‘অনন্য বিষ্ময়কর অউদ’ এটা হচ্ছে Badee Al Oud এর বাংলা অর্থ, সাল ছিল ২০২০, চারদিকে ভয়ঙ্কর করোনার প্রকোপ, মানুষ ঘরবন্দী, কাজ বাজ সব থমকে আছে, ব্যাপক বেবি প্রোডাকশন হচ্ছে, কোভিড আর সার্স ভাইরাস কাবু করে ফেলেছে পুরো শহরকে, দুবাইতে বড় বড় শেখদেরও চিৎ করে ফেলে দিয়েছে করোনা, কর্পোরেট ইন্ডাস্ট্রির সেল নেমেছে বিলো থার্টিতে তে, কিন্তু তখনো একের পর এক গ্লোরিয়াস জিনিস এনে চলছে একটা ইমারতি প্রোফাইল হোল্ড করা কোম্পানি লাতাফা৷ লাতাফা ২০২০-২০২২ থেকে যেই প্রোডাক্টগুলো বাজারে এনেছিলো ম্যাক্সিমামই টপনচ ছিল, কিন্তু এখনেরগুলোতে আমি সেই মজা পাই না।
বাদী আল অউদ প্রথম যখন বের হয় তখন এটা অউদ ফর গ্লোরি এর সিলেক্টিভ একটা অ্যারোমার আণ্ডারে ইন্ট্রোডিউসড হয়, একটু বোল্ড, ওয়ার্ম, ম্যাসকুলিন, ভয়ঙ্করভাবে নাকে এসে লাগে এমন একটা স্মেল। এর ১ বছর পর যখন হোয়াইট বোতলটা বের করে লাতাফা তখন ঐ ডার্ক অ্যারোমা ভাইবটা অনেকটাই কাট অফ করা হয়, স্মেলটা মেল্টেড স্মুথার একটা ফিল দেয়, নোটসগুলো অনেক বেশি ব্লুমিং অনেক বেশি ক্লিন এবং সফিস্টেকেটেড মনে হয়৷ বাদী আল অউদের মধ্যে আমি বাস্তবিক অর্থেই অউদের বিষ্ময়কর রূপটা দেখতে পেয়েছি। আর এর পার্ফরম্যান্স তো সুবহানআল্লাহ৷
এখন ১০০ মি.লি. মিডেল ইস্টার্ণ বাদী আল অউদের প্রাইজও কিন্তু আহামরি খুব একটা বেশি না, কিন্তু নোটওয়াইজ ওজি বাদী আল অউদের চেয়ে আমাদের ইম্প্রেশন অয়েলের যেই স্মেল এবং যেই ওপেনিং সেটা অনেক বেশি ভালো, এটা আমার একার মত না, আমার সাথে আরো অনেকেই এগ্রি করেন, আর এই ধরনের একটা ক্লেইম কিন্তু ভাই বুঝে শুনেই করা লাগে৷ বাদী আল অউদের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এর লাক্সারি প্রজেকশন আর সুপার লঞ্জিভিটি, সত্যিই এটা অনেক লং টাইম ধরে থাকে এরপর এটার আরেকটা দিক হচ্ছে এর অসাধারণ নোটস ম্যানেজমেন্ট। লাতাফার বাদী আল অউদের পিরামিড গঠিতে হয়েছে, জাফরান, জয়ফল, ল্যাভেন্ডার, আগর, লোবান, পাচৌলি আর মাস্ক এর সমন্বয়ে।
কিন্তু আমাদের যেই অয়েল সেখানে অ্যাকর্ড হিসেবে আছে, জাফরান, পিঙ্ক পেপার, বার্গামট, জায়ফল, ল্যাভেন্ডার, এলাচ, দারুচিনি, স্মোকি অউদ, প্যাচৌলি, অ্যাম্বার, লেদারি, মাস্ক, সুইট রেজিন। মূল সেটিং ঠিক রেখে ইম্প্রেশন ইউনিটটা যেন আরো এক ধাপ এগিয়ে আছে। আমি সবসময়ই একটা পার্সেন্টেজ ব্যারিয়ার রাখি ডুপ পার্ফিউমের বেলায়। কিন্তু বাদী আল অউদের ক্ষেত্রে আমাদের সিমিলারিটিজ বরং পার্সেন্টেজের চেয়ে অনেক বেশি এটার সিমিলারিটিজ ১৩০% যার মধ্যে ১০০% মূল জিনিসের সাথে ম্যাচ হয়েও ৩০% এক্সট্রা সৌন্দর্য ছড়ায়! তাই বাদী আল অউদ কেনার ব্যাপারে আমার রেকমেণ্ডেশন আজীবনই থাকবে একশ তে একশ, শুধুমাত্র তারা বাদে যারা একটু বোল্ড স্মেল একদমই নিতে পারেন না৷



Reviews
There are no reviews yet.