কল্পনা করুন, বিশাল এক শিল্পপতির বাড়িতে হওয়া জমকালো এক সন্ধ্যার অনুষ্ঠান সবেমাত্র শেষ হলো। আলো জ্বলছে, কিন্তু মানুষের কোলাহল থেমে গেছে। আপনি ধীরে ধীরে পাথরের পথ ধরে বাড়ির পেছনের পুরোনো বাগানের দিকে এগোচ্ছেন, চারপাশে ঝোপের ফাঁকে বুনো ফল, বাতাসে ফুলের মৃদু ঘ্রাণ, আর মাটির কাছাকাছি নেমে থাকা সবুজের গভীরতা আপনাকে টানছে সেই টানেই আপনি যাচ্ছেন বাগানটাতে। Creed Wild Vetiver-এর অনুভূতিটা যেন সেই নির্জন পথেরই এক সুগন্ধি রূপ, ঘ্রাণ, উদ্মাদনা আর ঘ্রাণের নেশা।
শুরুতেই Timur berries-এর ঝাঁঝালো, ফলেল ঝিলিক ঘ্রাণটাকে চনমনে করে তোলে। এই সতেজতার মধ্যে একটা সূক্ষ্ম মসলাদার দ্যুতি আছে, যেটা চেনা সাইট্রাসের মতো জেন্টাল না, বরং একটু কৌতূহলী, একটু ওয়াইল্ড। এরপর Rose Centifolia তে লুকানো আছে নরম অথচ প্রাণবন্ত ফুলেল ছোঁয়া। গোলাপ এখানে ভারী বা অতিরিক্ত মিষ্টি না; তার সঙ্গে মিশে থাকে সবুজ ফলের মতো এক রসালো ভাব, যেন ফুল আর পাতার মাঝখানে পাকা ফলের আভাস।
শেষদিকে Vetiver পুরো ঘ্রাণটাকে মাটির কাছাকাছি এনে দাঁড় করায়। এর সবুজ-উডি ভাইবটা আগের উজ্জ্বলতাকে শান্ত করে, কিন্তু নিস্তেজ করে না। বরং পুরো কম্পোজিশনে তৈরি হয় এক সুন্দর ভারসাম্য ফলেল মুগ্ধতা, ফুলের কোমলতা আর শিকড়ের মতো স্থির কাঠের ঘ্রাণ।
Wild Vetiver তাদের জন্য, যারা ক্লিন ও রিফাইনড ঘ্রাণের বাইরে একটু প্রাণবন্ত, একটু অপ্রত্যাশিত কিছু খোঁজেন। এতে আছে পরিপাটি আভিজাত্য, আবার সেই আভিজাত্যের ফাঁক গলে বেরিয়ে আসে প্রকৃতির স্বাধীন, অনিয়ন্ত্রিত একটা দিক।




Reviews
There are no reviews yet.