Creed Viking ইউজ করলে আমার মনে হয়, শীতল পাথরের দেয়ালঘেরা কোনো পুরোনো দুর্গের ভেতর দিয়ে এগোচ্ছি, চারপাশে গম্ভীর নীরবতা, অথচ বাতাসে শক্তি আর দৃঢ়তার আভাস। প্রথম থেকেই ঘ্রাণটা আমার কাছে আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ, আর নিজের উপস্থিতি নিয়ে সচেতন টাইপ জিনিস।
বার্গামট আর লেবুর ঝকঝকে ধার যখন গোলাপি ও কালো গোলমরিচের ঝাঁঝের সঙ্গে মেশে, আমি এক ধরনের ঝটকা দেয়া স্পাইসি অনুভূতি পাই। তার মাঝখানে পেপারমিন্টের শীতল ছোঁয়াটা দারুণ লাগে, একদিকে মসলার উত্তাপ, অন্যদিকে মিন্টের সতেজতা। কিছুক্ষণ পর গোলাপের নরম আভা সেই তীক্ষ্ণতাকে পরিমিত করে; শেষে আমার কাছে থেকে যায় সিডারউড আর হাইতিয়ান ভেটিভারের শুকনো কাঠের সুবাস।
আমার কাছে Viking আড়ালে থাকা কোনো ঘ্রাণ নয়। এটা পরিপাটি, স্পাইসি এবং দৃঢ় ব্যক্তিত্বের জিনিস। বিশেষ বা গুরুত্বপূর্ণ টাইমে বা কনফিডেন্ট দেখাতে হবে এমন কোথাও যাওয়ার টাইমে এটা ইউজ করলে, নিজের উপস্থিতি আরও আত্মবিশ্বাসী মনে হয়।




Reviews
There are no reviews yet.