের ইডিপি আর আমাদের অয়েলের মধ্যে, হ্যাঁ ইডিপির ওপেনিং প্রজেকশন স্ট্রেন্থটা ভয়ঙ্কর বেশি এটা বাদে, কিন্তু প্রাইজ বিবেচনা করলে অয়েল ১০০ তে ১০০৷
অনেক কথা বললাম লেকিন ঘ্রাণের বর্ণনাটাই দেয়া হলো না, উইসাল দাহাবের স্মেলকে সবাই বলে রোজ প্রমিনেন্ট কিন্তু আমি এটার স্মেল থেকে ওপেনিং এ নাশপাতি-পিচ-আপেলের রসালো মিষ্টি ঘ্রাণ পাই, ইডিপি আর অয়েল দুইটা থেকেই, এবং মিষ্টি স্মেলটা ক্রমেই গ্রেপফ্রুট ও ম্যান্ডারিন এর টক টাইপের একটা স্মেলের দিকে আসতে থাকে দৌড়িয়ে, এরপরই আসে সেই মোক্ষম গোলাপের ঘ্রাণ যেটা এই পার্ফিউমের রূহ কিন্তু এই গোলাপের স্মেলটা ভারী এক তরফা বা আছে না কিছু পার্ফিউমে গোলাপজল মার্কা স্মেল থাকে? সেরকম মোটেও না, এটা একটা হালকা একুয়া রোজ টাইপ ফ্রাগরেন্স আর এটার সাথে জুঁই আর অর্কিডেরও একটা ফ্লোরাল স্মেল পাওয়া যায়, কিন্তু বেইজ ড্রাইডাউনে স্মেলটা স্যাণ্ডেলউড আর মাস্কি কম্বিনেশন দেয়। জোস একটা ভাইব।
এখন পার্ফরম্যান্সের আলাপে যদি আসি, আমি পার্সোনালি সাড়ে ৪ ঘন্টা কাপড়ে লঞ্জিবিটি পেয়েছি বেশ ভালোভাবে এবং হট ওয়েদারে আর প্রজেকশন ডিসেন্ট ছিল। তবে পার্ফরম্যান্সটা আসলে অনেককিছুর উপর ডিপেণ্ড করে, আপনার কাপড় এর ধরন, আবহাওয়া, এবং আপনার ঘ্রাণশক্তির উপরেও এটা হাইলি ডিপেণ্ড করে। যেই স্মেল আমি ৪ ঘন্টা পাচ্ছি সেটা আপনি ১২ ঘন্টাও পেতে পারেন আবার ২ ঘন্টাও পেতে পারেন, তাই এটা ফিক্সডভাবে বলা যায় না৷ কিন্তু এভারেজ হিসেবে বললে পার্ফরম্যান্স বেশ ভালোই একটা ফ্রেশ পার্ফিউম হিসেবে যথেষ্ট এবং অবশ্যই রেকমেণ্ডেড।




Reviews
There are no reviews yet.