পার্ফিউমারি-তে এন্টার করার পর একটা কথা আপনারা প্রায় সবাই হয়ত শুনেছেন স্পেশালি পার্ফিউম অয়েলের ক্ষেত্রে তা হচ্ছে লো গ্রেড”, “রেগুলার”, “স্ট্যান্ডার্ড”, “প্রিমিয়াম”, “টপ”, “সুপার টপ” আপনাদের অনেকেরই হয়তো ধারনা যে, এগুলো হয়তো পারফিউমের কোনো আন্তর্জাতিক বৈজ্ঞানিক গ্রেডিং সিস্টেম যেখানে একটি ফ্রাগরেন্স ল্যাবরেটরি বা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান নির্দিষ্ট মানদণ্ডে পারফিউম-কে লো থেকে সুপার টপ পর্যন্ত শ্রেণিবদ্ধ করা হয়, আমাকে একাধিকবার অনেক ভাইয়েরা এব্যাপারে জিজ্ঞাসা করেছেন যে ভাই এগুলা কি একটু খুলে বলেন এখন যার নামটা বেশি মাথায় আসছে তিনি ‘ওয়াসিকুজ্জামান চৌধুরী’ তাই ভাবলাম উত্তর দিয়ে দেই, সত্য কথা হচ্ছে এই ধরনের কোনো গ্রেডিং পদ্ধতি ফাইন ফ্রাগরেন্স ইন্ডাস্ট্রি-তে নাই, ৯০% ক্ষেত্রেই বেশিরভাগ সেলার এই টার্মটা ইউজ করে না বুঝেই আন্দাজে বা মার্কেট ডমিনেট করতে বা বলতে পারেন এসব গ্রেড অনেক ক্ষেত্রে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার বা সেলার এর নিজস্ব কমার্শিয়াল টার্মিনোলজি, তাছাড়া বাংলাদেশে ৯৯.৯৯% সেলারই হচ্ছে রি-সেলার, যদিও বর্তমানে পেইজ খুলতে পারলেই যেকেউ পার্ফিউমার বা ইম্পোর্টার হয়ে যাচ্ছে যদিও জীবনে এয়ারপোর্টের ভেতরেও হয়ত যায়নি, তারাই ধরেন নানান জায়গা নানান দোকান থেকে এসব টার্ম শুনে এসে অনলাইনে পরিচিত করেছে।
সেজন্য দেখবেন আমাদেরও আপনাদের বোঝানোর স্বার্থে আমাদের অয়েল কোনোটাকে প্রিমিয়াম, কোনোটাকে টপ, কোনোটাকে সুপার টপ বলতে হয়, মানে ধরেন বেশি কমদামী অয়েল হয়ে যায় লো গ্রেড, মোটামোটি দামেরগুলো স্ট্যাণ্ডার্ড, বেশি বা অতিরিক্ত দামেরগুলো যথাক্রমে টপ বা সুপার টপ গ্রেড, অথচ এই ধরনের কোনো টার্ম কিন্তু আমরা আন্তর্জাতিক হোলসেল মার্কেটে পাইনা, ওদের কোয়ালিটি মেজারমেন্ট-টা হয় কোড বেসিসে যেমন ধরেন AJX7600, RSR62100, No 10000, No 40000 এরকম, কিন্তু আপনাদের এই কোড বললে আপনারা বুঝবেন কোনটা কি কোয়ালিটি? ধরেন আয়ুবের ১০ হাজার মানে সবচেয়ে প্রিমিয়াম আবার দাউদের ১ হাজার মানেই প্রিমিয়াম, মাইসনের আবার ৮০ হাজার মানে প্রিমিয়াম গ্রেড মানে একজনের কোডের বেসিসে আরেকজনের প্রিমিয়ামনেস মাপার কোনো সুযোগ নাই, সেজন্য হয়তো কোনো ভদ্রলোক মার্কেটে ‘গ্রেড’ জিনিসটা নিয়ে এসেছিলো, কিন্তু বেটা তো আর জানেনা বাংলাদেশে যে পরে এই গ্রেডের উপরেই বাটপারি সিণ্ডিকেট ব্যবসা