পোল্যাণ্ডের একটা পার্ফিউম কোম্পানি আছে নাম হচ্ছে Fabryka Substancji Zapachowych Pollena, আমার জানামতে পোলেনা থেকে বাংলাদেশে ফ্রাগরেন্স অয়েল শুধুমাত্র এককভাবে আমি এনেছি, তাও প্রথম যখন মাল আনি তখন ক্যাণ্ডেল সেন্ট এনেছিলাম৷ এরপর ওদের সিওপি আর কম্পোজিশন দেখে আমি পুরা টাশকি খেয়ে গেলাম, এত বেশি জবরদস্ত কাজ তো মেবি লুজি আর জিভাডান বহু বছর ধরে করেনা, এরপর ওদের সাথে ফ্রাগরেন্স এর ব্যাপারে কিছু কথা বললাম এবং দেশে আমার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বিজনেস কানেকশন আছে এবং আমার রেগুলার ফুড ফ্লেভার ফুড সেন্ট লাগে এটা বললাম এবং অল্প পরিসরে ইউজেবল পার্ফিউম অয়েলও লাগে এটাও চামে ওদের জানালাম, ওরা আমাকে তাদের দেশে আমন্ত্রণ জানালো, বললাম যাবো তো অবশ্যই আগে এটা বলো যে আমাকে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো প্রোডাক্ট বানিয়ে দিতে পারবে কিনা৷ জিজ্ঞাসা করলো কি টাইপের প্রোডাক্ট আর কি চাও, সব বললাম৷
বলার পর শালারা বলতেছে দিতে পারবো কিন্তু মিনিমাম ১০০০ কেজি নিতে হবে, শুনে আমার মাথা খারাপ, হ্যাঁ বেকারি সেকশনে আমার মাল লাগে ১০ টন, কিন্তু সেন্টারার জন্য কোনো সিঙ্গেল প্রোডাক্ট ১ টন নিলে কয়শ বছরে বেঁঁচবো? মনটা খারাপ হয়ে গেল, যে আমাকে সাপোর্ট দিচ্ছিলো তার নাম Szymon Zbigniew এই নামের কোনো উচ্চারণ আমি জানিনা, ওরে বললাম আমার তো আপাতত এত মাল একসাথে দরকার নাই আমার দরকার ২ কেজি প্রোডাক্ট, আগে স্যাম্পল দাও দেখি এরপর বাল্কে নেয়া যাবে, ও আমাকে বললো এটার জন্য তুমি আমাদের মাদার কোম্পানি টুরপাজকে নক দাও৷
দিলাম। ওরা রিপ্লাই দিলো ১২ দিন পর। সরি টরি বলল, ইউরোপীয়দের আবার ভদ্রতা ভালো৷ ওদেরও জানালাম আমার কি দরকার, বললো যে করে দেয়া যাবে তবে টাইম দিতে হবে, খরচ পড়বে ৬ গুণ৷ বললাম ঠিক আছে বানাও, তোমাদের জ্যাকবস প্রে ক্যাণ্ডেলের যেই এক্সাক্টলি সেইম স্মেল লাগবে আমার এজ পার্ফিউম অয়েল, জিজ্ঞাসা করলো এন্সেসিয়াল অ্যারোমা গ্রেড চাও নাকি পার্ফিউম গ্রেড৷ বললাম যে পার্ফিউম গ্রেড। এরপর একটা ভাইবার নাম্বার দিয়ে বললো যে অমুক তারিখে এই নাম্বারে নক দিও। আমরাও মেইল করে দিবো৷ ওকে বলে কথা শেষ করলাম।
৩৪ দিন পর ওরা মেইল করলো, আমি সাথে সাথেই নাম্বারে যোগাযোগ করলাম, ওরা জানালো যে প্রোডাক্ট রেডি। এরপর সবকিছু ক্লিয়ার টিয়ার করানোর পর প্লেনের মাধ্যমে দেশে শিপমেন্ট নিলাম, চকচকে নীল বোতলের ভেতর খেলা করছিলো হলদে তরল, বহুকষ্টে টাইট ঢাকনাটা খোলা মাত্রই নাকে লেগেছে নেরোলি, জেসমিন, বার্গামটের স্মেল, কিছুটা পাউডারি পাউডারি ভাব আর আনারস এবং হালকা গ্রীণ এপেলের একটা জুসি ভাইব। মিড লেভেলের ড্রাই ডাউনে জাস্ট সফট রোজ, আইরিস, বার্চ আর ভায়োলেট সাথে একটা স্মোকি সোকি টাইপ স্মেল। বেইজটা একদম ক্লিন মাস্কি, অনিয়ন ব্লেণ্ডেড হানি, স্যাফরন, ক্যারামেল, ভ্যানিলা আর এম্বারের স্মেল। কোনদিক দিয়ে যেন স্মেলটা একটু এভেন্টাস টাইপ লাগে ওপেনিং এ কিন্তু এটা একদমই এভেন্টাস না, কিন্তু পার্মরম্যান্স আমার কাছে ভয়ানক।
অল সিজন সাপোর্টেড মাল্টি ফাংশনাল একটা পার্ফিউম, কোম্পানি কোনো নাম দেয়নি ওরা একটা লেবেল সাটায় দিছে শুধু৷ কিন্তু স্মেলটা আমার কাছে হাইলি ম্যাজিকাল দেখে নাম দিলাম Alchemy. আল্লাহ চাইলে এই স্মেলের একটা পার্ফিউমও লঞ্চ করবো। এটার পার্ফরম্যান্স মারাত্মক আসবে বলেই আমি আশাবাদী ইনশাআল্লাহ৷ তবে আপনারা এক লাফে নিয়ে নিয়েন না৷ গ্রুপে একটু রিভিউ দেখে স্মেল ভালো লাগবে কিনা তা যাচাই করে তারপরেই নিয়েন, বা আগে ২ মি.লি. নিয়ে ট্রাই দিয়েন৷ এটা বেটার হবে৷ তবে আমার মতে এটা ব্লাইন্ড বাইও সেইফ৷




Reviews
There are no reviews yet.