মাথার মধ্যে সার্চিং করতেছিলাম, Amouage Search-এর ডেসক্রিপশন কীভাবে লিখব। আইডিয়াই আসতেছিল না। আমোয়াজের এমন কিছু প্রোডাক্ট আছে, যা তাদের চিরচেনা সেন্ট প্রোফাইলের বাইরে। আমার কাছে আমোয়াজের অনেক স্মেলই কোনো না কোনো এরাবিয়ান স্পাইসের আদলে বানানো মনে হয়। কিন্তু কিছু কিছু আবার একদম ডাইনামিক—ধরেন Bracken Man, Enclave, Beach Hut, Search। এর মধ্যে Search তো পুরা রিফ্রেশিং ভাইব দেয়! তাই এটাকে মেলানো বেশ টাফ। এটার ডেসক্রিপশন আসলে ঘটনা না, গল্প দিয়ে বলতে হবে।
ধরেন, পাইন বনে গেছেন আপনি আর আপনার বউ হানিমুন করতে। গভীর রাতের শেষ প্রহরের নিস্তব্ধতা যখন সব গ্রাস করে নিচ্ছে, ঠিক তখনই দমকা হাওয়ায় ঘরের দরজা খুলে গেল। বাইরে বৃষ্টিহীন ঝড়। সেখান থেকে বাতাসের সঙ্গে একটা ন্যাচারাল স্মেল ঢুকছে ঘরে; তার সঙ্গে কেমন যেন ধূপের মতো, ভিন্ন জগতের এক ঘ্রাণ।
একটু পর জানালাটা লেগে গেল। যেন সব স্বাভাবিক।
শুধু ভোরে দেখা গেল, জানালায় নখের ছাপ।
ঠিক তখনই আপনার নাপিত বলল, “ভাই, ওঠেন! আমার এখানে তো ঘুমায় গেছেন। কাম শেষ।”
আপনার ভৌতিক সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। Amouage Search ইউজ করলে আমার কাছে ফিলটা অনেকটা এমনই!
Search-এর ওপেনিংয়ে সিট্রাসের তীক্ষ্ণ, ঝকঝকে একটা হাওয়া একদম ক্লিন ওয়েদার টাইপ ফিল দেয়। কিন্তু সেই সতেজতার আড়ালে কিছু একটা অপেক্ষা করে। একটু সময় দিলেই হোজারি ফ্র্যাঙ্কিনসেন্সের ধূপের ধোঁয়া ধীরে ধীরে সামনে আসে; সঙ্গে ব্ল্যাক পেপারের সূক্ষ্ম ঝাঁজ, লাইমের স্বচ্ছতা আর আমার নাকে হালকা মিন্টের মতো একটা ঠান্ডা অনুভূতি। এরপর আসে এলেমির রেজিনঘেঁষা উজ্জ্বলতা। ঘ্রাণটা পুরোদস্তুর কৌতূহল জাগানিয়া। কেইডের পোড়া কাঠের আভাস, ভেটিভারের শুকনো মাটির অনুভূতি আর গুয়াইক কাঠ মিলে তৈরি হয় এর বেস নোটস।
Amouage Search-এর পারফিউম অয়েলটা আমি ৩–৪ দিন ইউজ করেছি। স্যাম্পল পেয়েছিলাম প্রায় ৪ মাস আগে, কিন্তু প্রথম ইউজ করলাম ৫ দিন আগে। এখন একদম ওয়েল-ম্যাসারেটেড ফর্মে আছে। ইউজের পর ঘড়ির কাঁটা ধরে প্রায় ৩ ঘণ্টা প্রজেকশন পেয়েছি। আমার লিনেন কাপড়ের কাবলিতে স্মেলটা সম্ভবত ১২ ঘণ্টার মতো ছিল। নরমালি ১ কোটি টাকা দামেরও যদি পার্ফিউম হয় আর সেটা যদি সিন্থেটিক হয় তাহলে আমি বলি যে এগুলো স্কিনে অ্যাপ্লাই করবেন না, ন্যাচারাল বাদে কোনোকিছুই স্কিনে অ্যাপ্লাই করবেন না, ক্ষতি হবে এমন না তবে দিনশেষে কেমিক্যাল র্যাশ বা ইচিং কারো ক্ষেত্রে স্বাভাবিক৷ তবে স্কিনেও এটার পার্ফরম্যান্স বেশ ভালো৷



Reviews
There are no reviews yet.