Scentara Lifestyle

Perfume Boosters

আপনি কি জানেন? পার্ফিউমের ঘ্রাণ বাড়ানো পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর একটা, ইভেন এই লাস্টিংকে সর্বোচ্চ বুস্ট করার মাধ্যমে আপনাকে পগারপার করে দেয়াও খুব সহজ কাজ, জিজ্ঞাস করেন ক্যামনে? থাক আমি বলি দেই কিন্তু হালকা তথ্য দিবো কারণ অনেকেই চোর বাটপার। ধরেন আমি প্রেস্টিজিয়াস গ্রেড প্রিমিয়াম অয়েলের সাথে হাই ডোজ Isoeugenol, Birch Tar (raw), Nitro musks (old-school) মিলায় দিলাম (নোট পিরামিড বুঝে মিলাতে হয় নাইলে অয়েল বাদ) আপনার পার্ফিউমের লাস্টিং আর প্রজেকশন চান্দের দেশে পৌঁছে যাবে, সার্ফেক্সেল দিয়ে ধোয়ার পরেও স্মেল পাবেন৷ কিন্তু কন্টিনিউয়াস এই স্মেল যদি নাকে যেতে থাকে তাইলে মরবেন, প্রচুর প্রচুর প্রচুর ক্ষতি হবে৷

এখন আপনি যদি স্রেফ লাস্টিং/প্রোজেকশনকেই ভালো কোয়ালিটি ভাবেন তাহলে ভাই আপনি Earth-616 এর বাইরে আছেন, আপনাকে আমি বিনীত নিবেদন করবো আপনি সেন্টারা-কে ব্লক মেরে দেন, কারণ আমি কেবল সুপার লাস্টিং সুপার প্রজেকশনের জিনিস আনিনা, আমি মানুষ মারার জন্য সেন্টারা ওপেন করি নাই। পার্ফিউমের মলেকিউল অনুযায়ী কিছু পার্ফিউম গরমে ঘ্রাণ উড়ে যাবে ৩০ মিনিটের মধ্যে কিছু ৪/৫ ঘন্টা থাকবে। আপনাকে এটা এক্সেপ্ট করতে হবে, সিজন অনুযায়ী পার্ফিউম নিতে হবে। দেখবেন ফুটপাতওয়ালাদের আতরের ঘ্রাণ ২ দিনেও যায়না, এবং নাকের কাছে নিলে একটা কেমিক্যাল ব্লাস্ট পাওয়া যায়। এগুলো মূলত ইন্ডাস্ট্রি গ্রেড ওল্ড স্কুল অয়েল দিয়ে বানানো, অনেকক্ষেত্রেই এগুলো অনেক বেশি ক্ষতিকর। এব্যাপারে আমার একটা আলোচনা আছে কমেন্টে দিয়ে দিবো৷

এখন আপনার যদি ডিমান্ড হয় “খালি লাস্টিং আর লাস্টিং” প্লিজ এভয়েড মি, আপনি জানেন ২ লাখ টাকা দামের একটা লুই ভুটনের একটা পার্ফিউম আছে নাম Pur Ambre এটার স্মেল জাস্ট ২০ মিনিটে হাওয়া হয়ে যায়? ইয়েস অনলি ২০ মিনিট, নিজে ইউজের পর বলতেছি৷ তো আপনার ডিকশনারি অনুযায়ী তো এই জিনিস একদম থার্ড ক্লাস নাকি? হাহা৷ পার্ফিউম ইউজের সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ছোট্ট একটা স্প্রে বা একটা রোল অন পকেটে অলোয়েজ ক্যারি করবেন, যখনই স্মেলের এডিকশন জাগতেছে একটু ইউজ করবেন। আরেকটা সত্য কথা হচ্ছে বাংলাদেশে যদি থাকেন তাহলে এই আবহাওয়া এলকোহল স্মেলের জন্য নরক, আপনি যত দামী জিনিসই ইউজ করেন টিকবেনা স্মেল, কারন অনুগুলো উড়ে যাবে সহজেই। পিওর রোল অন অয়েল বেস্ট চয়েজ৷

