“মুখাল্লাত কাযান” নামটা শুনলে আপনার মনে হবে এটা বোধহয় খুব ভারী অউদি এরাবিয়ান টাইপ কিছু, কিন্তু যখন আমি আপনাকে বলবো এটা আসলে ফ্রুটি এবং ফ্রেশ টাইপের মারাত্মক সুন্দর একটা স্মেল তখন আপনার বিশ্বাস করতে একটু কষ্টই হবে হয়ত, বাট বিশ্বাস করেন এই জিনিসটা খুবই অপ্টিমিস্টিক, ঘ্রাণটা নাক থেকে সরতে চায়না, এবং পার্ফরম্যান্সও ড্যাম গুড, আমার উপর দারুণভাবে স্যুট করে জিনিসটা আশাকরি আপনাদের উপরও করবে, মুখাল্লাত কাযানের সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন? এর স্মেলটা নাকে গেলে মনে হয় এটা খুব বেশি পরিচিত খুব নস্টালজিয়া টাইপের কোনো স্মেল, কোথায় যেন ঘ্রাণটা পেয়েছি কোন স্মৃতির সাথে যেন মিশে আছে, কিন্তু আসলে যে এটা কিসের সাথে মিলে সেটা খুঁজে পাওয়া যায় না।
আমি গত দুইদিন জিনিসটা ইউজ করেছি, দুইবারই সেইম টাইপ একটা পরিচিত আর নস্টালজিক ব্যাপার পেয়েছি কিন্তু কিসের সাথে মিল পাচ্ছি তা খুঁজে পাইনা, বারবার মিল খোঁজার জন্য ঘ্রাণটাকে বেশি বেশি নোটিশ করছিলাম সে কারণে ঘ্রাণের পার্ফরম্যান্সটা মনে হয় যেন আরো ভালো পাচ্ছিলাম, আর এমনিতেও এর পার্ফরম্যান্স বেশ ভালো৷ এসি এনভায়রমনেন্টে আড়াই তিন ঘন্টার মত বেশ নোটিসেবল প্রজেকশন পেয়েছি৷ আর লাস্টিং ভীষণ ভালো৷ এগুলোর চেয়েও মজার কথা হচ্ছে স্মেলটা অনেক বেশি স্বস্তিদায়ক।
দেখেন, জিনিটার নামটা কিন্তু শক্তিশালী “মুখাল্লাত কাযান” প্রথম যখন নামটা শুনি তখন আমিও ভেবেছিলাম ভাইরে ভাই পুরো অউদ আর মাস্কের স্মেল হবে এটা কিন্তু যখন নাকের কাছে আনলাম আই এম তো অবাক, স্মেল দেখি ফ্রুটি ওপেনিং আর ড্রাইডাউনে সুইট এণ্ড ফুল রিফ্রেশিং ভাইভ পাচ্ছিলাম, আর এটা কিন্তু কোনোকিছুর ডুপ না, স্মেলটা পরিচিত লাগলেও এটা স্বতন্ত্র একটা স্মেল প্রোফাইল এবং এর নোটসগুলোও দারুণ। এতে ব্লেণ্ডেড আছে পীয়ার, গ্রেপফ্রুট, পিঙ্ক পেপার, ওকমস, রোজ, হোয়াইট ফ্লোরাল, উডি, মাস্কি, লাইট কফি এবং এম্বারি টাইপের অ্যাকর্ড, যেগুলো আলাদা আলাদাভাবে ব্লুম হয়৷ বোধকরি এজন্যই স্মেলটা এতটা দারুণ আর এতটা পরিচিত পরিচিত মনে হয়।


Reviews
There are no reviews yet.