কিছু পার্ফিউম আছে, যেগুলো প্রথমবারেই ভালো লাগে। আবার কিছু পার্ফিউম আছে, যেগুলো ভালো লাগার জন্য একটু সময় নেয়, Amouage Purpose 50 আমার কাছে দ্বিতীয় ধরনের।
OG টা যখন কিনি সেটা প্রথমে আমার সেন্ট প্রোফাইলের সাথে যাচ্ছিল না, এত দাম দিয়ে কিনলাম অথচ ভাল্লাগতেছে না এটা মানতে কষ্ট হচ্ছিল, কিন্তু এখন এটা আমি প্রচুর ইউজ করি এতবেশি ভাল্লাগে, মানুষের স্মেল টেস্ট যে চেঞ্জ হয় এটাই তার প্রুফ। আর এখন তো সেন্টারার পার্ফিউম অয়েল ভার্শন পকেটে থাকে তাই আমোয়াজ ইউজ করার পর যে কলজে মোচড় দেয়া ফিলটা আসে, সেটা আর তেমন আসেনা।
Purpose 40 এর ফর্মুলা ইউনিট যখন আমি পাই তখন এটা কক্সবাজারে একটা trip-এ যাওয়ার সময় সঙ্গে করে নিয়েছিলাম। বিকেলে বের হওয়ার আগে কয়েক বার রোল অন দিয়েছিলাম, খুব বেশি কিছু আশা করে না মানে এমন ভেবে না যে এটা হয়ত ওজি টাইপ ফিল দিবে কিন্তু ভাই আসলেই সেই ভাইভ দিয়েছে। আর সমুদ্রের পাশে হাঁটতে হাঁটতে যখন হালকা বাতাস আসছিল, তখন নিজের জামা থেকে বারবার একটা clean, masculine আর slightly sweet ধরনের smell পাচ্ছিলাম। এবং বেশ লাউড স্মেল৷
আমি বলবো না যে, জিনিসটা পুরো জায়গা বা এলাকা দখল করে ফেলবে টাইপ প্রজেকশন দিচ্ছিল, ঠিকঠাক প্রজেকশন যেমনটা ভালো কোয়ালিটির অয়েলে হয় তবে ব্যাপক আরামদায়ক৷ আমার কাছে এর ওপেনিং বেশ ফ্রেশ ও এটেনশন গ্র্যাবিং। কিছুক্ষণ পর পার্ফিউমটা একটু স্মুদার, ওয়ার্মার এবং মোর কম্ফর্টেবল হয়ে আসে। ড্রাই ডাউনে-এ একটা clean masculine sweetness থাকে, যেটা আমার কাছে সবচেয়ে ইঞ্জয়েবল লেগেছে।
প্রজেকশন শুরুতে বেশ ভালোই নোটিসেবল, তবে কিছুক্ষণ পর ক্লোজ ট ক্লোথ-এ এসে যায়। লঞ্জিভিটি আমার ক্ষেত্রে কয়েক ঘণ্টা বেশ ভালোভাবে ছিল, আর জামায় আরও অনেকক্ষণ সেন্ট-টা টের পেয়েছি। অবশ্য ফ্যাব্রিক, ওয়েদার আর কতটুকো ব্যবহার করছেন—এসবের ওপর পার্ফরম্যান্স বদলাতে পারে। সবচেয়ে ভালো লেগেছে একটা জিনিস, এটা এমন পার্দিউম না যেটা শুধু special occasion এর জন্য রেখে দিতে ইচ্ছা করে। ট্রাভেল, ইভেনিং হ্যাংআউট, ডিনার বা ক্যাজুয়াল আউটিং এ বেশ সহজেই পরা যায়।
সেদিন সমুদ্রের বাতাস, সানসেট আর সেই পার্ফিউম অয়েলটা ট্রিপটার সঙ্গে Purpose 50-এর একটা আলাদা এসোসিয়েশন তৈরি হয়ে গেছে। এখন পার্ফিউমটা স্মেল করলেই কেন জানি সেই বিকেলটার কথা মনে পড়ে। চমৎকার সেই ট্রিপ আর চমৎকার এই পার্ফিউম অয়েল।



Reviews
There are no reviews yet.