আরেকটা দল আছে, যাদের সার্টিফিকেট হচ্ছে চার পাঁচজনরে দেখানো। একটা ঘটনা বলি, ঐদিন এক ভাই পেইজে ম্যাসেজ দিয়ে বলতেছে – প্লীজড হইতে পারলাম না ভাই, একদমই পারলাম না, এতো আশা করে নিলাম কিন্তু ছ্যা ছ্যা ঘ্রাণই পাই না। দাম কি কম দিছিলাম? আমি “আরো চার/পাঁচ জনরে দেখাইছি” কেউই ঘ্রাণ পায় না। এইযে অনেকজনরে দেখানো এই জিনিসটাকে বলে সাজেস্টিবিলিটি (Suggestibility) বা প্ররোচনা প্রবণতা, এই জিনিসটা তৈরি হয় লিডিং কোয়েশ্চেনস (Leading Questions) এর উপর বেইজ করে। কিভাবে আসেন একটা উদাহরণ দেই।

মানুষ যখন কোনো বিষয়ে নিশ্চিত হতে পারে না (যেমন: ঘ্রাণ আছে কি নেই), তখন সে তার চারপাশের মানুষের সংকেত বা সিগন্যালের ওপর নির্ভর করে। আপনি যখন নেতিবাচকভাবে জিজ্ঞাসা করেন (“মামা দেখো তো ঘ্রাণ আছে কি না”), তখন আপনার গলার স্বর বা প্রশ্ন করার ধরন শ্রোতার মনে একটি ‘পরামর্শ’ (Suggestion) ঢুকিয়ে দেয় যে ঘ্রাণ হয়তো নেই। শ্রোতা তখন নিজের অভিজ্ঞতার চেয়ে আপনার দেওয়া ইঙ্গিতকে বেশি গুরুত্ব দেয়। আবার সেইম প্রশ্নটাই যখন এভাবে করবে যে (মামা দেখতো ঘ্রাণটা জোস না) দেখবেন উত্তর দিবে হ্যাঁ জোস৷ এটা এক ধরণের অ্যাকুইসেন্স বায়াস (Acquiescence Bias) এর মধ্যেও পড়ে৷

তাই ৪/৫ জনের রায় অনেকসময়ই একটা অনিশ্চিত বিষয়। কারণ যেই প্রোডাক্টের ব্যাপারে আপনি বলতেছেন ঘ্রাণই পান না, সেটার ব্যাপারেই অলরেডি ১০০ রিভিউ আছে যে প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছে ইউজের পর। তাহলে আপনার ৪/৫ জন পেলো না কেন ঘ্রাণ? কারন আপনার প্রশ্নটাই তাদেরকে Acquiescence Bias এর দিকে নিয়ে গেছে৷ এটা একটা সাইকোলজি৷ আবার অনেকসময় জিনিসটা স্পেসিফিক অ্যানোস্মিয়া (Specific Anosmia) থেকেও হয়। সেজন্য আমরা বলি যে একদিনে বেশি স্মেল ট্রাই করবেন না, নোজ ব্লাইণ্ড হয়ে যাবে, ঘ্রাণ আর বুঝবেনই না। এবং পরেও যখন এটা ইউজ করবেন তখনও ব্রেইন এই স্মেলের উপর আর রেস্পন্স করবেনা৷

শেষে আরেকটা কথা বলি, আপনি যখন কোনো পার্ফিউম ইউজ করবেন তখন সেই ঘ্রাণের মাঝে অভিযোজিত হয়ে যাবেন, এটা তখন খুবই কমন যে আপনি যেটা ইউজ করছেন সেটার ঘ্রাণ আর পাবেন না। বেশি ওপেন এনভায়রনমেন্টে গেলে তো আরো না, কিন্তু আপনার আশেপাশের লোক আপনার ঘ্রাণ ঠিকই পাবে। কেউ কমপ্লিমেন্ট দিবে কেউ হয়তো দিবেনা কিন্তু ঘ্রাণ পাবেই৷ বাট ভাই, আমরা কোয়ালিটি, সেইফটি, কম্ফোর্ট নিয়ে কাজ করি। আপনাদের ক্ষতি হোক আমি এমন কিছু করতে পারবো না, আমি যদি লো সলভেন্ট উইদ হাই ডোজ ফিক্সেটিভ ইউজ করি প্রতি ৬ মি.লি. তে আমার ব্যাপক লাভ থাকবে কিন্তু আমি কোনোদিনও এটাকে আমার বিজনেস ভাবি নাই, মুনাফার জন্য কারো ক্ষতি করতে হবে তা চিন্তাও করি নাই। আপনাদের প্রতি তাই অনুরোধ হচ্ছে অতিরিক্ত লাস্টিং/প্রজেকশনের প্রতি বায়াসড না হওয়ার৷ Wear fragrace as your style not for getting killed.

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top