শুরু হবে। Scentara থেকে আমরা যখন গ্রেড এর কথা বলি তখন সেটা বলি আমাদের পণ্যের ম্যাটেরিয়ালস, পণ্যের গুণগত মান, ব্লেণ্ড বা কন্সেন্ট্রেশনের উপর ডিপেণ্ড করে, আমরা কোডগুলোকেই গ্রেডে প্রকাশ করি যেন আপনার বুঝতে সুবিধা হয়, তবে আরো একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা প্রয়োজন তা হচ্ছে, concentration এবং quality এক জিনিস নয়। একটি perfume-এ fragrance concentrate-এর পরিমাণ বেশি হলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে উন্নতমানের fragrance হয়ে যায় না।
উদাহরণ হিসেবে ধরা যাক, একটি পারফিউম-এ ৩০% ফ্রাগরেন্স কন্সেন্ট্রেট রয়েছে এবং অন্যটিতে ১৮%। প্রথমটির কন্সেন্ট্রেশন বেশি, কিন্তু তার মানে এই নয় যে প্রথম ফ্রাগরেন্স-টির র- ম্যাটেরিয়ালস, ফর্মুলেশন, স্মুথনেস, কমপ্লেক্সিটি বা ওভারঅল ওলফ্যাক্টরি কোয়ালিটি দ্বিতীয়টির চেয়ে ভালো। ৩০% কন্সেন্ট্রেট যদি ইনএক্সপেনসিভ বা পুওরলি ব্যালান্সড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়, আর ১৮% কন্সেন্ট্রেট যদি অত্যন্ত সফিস্টিকেটেড এবং ওয়েল-ব্যালান্সড ফর্মুলা হয়, তাহলে দ্বিতীয় ফ্রাগরেন্স-টি ঘ্রাণের দিক থেকে অনেক বেশি রিফাইন্ড হতে পারে। অর্থাৎ কন্সেন্ট্রেশন মূলত বলে ফ্রাগরেন্স ফর্মুলেশন-এ কতটা অ্যারোমাটিক ম্যাটেরিয়াল রয়েছে; এটি সেই অ্যারোমাটিক ম্যাটেরিয়াল-এর কোয়ালিটি সম্পর্কে সরাসরি কোনো নিশ্চয়তা দেয় না। মানে জিনিস বাড়িয়ে দিলেই কেবল জিনিস উন্নত হয়ে যায় না, উন্নত হওয়ার জন্য কোয়ালিটিফুল জিনিস হতে হয়। মনে রাখবেন, ফ্রাগরেন্স এর পার্ফরম্যান্স শুধু কন্সেন্ট্রেশনের ওপর নির্ভর করে না। ফর্মুলা-তে কোন অ্যারোমাটিক ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, তাদের ভোলাটিলিটি কী, তাদের সাবস্ট্যান্টিভিটি কেমন, কোন ম্যাটেরিয়ালস টপ, হার্ট এবং বেইজ এর ভূমিকা পালন করছে এবং পুরো কম্পোজিশন কীভাবে ব্যালেন্স করা হয়েছে, এসব বিষয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো যারা বোঝেই না তারা টপ, রেগুলার কিভাবে নির্ধারণ করে তা আল্লাহই ভালো জানে৷
