Scentara Lifestyle

LEADING THE VADAIMMA LIFE?

আপনার ইনকাম থাকতে হবে এবং টাকা কামাতে হবে এটাই চুড়ান্ত কথা and you gotta earn it in halal way bro এর বাইরে দুনিয়ায় আর যতরকমের ফিলোসফি আছে সবই ভুয়া৷ আপনার যদি চুযি মনোভাব থাকে সেটাও ঝেড়ে ফেলে দিতে হবে। যেহেতু আপনার পকেটে টাকা নাই তো এতো অপশনও নাই, আর প্লিজ দর্শনের কোনো জ্ঞান আমাকে দিয়েন না, জীবনের বাস্তবতা আমি জানি। দুনিয়াতে টাকা ছাড়া আপনি কি করতে পারবেন? Tell me what can you do without money? Nothing…

একটা কথা সমাজে প্রচলিত আছে যে, “টাকা কোনোদিন সুখ কিনতে পারেনা” কিন্তু এটা অর্ধেক লাইন পুরো লাইনটা হচ্ছে “টাকা সুখ কিনতে পারেনা কিন্তু অভাব অনেক দুঃখ কিনে আনে” So, The reality is you can’t live ভাদাইম্মা লাইফ, অথচ এটাই আমাদের ইয়ুথ জেনারেশনের সবচেয়ে বড় অভিশাপ যে তারা ভাদাইম্মা, যেটাকে বেকারত্বের নাম দেয়া হয় তবে ভাদাইম্মারা আসলে জীবন নিয়ে ভাবেই না৷ দুইটা দুই জিনিস।

আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে জাহাবের যে দুইজন ফাউণ্ডার আছে এদের দেখলাম চায়না গিয়েছে, এখন ট্যুর দিতে যাক বা ব্যবসায়িক সফরে যাক, কথা হচ্ছে তারা গিয়েছে এবং পেরেছে অথচ এরা কিন্তু পিচ্চি পোলা, আমার হাঁটুর বয়সী এবং এরা মিডেল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করে, সেখান থেকে এতোদূর৷ কারণ কি? কারণ তাদের চেষ্টা আর অধ্যাবসায়। ভাদাইম্মা থাকা যাবেনা এই চিন্তাধারা৷ I am very happy and proud for them, they have earned it by themselves.

অনেক টাইমে অনেকে ম্যাসেজ দিয়ে ‘টাকা’ না থাকার গল্প বলে, অথচ তার ডিপি বা টাইমলাইন দেখলে ধারণা করা যায় সে এখন ইনকামের স্টেজে আছে অলরেডি, আর বয়স ২৫/২৬ তো হবেই। এই বয়সে কেউ কেন বলবে যে ভাই টাকা নাই? এখন বইলেন না যে ভাই সবার ফ্যামিলি সাপোর্ট নাই, ইনভেস্ট নাই। কা’মন ভাই ছোটখাটো চাকরি খোঁজেন, কআরণ ব্যবসা তো সবার জন্য না, আর ইন্টারের পর থেকে টাকা পয়সা নাই বা ফ্যামিলি সাপোর্ট নাই বলা শরম, ফ্যামিলি আপনারে এখন সাপোর্ট দিবে কেন? আপনি দেন, এটা AI এর যুগ এটা Meta modernism era, তাই এখন চর্বিত চর্বন আর কাজে দিবেনা৷

আমি অনেক মাল্টিমিলিয়নিয়ারের ছেলেপুলেদের চিনি যারা চাইলে তাদের ৩ প্রজন্মসহও যদি বাপের হোটেলে বসে বসে খায় তাও তাদের খেয়ে শেষ হবেনা, কিন্তু এরা কাজ করতেছে তাও নিজের মতো। চলেন, একটা রিয়েল লাইফ উদাহরণ দেই, ভালো জানাশোনা থাকলে চকবাজারের সুলতান মাহমুদ খান আঙ্কেলকে চিনবেন অনেকে, উনারা চক বাজার আলী প্লাজার মালিক ইভেন বলতে গেলে পুরো চকের অর্ধেকই উনাদের, উনারা যেই পরিমাণ ভাড়া পায় মাসে তা শুনলে লাফ দিবেন, কিন্তু নিউজিল্যাণ্ড থেকে পড়াশোনা করে এসেও উনি প্লাস্টিকের কারখানা চালায় বড় পরিসরে এবং নিজে আর্নিং করে চলে, দেখলে বুঝবেনই না যে এই লোক এতো বড় ফ্যামিলির, উনাদের সাথে আমার বাবার বিজনেস রিলেশন থাকায় খুব ভালোভাবেই জানি৷

অথচ আমাদের দেশের পোলাপান কত ছুঁতা দেখায় হাহাহা। বাপের মাথা খায়, শো-অফ করে চলে, ইভেন গ্রামের ছেলেপেলেদেরও দেখি টিয়া কালার হেডশট বাইক আর আইফোন নিয়ে ঘোরে, বোঝাই যায় যে এরা টিকটকার কিন্তু নানান দামী গ্যাজেট আদায় করে বাসায় প্রেশার দিয়ে অথবা কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে but You can’t do that, You have to do something good something halal and something innovative because you can’t lead the life of a ভাদাইম্মা। এবার ভালো না লাগলে আনফলো করে দেন অথবা ব্লক দিয়ে দেন৷

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top