সেদিন সন্ধ্যার পর আবহাওয়াটা একটু মেঘলা ছিল। খুব বেশি ঠান্ডা না, কিন্তু বাতাসে একটা ভেজা-ভেজা অনুভূতি। আমি একটা কাজে গিয়েছিলাম এক জায়গায় প্রায় ৪ ঘন্টার ড্রাইভ, আসতে আসতে পেটে প্রচণ্ড ক্ষুধা, তাই একটা মার্কেট্ব ঢুকে ১টা স্যান্ডউইচ অর্ডার করে খেলাম তার পাশেই একটা পার্ফিউম শপ তাই নতুন কিছু দেখার আশায় পারফিউম শপে ঢুকেছিলাম। নানান বোতল রেখে ইন্টারলুড ম্যানের দিকে চোখ পড়লো যদিও এটা অনেক আগে থেকেই চেনা নাম, কিন্তু সত্যি বলতে তখনও ঠিক বুঝতাম না মানুষ এই ঘ্রাণটা নিয়ে এত কথা বলে কেন, কিন্তু স্মিফ করেই ডিসিশন নিয়ে ফেলি যে একে গাড়িতে উঠাবো এবং পরে সেইম জিনিসেরই ইম্প্রেশন আনবো৷ গল্পে ফিরি–
এটার যখন ফার্স্ট ইম্প্রেশন নিলাম তখন বার্গামটের ফ্রেশ সাইট্রাসের সঙ্গে অরিগ্যানো আর পিমেন্টো বেরির একটা ঝাঁঝালো, সবুজ-মসলাদার অনুভূতি পেয়েছিলাম। কিন্তু ওই ফ্রেশ ভাবটা বেশিক্ষণ একা থাকে না। খুব দ্রুত অ্যাম্বার আর আগরের সামনে চলে আসে। আর এটা যেহেতু আমোগাজ তাই এতে ধুপের টুকটাক স্মেল থাকবেই, তবে এটা শুধু ধূপ না। মসলাদার, কিন্তু শুধু স্পাইসি না। উডি, কিন্তু সোজাসাপ্টা কাঠের ঘ্রাণও না। বেশ হার্ড ফর্মুলেশন৷ হার্টে সিট্রাস, ওপোপোনাক্সের ট্রেস আছে আর বেইজে লেদার, আগরউডের ধোঁয়া, প্যাচৌলি আর স্যান্ডালউডের ছাপ আছে।
সেদিন শেষ পর্যন্ত বোতলটা কিনেই ফেলেছিলাম।
তারপর কয়েকদিন ব্যবহার করে আমার ধারণাটা আরও একটু ক্লিয়া হলো। এটা এমন পারফিউম না যেটা গরম দুপুরে শুধু ফ্রেশ থাকার জন্য হাতে তুলে নেব। বরং সন্ধ্যা, রাত, শীতল আবহাওয়া কিংবা বৃষ্টির পরের পরিবেশে এর চরিত্রটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। ইন্টারলুড মূলত পরিবেশের ঘ্রাণ, বাইরে অন্ধকার নামছে, বাতাসে আর্দ্রতা, কোথাও কাঠের ধোঁয়া, পাশে মশলার দোকান থেকে আসা ঝাঁঝ, আর দূরে কোনো পুরোনো ঘরে জ্বলতে থাকা ধূপ সেইম অনুভূতি। আর আমাদের অয়েলের স্মেলটা ওজির মত প্রায় সেইমই। পার্ফরম্যান্সও জোস, নিশ্চিন্তে এটা কার্টে তোলা যায়৷





Reviews
There are no reviews yet.