অরিজিনালি ফাইন ফ্রাগরেন্স ইন্ডাস্ট্রি এই টাইপের কোনো প্রোডাক্ট গ্রেডিং করেনা, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপল হলো: গ্রেড এর নামের চেয়ে গ্রেড এর ডেফিনিশন বেশি গুরুত্বপূর্ণ। কোনো সাপ্লায়ার যদি তার গ্রেডিং সিস্টেম এর টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রকাশ না করে, তাহলে শুধু “সুপার টপ”, “প্রিমিয়াম ফ্রেঞ্চ”, “আল্ট্রা কোয়ালিটি” ইত্যাদি শব্দ দেখে ফ্রাগরেন্স-এর প্রকৃত কোয়ালিটি নির্ধারণ করা কঠিন, সুতরাং ধরেন একদম ‘আনপড়’ এবং ‘গাওয়ার’ টাইপ কোনো সেলার বলে বেড়াচ্ছে যে আমার আতর টপ গ্রেড বা আমার আতর হাই ক্লাস বা আমি নিজেই ব্লেণ্ড করেছি বা আমি কয়েকটা মিলিয়ে আপনাকে কাস্টমাইজ করে দিবো, তাহলে তাকে জিজ্ঞাসা করুন যে সে যে টপ গ্রেড বলছে এটা কিসের ভিত্তিতে বলছে? অথবা সে যে কাস্টমাইজ করে দিবে সেটার নোটস স্যাটেলমেন্ট কিভাবে করবে বা রেশিও এলাইন হবে কিভাবে? আন্দাজে দুনিয়ার দাম বাড়িয়ে কেউ টপ বলে সেল করলো কিন্তু প্রোপার উত্তর দিতে পারলো না তাদেরকে ডাউটলিস্টে তুলে রাখুন। মূলকথা হচ্ছে, একটি ফ্রাগরেন্স-এর প্রকৃত কোয়ালিটি বিচার করতে হলে শুধু কন্সেন্ট্রেশন বা গ্রেড নেম এর দিকে তাকালে হবে না। দেখতে হবে র- ম্যাটেরিয়াল কোয়ালিটি, ইনগ্রেডিয়েন্ট সিলেকশন, ম্যাটেরিয়াল পিউরিটি, ফর্মুলা আর্কিটেকচার, ব্লেন্ডিং, ওলফ্যাক্টরি ব্যালান্স, পারফরম্যান্স, স্ট্যাবিলিটি, ব্যাচ কন্সিস্টেন্সি এবং রেগুলেটরি কমপ্লায়েন্স এই পুরো ইকোসিস্টেম-কে।
একটি পারফিউম ফর্মুলা তে ন্যাচারাল এবং সিনথেটিক দুই ধরনেরই অ্যারোমাটিক ম্যাটেরিয়াল থাকতে পারে। রোজ অয়েল, জেসমিন অ্যাবসলিউট, স্যান্ডালউড, প্যাচৌলি, ভেটিভার, বার্গামট অয়েল, লেমন অয়েল, সিডারউড বা ন্যাচারাল উড-এর মতো বোটানিক্যাল ম্যাটেরিয়ালস যেমন থাকতে পারে, তেমনি আইসো ই সুপার, হেডিওন, অ্যামব্রক্সান, ক্যাশমেরান, গ্যালাক্সোলাইড, ইথাইল মাল্টল, ভ্যানিলিন, কিউম্যারিন, বিভিন্ন মাস্ক, অ্যালডিহাইডস এবং উডি-অ্যাম্বার মলিকিউলস এর মতো সিনথেটিক অ্যারোমা ম্যাটেরিয়ালস-ও থাকতে পারে। এখানে আরো একটি পুরনো ধারণা সংশোধন করা জরুরি, শুধু ন্যাচারাল মানেই প্রিমিয়াম এবং সিন্থেটিক মানেই চীপ এটিও বৈজ্ঞানিকভাবে সঠিক নয়, কিন্তু এখন আবার Scentara এটা বলেছে দেখে মোরাল প্রুফ হিসেবে সাবমিট করবেন তারও সুযোগ নাই, ন্যাচারাল ম্যাটেরিয়াল এর কোয়ালিটি তার বোটানিক্যাল স্পিসিস, জিওগ্রাফিক্যাল অরিজিন, হারভেস্ট টাইমিং, এক্সট্রাকশন মেথড, স্টোরেজ, অক্সিডেশন, অ্যাডাল্টারেশন এবং কেমিক্যাল প্রোফাইল এর ওপর নির্ভর করতে পারে। একইভাবে সিন্থেটিক ম্যাটেরিয়াল এর ক্ষেত্রে পিউরিটি, কেমিক্যাল আইডেন্টিটি, আইসোমেরিক কম্পোজিশন, ম্যানুফ্যাকচারিং স্পেসিফিকেশন এবং কন্সিস্টেন্সি গুরুত্বপূর্ণ হতে পারে। একটি হাইলি পিওর সিন্থেটিক মলিকিউল ও কখনো কখনো একটি ফ্রাগরেন্স এ এমন কন্সিস্টেন্সি ও পার্ফরম্যান্স দিতে পারে যা ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে একইভাবে পাওয়া কঠিন, সেজন্য দেখবেন আগেকার দিনের আতরগুলোর স্মেল ঘুরেফিরে সব একই লাগে।
