কাশ্মীর ভ্যালি স্টক করলাম, জিনিসটার ডেমো ইউনিট পেয়েছিলাম খুব সম্ভবত এবছরের মে মাসে, আর স্যাম্পল দেয়া শুরু করেছিলাম জুলাই থেকে, স্যাম্পল পাঠাতে পাঠাতেই ৪০০ গ্রামের উপরে শেষ, আর স্যাম্পল বিলিয়ে কাজও হয়েছিল মাথা নষ্ট করা সাড়া পেয়েছিলাম, সবাই বলছিলো দ্রুত আনেন দ্রুত আনেন। আমি কথাও দিয়েছিলাম যে আগামীমাস থেকেই পেয়ে যাবেন সবাই, আসলে যাদের থেকে আনি তারা এটাই বলেছিলো, তাদের কনফিডেন্স থেকে ওভার কনফিডেন্সে আমিও বলে দিছি যে সামনের মাস থেকে পাবেন কিন্তু সেই সামনের মাস গড়িয়ে অনেক দূর চলে যাবার পরেও কাশ্মীর ভ্যালি আর হাতে পাচ্ছিলাম না।
ভালোমতোই ঝাড়লাম সাপ্লায়ার বেটাদের ওদের উত্তর হচ্ছে আপাতত ম্যাটেরিয়ালসের সংকটে প্রোডাক্ট রান্না হচ্ছেনা, বেটারা রাজকুমারী যখন দিবিই না তো তখন স্বপ্ন দেখালি কেন? বাদ দিলাম আশা, খুব করে বকলাম মনে মনে৷ হঠাৎ সেপ্টেম্বরে ম্যাসেজ দিয়ে বললো কাশ্মীর ভ্যালি কি নিবেন নাকি ক্যান্সেল করে দিবেন? বাদ দেয়া আশা হানিনাটস খেয়ে শক্তি পেয়ে দ্রুত বলে দিলো ‘না না লাগবে আমার এই জিনিস লাগবে’ ওরা নির্বিকার নির্দয়ের মতো ‘আচ্ছা’ বলে দায় সারলো৷ এর পরেরদিন বললো প্রোডাক্ট রেডি সাথে, পাঠায় দিবো নাকি আরো কিছু এড করবেন? প্রোডাক্ট যেহেতু আসবেই আরো কিছু জিনিস এড করতে বললাম, পার্শ্ববর্তী দেশের জিনিস তাই ৭ দিনের মধ্যে হাতেও পেয়ে গেলাম৷
এবার ‘কাশ্মীর ভ্যালির’ স্মেলের কথায় আসি, এর স্মেলটা মাস্কি এবং মাস্কের স্মেলটা প্রথমেই এসে নাকে লাগে, মাস্কের পর বিবেচনা করলে এটা ফ্রুটি এবং ফ্লোরাল স্মেল। গ্রীষ্মে এটা সিংহ আর উইন্টারে ডাইনোসর, কিন্তু প্রথমবার অ্যাপ্লাই করার পর আগামী ২০ মিনিট আপনার মনেই হবেনা যে আপনি কোনোকিছু ইউজ করেছেন, মানে স্মেল তেমন টের পাবেন না কিন্তু এর পর থেকে পরবর্তী কয়েক ঘন্টা যেই প্রজেকশন দিবে, একদম উড়ায় ফেলবে৷ এই প্রজেকশনের ভীড়ে আপনারা নোটস হিসেবে পাবেন এয়ারি, জুসি এপেল, মেলন, পীচ, ফ্রিসিয়া, জেসমিন, মিমোসা, লিলি অব দি ভ্যালি, হোয়াইট মাস্ক, সফট স্যাণ্ডালউড, হালকা ওকমসের স্মেল৷ লাস্টিং এই টাইপ একটা পার্ফিউমের বিবেচনা করলে এটার লাস্টিং চমলক্ষ ২৪ ঘন্টাও পেয়েছি আমি, আপনি সেইফ সাইড হিসেবে ৬ ঘন্টা ধরেন৷ আর এটার ব্যাপারে গ্যারান্টি উইদ ওয়ারেন্টি হচ্ছে এটা ব্লাইন্ড বাই সেইফ৷





Reviews
There are no reviews yet.