শত শত পজেটিভ রিভিউ আসে পেইজের ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, গ্রুপে যেরকম আসে তারচেয়েও কয়েকগুণ বেশি রিভিউ আসে ম্যাসেজিং এ, কিন্তু সমস্যা একটাই তা হচ্ছে আমি রিভিউ শেয়ার করতে পারিনা আমার লজ্জা লাগে, মনে হয় যেন রিভিউ শেয়ার করে এককভাবে ‘সেল’ জেনারেট করার জন্য এটেম্প নিয়েছি কিন্তু ‘সেলিং’ জিনিসটা কখনই আমার একমাত্র মোটিভ না, আমার মোটিভ হচ্ছে আপনাদের সাথে নিজেকে কানেক্ট করা, কমিউনিটি শেইপ ইন করা এর উপরে সেল বোনাস, তবে আজকে একটা রিভিউ শেয়ার করতে চাই, তবে যেহেতু যিনি নিয়েছেন খুব কাছের মানুষ হওয়া সত্ত্বেও উনি চান না নিজেকে এক্সপোজ করতে চাই আমি নিজের ভাষায় লিখছি৷
লাস্ট বিগ ডিসকাউন্টে মোটামুটি সবাই-ই একটা বড়সড় ভয়ঙ্কর কোপ বসিয়েছেন, এর মধ্যে কেউ কেউ একটু বেশিই বড় কোপ দিয়ে দিয়েছেন, তার মধ্যে আমাদের এই ভাই একজন এবং উনি পেশায় একজন মেজিস্ট্রেট, দেশের ল এণ্ড অর্ডার মেইন্টেইনের পাশাপাশি ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে আমাদের সাথে মাঝেমাঝে আড্ডাও দেন, লাস্ট কোপাকুপি সিজনে উনি প্রায় ১৮ পিস পার্ফিউম অয়েল অর্ডার করেছিলেন এবং ধরে ধরে এখন অব্দি ১২ টার রিভিউ দিয়েছেন, বাকীগুলোও খুব সুন্দর রিভিউ, ভাইয়ের লেখার হাত চমৎকার এবং আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ তবে সবগুলোকে ছাপিয়ে আমি উনার যেই রিভিউটা শেয়ার করছি তা হচ্ছে “রোজ ডে মার্লে”
উনি রিভিউটা দিয়েছিলেন এভাবে, “ভাই! আমি আপনার উপর খুবই রাগ” আমাদের রিপ্লাই ছিল কেন ভাই কি হয়েছে? উনি বলেছিলেন “এত্ত সুন্দর একটা জিনিস এতদিন আনলেন না কেন? হোয়াই” তখন এক গাল হেসে জিজ্ঞাসা করেছিলাম হাহা এত ভালো লাগলো? ভাই বললেন এটা কারো ভালো না লাগলে সে আসলে স্মেল বা সুগন্ধির কিছুই বোঝেনা, এই স্মেলটা যেমন হাজারো গোলাপে ঘেরা বাগানে ঘুরতে গিয়ে হঠাৎ স্প্ল্যাশি লেমন পণ্ডে ঝাপ দেয়ার অনুভূতি দেয় আর মাঝেমাঝে যখন জেমসিন আর মাস্কি স্মেলটা নাকে লাগে তখন যে কেমন অদ্ভুত অনুভূতি আসে ভাই মনে চায় এই পার্ফিউমের সাগরে ডুব মেরে থাকি৷ আমি বললাম ভাই আপনার পার্ফিউম ডেস্ক্রাইবিং এবিলিটি মারাত্মক, উনি আমাকে বললেন আমাকে এটার স্প্রে বানায় দিতে হবে ভাই, মাস্ট বানায় দিতে হবে, ডিডেন্ট প্রমিজ হিম বাট ট্রাই করবো। পার্ফিউম জিনিসটা এমন যে কে যে কোন ঘ্রাণের দিওয়ানা হবে কেউই জানেনা তবে আমার মনে হয় যে, এই ঘ্রাণের দিওয়ানা কমবেশি সবাই-ই হবে৷
রোজ ডে মার্লের প্রেমে আপনি অবশ্যই পড়বেন, I deeply believe it, এটাতে আপনি জেসমিন, রোজ পেটাল, ব্রাইট লেমন, হালকা নেরোলি, রোজ, হোয়াইট মাস্ক আর আম্বারের এমন একটা কমপ্লেক্স নোট পিরামিড দেখতে পাবেন যেই ধরনের জিনিস এক্সপেরিয়ান্স করতে পারাটাই খুব রেয়ার৷ এর ওপেনিংটা একদম ঠাণ্ডা, ঠিক মনের গহীনে গিয়ে আঘাত করবে আপনাকে এর ঘ্রাণটা, রোজ ভাইভটা এখানে পুরোনো দিনের হেভি পাউডারি টাইপ গোলাপের মতো না, বরং সদ্য ফোঁটা গোলাপের পাপড়িতে পানির ফোঁটা লেগে আছে এমন একটা ফ্রেশ আর ভাইব্রেন্ট ইম্প্রেশন দেয়, সাথে হালকা সিট্রাসি এবং লাইম টাচটা পুরো আবহাওয়াকে রিফ্রেশমেন্টে ভরে দেয়, সবচেয়ে বেস্ট হচ্ছে জেসমিন এবং নেরোলির সফটনেসটা এটা একদম ফেব্রিকস টাচড হয়ে যায়, আর হোয়াইট মাস্ক এবং এম্বারের ওয়ার্মনেসটা মোটামুটিভাবে ডে লং স্মেলটা ধরে রাখে৷




Reviews
There are no reviews yet.