ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি; আমি পাথুরে পাহাড়ি পথে ধীরে ধীরে ওপরে উঠছি। চারপাশে খোলা আকাশ, দূরে সাদা পাথরের গায়ে পড়েছে প্রথম রোদ। বাতাসে ঠাণ্ডা ভাব আছে, কিন্তু সেই ঠাণ্ডার ভেতরও যেন শুকনো মাটির একটা রুক্ষ গন্ধ। ঠিক সেই মুহূর্তে বার্গামট, লেবু আর ম্যান্ডারিনের ঝকঝকে সতেজতা ঘ্রাণটাকে খুলে দেয়, টকটকে, প্রাণবন্ত, যেন ঘুম ভাঙার পর প্রথম গভীর শ্বাস।
পথ যত ওপরে ওঠে, ঘ্রাণটাও তত বদলাতে থাকে। জুনিপার বেরির সবুজাভ আভা, গোলমরিচের ঝাঁঝ আর জায়ফলের উষ্ণ মসলা মিলে আমার কাছে তৈরি করে এক অদ্ভুত ভারসাম্য, একদিকে সতেজতা, অন্যদিকে শরীরের ভেতর ছড়িয়ে পড়া উষ্ণতা। এর মাঝখানে গানপাউডারের নোটটা আচমকাই ধরা দেয়। আমার নাকে এটা ধাতব, খানিকটা ধোঁয়াটে একটা ইঙ্গিতের মতো; পরিচিত সাইট্রাস ঘ্রাণকে হঠাৎ আরও রহস্যময় করে তোলে।
শেষে যখন পথের কোলাহল থেমে আসে, স্যান্ডালউড, সিডারউড আর ভেটিভারের শুকনো কাঠের স্মেলটা আরো স্পষ্ট হয়। ঘ্রাণটাতে তখন যোগ হয় স্থিরতা, দৃঢ়তা, আর দীর্ঘ পথ পেরিয়ে আসার মতো এক পরিণত অনুভূতি।
আমার কাছে Creed Himalaya এমন সুবাস যার শুরুতে উজ্জ্বল, মাঝপথে মসলাদার ও অপ্রত্যাশিত, আর শেষে গভীর, উডি ও আত্মবিশ্বাসী। প্রজেকশন এবং লঞ্জিভিটিও সেরকম।






Reviews
There are no reviews yet.