যেই ফ্যাক্টরি-টা ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বের অন্যতম বড় এবং বিখ্যাত একটা অ্যারোমা বা পার্ফিউম অয়েল ম্যানুফেকচারার কোম্পানি, বড় বড় প্রায় সকল অ্যারোমা ইন্ডাস্ট্রিগুলো শুধু যে পার্ফিউম অয়েল বানায় বা এসেন্সিয়াল অয়েল নিয়ে কাজ করে ব্যাপারটা এমন না, প্রায় সবাই-ই ফুড ফ্লেভার, ফুড অ্যারোমাও প্রডিউস করে৷ তবে সবার ফোকাস সেইম না, যেমন ধরেন LUZI ফুডগ্রেড জিনিস নিয়ে কাজ করে একদম লিমিটেড কিন্তু IFF আবার ফুড ফ্লেভারের উপরেই মেইনলি ফোকাস দেয়, কিন্তু LUZI যেই পার্ফিউম অয়েল ম্যানুফেকচার করে তারচেয়ে IFF এর গ্রেড অনেক বেশি হাই, মালের যেই লেয়ার ভাই! সুবহানআল্লাহ৷
আর আপনাদের জন্য স্বস্তির সংবাদ হচ্ছে, সেন্টারার ৭০-৮০% প্রোডাক্ট কিন্তু আমরা এসব বড় ইন্ডাস্ট্রি থেকেই সরাসরি নেই। উইদাউট এনি থার্ডপার্টি, আমাদের মিলের বেকারি সাইডের জন্য যেহেতু অনেক আগে থেকেই ফুড ফ্লেভার ইম্পোর্ট করা হয়, সেই পরিচয়ের খাতিরে তাই আমি ফুড ফ্লেভার ইম্পোর্টের টাইমে সেগুলোর সাথেই ইন্ডাস্ট্রিগুলো থেকে কিছু পার্ফিউম অয়েলও একসাথে আনাই, যদিও পার্ফিউম অয়েলের পেপারওয়ার্ক আলাদা থাকে, কারণ কাস্টমসে ফুড ফ্লেভারের উপর কাস্টম ট্যাক্স পার্ফিউমের কাস্টম ট্যাক্সের চেয়ে অনেক কম, পার্ফিউমের জন্য ১৫৫% ট্যাক্স দিতে হয়। ধরেন ১০০০ টাকার জিনিস ২৫০০ দিয়ে ঢোকানো লাগে। এজন্যই ডিরেক্ট ইম্পোর্টে প্রোডাক্টের প্রাইজ অনেক বাড়ে, তবে এটাই লিগ্যাল ওয়ে, বাংলাদেশে অনেক ছলচাতুরী হয় এই জিনিসটা নিয়ে, ইম্পোর্ট সাইডটা নিয়ে পরে কোনোদিন বলবো ইনশাআল্লাহ৷
একটা কথা হচ্ছে, আমাদের ইম্পোর্টকৃত পার্ফিউম অয়েল শুধুমাত্র সেন্টারার জন্য লিমিটেড, তাই ‘র’ বা আনকন্সেন্ট্রেড অয়েল আমরা একদম সীমিত পরিমাণ আনাই, যেহেতু আমার কোনো মার্কেট গ্রস প্ল্যানিং বা হোলসেল প্ল্যান নাই৷ পার্ফিউমারি জিনিসটা পুরোটাই আমার প্যাশন, তাই কেউ যদি হোলসেল প্রোডাক্ট চান তাহলে সরি! আমাদের পক্ষে দেয়া সম্ভব না। সামনে সেন্টারায় কোনো নৌন আইটেমও আর আনার প্ল্যান নাই। ধরেন হাওয়াস ফায়ার, খামরাহ টাইপ জিনিস, মানে বাকীরা যা সেল করে সেগুলো আর আমি আনবো না, সরাসরি ব্লেণ্ড করিয়ে একটা ইউনিক সেন্ট প্রোফাইল আনবো যেটা সবকিছুর চেয়ে ডিফারেন্ট হবে, যেই এক্সপেরিয়ান্স আপনি অন্য কোথাও পাবেন না৷ সেন্টারার পরিচয় হবে শুধু এর লোগো এবং এর সেন্ট সার্ভিস। অলরেডি এটার উপর কাজ চলছে। আমি এখনো জাস্ট স্বপ্ন দেখে আছি, দেখি এবার আল্লাহ কতদূর নেয়।
