Nature’s Dance এই বছরে আমার পাওয়া অন্যতম কাঙ্খিত পার্ফিউম অয়েল, প্রাইজ এভারেজ, কড়া প্রজেকশন আর ভালো লঞ্জিভিটি, সেই বছরের একদম প্রথম দিকে অর্ডার দিয়েছিলাম জিনিসটা, কিন্তু স্যাম্পল ইউনিটই পাঠিয়েছে গতমাসে, সেখান থেকে বেশ কয়েকজনকে স্যাম্পল পাঠিয়েছিলাম আর ফিডব্যাক ১০০% পজেটিভ, তাই ৫ কেজি আনায় রাখলাম, এরবেশি ওরা আপাতত দিতে পারবেনা নাহলে এই জিনিস আমার লাগতো ৫০ কেজি। যাইহোক, বাল্ক প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমার ফিলিংস ছিল “চেয়েছিলাম তাহারে, পেয়ে গেলাম আহারে” টাইপের। জিনিসটার স্মেল এত্তবেশি লাজওয়াব, আপনি স্নিফ করা মাত্রই ওয়াও বলতে বাধ্য হবেন।
কি টাইপের স্মেল তাই তো বললাম না, এটার স্মেলটা অনেকটাই ফ্রুটি এণ্ড সুইট টাইপের, মিড নোটসগুলো ন্যাচারাল এবং আর্থি টোন বহন করে। Lost in Bermuda টাইপের একটা ফিল পাবেন আপনারা স্মেলটার মধ্যে, ওপেনিং এ হোয়াইট বেরি, গ্রীণ এপেল, পিচ, সুইট অরেঞ্জ আর পাইনঅ্যাপেল টাইপের একটা স্মেল দেয় এবং মিড বেইজে জেসমিন, অরেঞ্জ ব্লোজম, ফ্রেশ হার্বালের টোন আছে, বেইজটা হচ্ছে উডি, আর্থি, স্যাণ্ডালউড এবং মাস্কি৷ এটা নোটের বর্ণনা৷ আমাকে জিজ্ঞাসা করলে আমি এটার ওপেনিং এ একদম সুইট ফ্রুটি টাইপ স্মেল পাই, একটু সোক-আপ হলে হার্বাল আর হোয়াইট ফ্লোরাল টাইপের স্মেল দেয়৷ কাপড়ে অনেক্ষণ পর্যন্ত একটা মাস্কি স্মেল পাওয়া যায়।
প্রজেকশন এর কথা যদি জিজ্ঞাসা করেন তাহলে ভাই এটার প্রজেকশন বেশ ভালো রকমের লাউড, সিলাজ ভেরি ভেরি নোটিসেবল এবং লঞ্জিভিটিও যথেষ্ট পরিমাণে ভালো৷ আমি কয়েকদিন আগে প্রায় সারাদিন স্মেল পেয়েছি কাপড়ে, বাসা থেকে ইউজ করে গিয়েছিলাম ক্যারি করতে ভুলে গিয়েছি, কিন্তু যতক্ষণ বাইরে ছিলাম (প্রায় ৮ ঘন্টার মত) সমানে স্মেল পেয়েছি, আর আমার এটা কিন্তু স্যাম্পল ইউনিট আমি মাসখানেক ফেলে রেখেছিলাম সেজন্য ম্যাসারেট হয়ে বীস্ট মোডে চলে গেছে৷ আপনারাও একটু ম্যাচিওর করবেন দেখবেন জাদুকরী এক্সপেরিয়ান্স পাবেন।




Reviews
There are no reviews yet.