কিন্তু আবার একটি এক্সেপশনাল ন্যাচারাল ম্যাটেরিয়াল পার্ফিউম এ এমন কমপ্লেক্সিটি এবং টেক্সচার যোগ করতে পারে যা শুধুমাত্র সিন্থেটিক ম্যাটেরিয়ালস দিয়ে পুনর্নির্মাণ করা কঠিন। তাই প্রফেশনাল পার্ফিউমারি তে প্রশ্নটি শুধু “ন্যাচারাল না সিন্থেটিক?” হওয়াই উচিৎ নয়; বরং “কোন ম্যাটেরিয়াল, কী পিউরিটি-তে, কত ডোজেজ-এ এবং কোন ওলফ্যাক্টরি পারপাস-এ ব্যবহার করা হয়েছে?” এটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ সদ্য তোলা ইম্ম্যাচিওর দেশি আগরের স্মেল দেখবেন সরিষা তেল মার্কা কিন্তু একটা ১৫ বছর পুরনো আগরের স্মেল হ্যাভেনলি, অনেক ব্যাপার স্যাপার আছে পার্ফিউমারিতে। কারণ ফর্মুলা আর্কিটেকচার ই এখানে পার্ফিউমারি এর আসল ক্রাফটসম্যানশিপ, একটি পার্ফিউম ফর্মুলা শুধু কয়েকটি ভালো স্মেলিং অয়েল একসঙ্গে মিশিয়ে তৈরি করার ব্যাপার না। একজন পার্ফিউমার-কে ফ্রাগরেন্স এর পুরো অলফ্যাক্টরি আর্কিটেকচার সম্পর্কে চিন্তা করতে হয়। প্রচলিতভাবে আমরা টপ, হার্ট এবং বেইজ-এর কথা বলি। টপ নোটস সাধারণত ফ্রাগরেন্স-এর ওপেনিং ইম্প্রেশন তৈরি করে, হার্ট বা বডি ফ্রাগরেন্স-এর মূল ক্যারেক্টার ধরে রাখে এবং বেইজ ম্যাটেরিয়ালস ড্রাইডাউন ও দীর্ঘস্থায়ী ক্যারেক্টার এর বড় অংশ তৈরি করে। যদিও মডার্ণ পার্ফিউমারি-তে এই স্ট্রাকচার আরও কমপ্লেক্স, তাই যেকোনোভাবে একটা পার্ফিউমকে ঠেলে নিয়ে কোনো গ্রেডে বসিয়ে দেয়া লাগভাগ অসম্ভব। এ ব্যাপারে থিওরিটিকাল আলোচনা করবো পরের কোনো পোস্টে। মোদ্দাকথা এগুলো অনেক বেশি কমপ্লেক্স জিনিস, তাই শর্টকাটে বললে ফাইন ইন্ডাস্ট্রি লেভেলে গ্রেডিং জিনিসটা নাই কিন্তু সিরিয়াল কোডিং আছে সেটাকেই যারা বোঝে তারা গ্রেডিং-এ কনভার্ট করে, এখন কেউ বুঝে গ্রেডিং করলে তো হলো, তবে ৯৯% সেলার না বুঝে জাস্ট হাই প্রাইজে বেঁচার জন্যই নানান গ্রেড এর নাম নেয়, এমন কাউকে ডাউট হলে জিজ্ঞাসা করবেন এটা কি কারণে টপ গ্রেড বা কোন বেসিসে টপ গ্রেড? দেখবেন উত্তর দিতে পারে কিনা। চুরির উপর বাটপারি জিনিসটার অবসান হওয়া দরকার৷
Copyright reserved by Scentara