একটা গুরুত্বপূর্ণ কর্পোরেট মিটিং ছিল সেদিন। বের হওয়ার আগে কি পার্ফিউম দেয়া যায়, তা নিয়ে একটু ভাবছিলাম, খুব ফ্রেশ কিছু দিলে মিটিং এর মুড এর সঙ্গে যাচ্ছে না, আবার বেশি হেভি কিছু দিলেও অকওয়ার্ড লাগতে পারে। তাই শেষ পর্যন্ত সেইফ চয়েজ হিসেবে Jubilation 25-ই দিলাম।
ফার্স্ট ইউজেই ম্যান্ডারিন এর ব্রাইট সিট্রাসি স্মেল-এর সঙ্গে দাভানা আর সিনামন-এর একটা ওয়ার্ম, অ্যারোমেটিক ফিল পেলাম। সঙ্গে সামান্য পিঙ্ক পেপার আর ফ্র্যাঙ্কিনসেন্স-এর স্পাইসি ইনসেন্স টাইপ ফিল, প্রথমে একটু আনইউজাল লাগলেও কয়েক মিনিট পর বেশ অ্যাডিক্টিভ মনে হতে শুরু করল।
মিটিং চলার সময় ফ্র্যাগরেন্স-টা ধীরে ধীরে আরও স্মুদার হয়ে গেল। রোজ, জেসমিন সাম্বাক আর অসমান্থাস মিলে একটা রিচ ফ্লোরাল ক্যারেক্টার তৈরি করে জিনিসটা। আর পরে উড, স্যাণ্ডালউড, প্যাচৌলি, ভ্যানিলা আর অ্যাম্বার-এর নোটস আসায় পুরো সেন্ট-টা ওয়ার্ম, ক্রীমি, উডি আর ডিপ হয়ে গেল।
আমার কাছে Jubilation 25-এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটাকে শুধু সুইট, ফ্লোরাল বা উডি কোনো একটা ক্যাটাগরি-তে আটকে রাখা কঠিন। প্রতিবার নিলে যেন আলাদা একটা লেয়ার ধরা পড়ে।
মিটিং শেষ হওয়ার পরও ফ্র্যাগরেন্স-টা বেশ কিছুক্ষণ সঙ্গে ছিল। তখন মনে হলো, Jubilation 25 আসলে এমন একটা পার্ফিউম যেটা পরলে আলাদা করে অ্যাটেনশন চাওয়ার দরকার হয় না, নিজের একটা ক্যারেক্টার নিয়েই থাকে। কিন্তু প্রব্লেম একটাই তা হচ্ছে এটার দাম মারাত্মক বেশি, ডিক্যান্ট কিনেও পোষায় না, কিন্তু এমন একটা স্মেল কিভাবে মিস দিবেন? সেজন্যই সেন্টারা আপনাদের জন্য ব্যবস্থা করেছে সবচাইতে বেস্ট কোয়ালিটির পার্ফিউম অয়েল। ইঞ্জয়।


Reviews
There are no reviews yet.