দারুচিনি টাইপ স্মেল কমবেশি মেবি সব্বাই পছন্দ করে, স্পেশালি আমিও অনেক পছন্দ করি সেজন্যই আমার পার্সোনালি আমোয়াজ জার্নি ম্যান বা কার্টিয়ার ডিক্ল্যারেশন এগুলো অনেক পছন্দের কিছু পার্ফিউম, কার্টিয়ার ডিক্ল্যারেশন আমি অনেকবারই আনার ট্রাই করেছি কিন্তু সম্ভব হয়নি আনা কারণ এটার একচুয়াল ভালো কোনো ইম্প্রেশন হয়ই না৷ কিন্তু এমন একটা জিনিস পেয়েছি যেটা উপরের দুটো স্মেলকেই কভার করবে। এর নাম বোল্ড অক্ষরে Cardamom Cravings
স্মেলটার প্রথম থেকেই কার্ডামমের একটা নোট প্রমিনেন্ট, কিন্তু এটা যে স্পাইসি কোনো স্মেল এমন কিছু না, স্মেলের ওপেনিংটা সুইটিশ মানে পেস্তাবাদামের শরবতে যদি দারুচিনি ডুবিয়ে রাখি তাহলে যেরকম একটা স্মেল আসবে না? অনেকটাই সেই টাইপের স্মেল৷ এখন আবার প্রশ্ন আসতে পারে স্মেলটা গোরমান্দ টাইপ কিনা! আমার মতে উত্তরটা হচ্ছে আংশিক হ্যাঁ আবার আংশিক ‘না’, প্রথমত স্মেলের পুশিং ক্লাউড বা ফার্স্ট ইম্প্রেশন হচ্ছে স্পাইসি টাইপের, এবং এই স্পাইসি স্পার্কটা এয়ার ক্রাউডিং পর্যায়ের সেজন্য এটা গোরমান্দ না আবার যেহেতু একটু ক্রীমি ভাব আছে তাই এটা গোরমান্দও।
যেকোনো পার্ফিউমের আলাপ করতে গেলে মূল যেই বিষয়টা আসে তা হচ্ছে পার্ফিউমের নোটস, কার্ডামম ক্রেভিংস এর বেলাতেও আপনার প্রশ্ন অবশ্যই থাকবে যে এটার নোটস কি বা স্মেল কেমন, এটার স্মেল কেমন তা আমি অলরেডি লং ডেস্ক্রিপশনে মেনশন করে দিয়েছি, নোটসের কথায় যদি আসি তাহলে নোটস হিসেবে আছে গ্রীণ কার্ডামম, নাটমেগ, পিঙ্ক পেপার, বার্গামট জিঞ্জার। মিডেলে আছে কার্ডামম মিল্ক অ্যাকর্ড়, সিনামন, আমণ্ড ক্রীম, টঙ্কাবীন, বেইকে হালকা ভ্যানিলা, স্যাণ্ডালউড, সফট এম্বার, হোয়াইট মাস্ক৷ আমার নাকে আমি এটার প্রজেকশন পেয়েছি ডেঞ্জারাস লেভেলের সুন্দর, আর লঞ্জিভিটি আমার মতে এটার ক্ষেত্রে ৮ ঘন্টার মত বলে রাখা ভালো, যদিও এরচেয়ে অনেক বেশিই পাবার কথা।




Reviews
There are no reviews yet.