তাছাড়াও বাংলাদেশ বৃহত্তরভাবে কাস্টম পার্ফিউমের ব্যবসা করার জন্য উপযুক্ত না, কারণ এখানে বাটপারির শেষ নাই। যেমন ধরেন মার্কেটে যে বলে লুজি এ/বি/সি/ডি/টি গ্রেড এগুলাও একটা রং নাম্বার, লুজি বা বড় কোনো কোম্পানির কোনো ট্যাগ লিস্ট নাই, ডিগনিফাইড কোড আছে শুধু। আর লুজি বা জিভাডান অথবা বড় কোম্পানিগুলোর সবচেয়ে প্রাইম গ্রেডের প্রোডাক্টের প্রতি মি.লি. এর পাইকারি দামই হবে ১০০+ টাকা, এগুলা বাংলাদেশের মার্কেটে কিনবে কে? ৩ মি.লি. পার্ফিউম অয়েলের তখন খুচরা দাম হবে ২০০০ টাকা। বড় বড় হাউজগুলো মূলত ডিজাইনার/নিশ যেই সেন্ট হাউজ আছে ওদেরকে তাদের প্রাইম অয়েলগুলো দেয়, ওদের সাথেই কন্ট্রাক্ট থাকে৷ আপনাকে চাইলেও দিবেনা, কারণ আপনি সেই কন্ট্রাকচুয়াল বাজেট দিতেই পারবেননা। আতরে ‘টপ গ্রেড’ বলে যেই জিনিসটা আছে সেটাও ফ্যাক্টরি পভে ৫ম/৬ষ্ঠ গ্রেড আসলে। আর গ্রেড আপনার নিজের হাতে যদি ‘র’ এসেন্স থেকে কন্সেন্ট্রেশন করতে জানেন৷
পার্ফিউমারির সবচেয়ে বড় প্রোটাগনিস্ট হচ্ছে GCMS – Gas Chromatography–Mass Spectrometry, পৃথিবীর প্রায় সকল বড় পার্ফিউম হাউজ, ডুপ হাউজ বা মিডেল ইস্টার্ণ হাউজের কাছে এই সেটাপ আছে। সেজন্যই তারা নিশ/ডিজাইনারের ইন্সপায়ার্ড ক্রিয়েট করতে পারে, তবে GCMS এর চেকিং রিপোর্ট দিয়েও একটা পার্ফিউমকে ফুল কপি করা সম্ভব না, কারণ অনেক ইনগ্রেডিয়েন্টস অনেক কম মাত্রায় ইউজ করলে সেটা GCMS এ আসবেনা৷ আর অনেকে নাকি ঘ্রাণ নিয়েই পার্ফিউম বানায় ফেলে, ওদের নাকের ভেতর কি যন্ত্র আছে আল্লাহ ভালো জানেন, মোদ্দাকথা হচ্ছে ঘ্রাণ শুঁকে পার্ফিউম বানায় দেয়ার যেই টার্ম এটা একটা বাটপারি। আবার শুধু অয়েল, ইথানল, আর আন্দাজে মেশানো ফিক্সেটিভ দিয়ে পার্ফিউমারি ফর্ম করার যেই আর্ট সেটাও বাটপারি৷
মনে রাখবেন যে, পৃথিবীর সকল সেন্ট হাউজ, হোক সেটা নিশ/ডিজাইনার/মিডেল ইস্টার্ণ/পার্ফিউম অয়েল কোম্পানি – এরা সবাই ২০ টা ইন্টারন্যাশনাল অয়েল ম্যানুফেকচারারের ক্লায়েন্ট৷ এখানে ক্রীড যা, আরমাফও তা৷ হ্যাঁ নিজেদেরও কিছু হাউজ প্রোডাকশন থাকে তবে সেটা লিমিটেড, আর আমি এগুলা শোনা কথা বলতেছি না৷ আমার বড় বড় ইন্ডাস্ট্রি সরাসরি এক্সপ্লোর করা আছে৷ তবে প্রত্যেকটা হাউজের ডিমাণ্ড এবং আর এণ্ড ডি আলাদা, আপনার বাজেট যেমন ব্লেণ্ডিং প্ল্যান যেমন আপনার পার্ফিউমও তেমন৷ এটাই পার্ফিউমারির খেলা৷ শেষ কথা হচ্ছে, বহুত জানাশোনা বাকী, অনেক বোঝার বাকী এবং পার্ফিউম জিনিসটা সেন্সিটিভ, যে সে তেল আর পানি মিশায় আপনাকে কিছু একটা বানায় দিলো, তাকে প্লিজ এভয়েড করেন, কিনলে ডিক্যান্ট কিনেন, ভালো হাউজের মিডেল ইস্টার্ণ ডুপ কেনেন, এবং পার্ফিউমারি বোঝে এমন কেউ থাকলে তাদের কাস্টম ব্লেণ্ড কেনেন৷ রেডি কুক ইন্সপায়ার্ড নিয়ে কাজ করা দেশি বা বিদেশি যেই আছে তাদের ম্যাক্সিমাম বাটপার৷ এভয়েড দেম৷ আপনার পার্ফিউম জার্নি সুন্দর হোক৷