Scentara Lifestyle

তলায় এগুলো কী জমে?

পৃথিবীর অন্যতম কমপ্লেক্স পার্ফিউম ফর্মুলেশন হচ্ছে ‘আমোয়াজ সিন্দবাদ’ প্রায় ২ লাখ বা তারও অধিক দামে বিক্রিত হওয়া এই লিমিটেড এডিশন পার্ফিউমটির ডুপ তৈরি করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাদের সাপ্লায়ার কোম্পানির, এবং এতে র ম্যাটেরিয়ালস হিসেবে ইউজড হয়েছে বিশ্বের সবচেয়ে নামীদামী ম্যাটেরিয়ালস। এরমধ্যে একটা ম্যাটেরিয়ালস হচ্ছে ‘অ্যাম্রোক্সেন’ যেটা বেশ ঘাড়ত্যাড়া একটা জিনিস এবং অনেকটাইমেই সলভেন্টে ডিজলভ হতে চায়না৷ যেমন সিন্দবাদেও এটা তলায় জমে থাকে৷ তবে এটাতে ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নেই, আপনার পার্ফিউম অয়েলে কোনো ঝামেলা নাই বা নষ্টও হয় নাই, এটা একদম ঠিক আছে বরং কিছুক্ষেত্রে এটা প্রুফ যে আপনি একের জিনিস পেয়েছেন৷ বাকী এম্ব্রোক্সেন কি বা কেন এমন হয় তা বাকী প্যারাগুলোতে বুঝিয়ে লিখেছি৷

Ambroxan কে Ambroxide-ও বলা হয়, এটি মূলত সুগন্ধি তৈরিতে ব্যবহৃত একটি অ্যাম্বারি-উডি ঘ্রাণের কাঁচামাল। এটি সাধারণত পারফিউমে দীর্ঘস্থায়ী বেস নোট ও ঘ্রাণের স্থায়িত্ব বাড়ানোর জন্য ব্যবহৃত হয়, এবং বিশুদ্ধ Ambroxan প্রাইমারিলি স্ফটিক বা হার্ড এলেমেন্ট হয় যার গলনাঙ্ক প্রায় ৭৪–৭৫°C আর পার্ফিউম অয়েলে Ambroxan মিশিয়ে রাখার জন্য সেটিকে বেইজ অয়েল ও অন্যান্য সুগন্ধি উপাদানের মধ্যে যথেষ্ট পরিমাণে দ্রবীভূত থাকতে হয়। কোনো দ্রব্য কতটা দ্রবীভূত থাকবে, তা নির্ভর করে দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা এবং মিশ্রণে ওই দ্রব্যের ঘনত্বের ওপর। Ambroxan এর পরিমাণ যদি ব্যবহৃত বেইজ অয়েলে তার দ্রবীভবন-সীমার কাছাকাছি বা তার বেশি হয়, অথবা মিশ্রণ ও সংরক্ষণের তাপমাত্রায় দ্রবীভবন কমে যায়, তাহলে তরল আর সব Ambroxan কে দ্রবীভূত অবস্থায় ধরে রাখতে পারে না। তখন অতিরিক্ত অংশটি দ্রবণ থেকে বেরিয়ে জিনিসটার ক্ষুদ্র কেন্দ্র তৈরি করে রাখে, এ প্রক্রিয়াকে নিউক্লিয়েশন বলা হয়। সেই কেন্দ্রগুলোতে আরও Ambroxan অণু যুক্ত হয়ে স্ফটিক বড় হয়; এই ধাপের নাম হচ্ছে গিয়ে ক্রিস্টাল গ্রোথ৷

স্ফটিক তৈরি হলে সেগুলো একত্র হয়ে তুলনামূলক বড় কণা বা দলা গঠন করতে পারে একচুয়ালি করেই। গ্র‍্যাভিটির প্রভাবে সেগুলো ধীরে ধীরে বোতলের নিচে গিয়ে বসে যায়, এটারে আবার সেডিমেন্টেশন বলে। দলার ফাঁকে কিছু পার্ফিউম অয়েল বা বেইজ অয়েল আটকে থাকলে স্তরটি শক্ত, শুকনো স্ফটিকের বদলে নরম, ঘন বা জেলির মতো দেখায়। অর্থাৎ দেখতে জেলি মনে হলেও, এর মূল কাঠামো Ambroxan-এর স্ফটিক কণা বা এর সমষ্টি হতে পারে, এটি আলাদা করে কোনো জেল তৈরির প্রমাণ নয়। তাপমাত্রার ওঠানামাও এই ভারসাম্য বদলাতে পারে। ওয়ার্ম কণ্ডিশনে দ্রবীভূত থাকা Ambroxan ঠান্ডা হলে আংশিকভাবে স্ফটিক হয়ে বেরিয়ে আসতে পারে। তবে শুধু ঠান্ডাই কারণ নয়, Ambroxan এর ঘনত্ব বেশি হওয়া, ব্যবহৃত বেইজ অয়েলে তার দ্রবীভবন তুলনামূলক কম হওয়া, অথবা উৎপাদনের সময় সম্পূর্ণভাবে না গলা, এগুলোও জমাট তৈরিতে ভূমিকা রাখতে পারে। তাই একই Ambroxan এক ফর্মুলায় পরিষ্কারভাবে মিশে থাকতে পারে, আবার অন্য ফর্মুলায় তলায় স্ফটিক জমাতে পারে; ফলটি পুরো ফর্মুলা ও সংরক্ষণের অবস্থার ওপর নির্ভর করে।

এবার সংক্ষেপে যদি বলি, তাহলে বলতে হয় যে আমাদের সাপ্লায়ার এবং মেনুফ্যাকচারার কোম্পানির শনাক্তকরণ অনুযায়ী সিন্দবাদের তলার স্তরটি পসিবলি পার্ফিউম অয়েলের মিশ্রণ থেকে আলাদা হয়ে স্ফটিক তৈরি করা Ambroxan। স্ফটিকগুলো তেল আটকে রাখায় সেটি জেলির মতো দেখাচ্ছে। জমাটটি পণ্যের স্বাভাবিক বৈশিষ্ট্য, নাকি দ্রবীভবন ও অন্যকিছু, তা নির্ভর করবে প্রস্তুতকারকের ফর্মুলা ও পরীক্ষার ফলের ওপর। তবে এটা ঘাবড়ানোর মত কিছুই না বরং একদম সেইফ, খুশি মনে নাচতে নাচতে ইউজ করতে পারেন এবং ইউজের আগে একটু ঝাকি দিয়ে নিবেন তাহলেই হবে।

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top