Scentara Lifestyle

Shahi Oud

Price range: 220.00৳  through 1,100.00৳ 

“শাহী অউদ” — নাম শুনলেই বোঝা যায়, এর পরিচয়ের জন্য কোনো বাড়তি ভূমিকা লাগে না।
আসলেই যদি কোনো আতরে রাজকীয়তা, আভিজাত্য আর ‘শাহী ভাব’ থাকে, সেটা এখানেই — শাহী অউদে!

শাহী অউদের ‘উদি’ ফিলটা আবার দারুণ মিষ্টি আর ফ্রেশ — এমন এক ধরনের উচ্ছ্বাস, যেটা নাকে এলেই মনে হয় কোনো উৎসবের শুরু হয়ে গেলো! 🎉

এক কথায়, যারা ঘ্রাণেই রাজত্ব করতে চান, তাদের জন্য এটা মাস্ট হ্যাভ আইটেম!

আপনার প্যাকেজিং বেছে নিন

SKU: shahi-oud Category: Brand:
WinterAutumnMaleMosqueSweetWarm
শাহী অউদ জিনিসটা মেবি ২০২২ থেকেই সেন্টারায় আছে, তবে একটা কনফিউশন আছে অনেকে ভাবে স্যাটকোর শা’ঈ (Sha’i) অউদ আর শাহী (Shahi) অউদ দুটো বুঝি সেইম, কিন্তু না এই দুটোর সেন্ট প্রোফাইল একদম আলাদা, ম্যাক্সিমাম সেলারের উচ্চারণগত ঝামেলার কারণে ইউজাররা এটা বুঝতে পারেনা, তবে সত্য বলতে গেলে অরিজিনাল শাহী অউদের কোন পরিচয় দরকার নেই, বাস্তবিকভাবেই কোনো পার্ফিউম অয়েলে যদি শাহী বা রাজকীয় ভাবটা থাকে তাহলে সেটা এই শাহী অউদে আছে৷ আমি এটাকে বলি পুরুষের সুগন্ধি, আর এটা বলার যথেষ্ট কারণও আছে এর মিষ্টতার মাঝেও একটা ভ্যালুয়েবল পার্সোনালিটি আছে যেটা একজন বাস্তবিক পুরুষের মাঝে থাকে বা থাকা উচিৎ তাদের পৌরুষত্বের প্রতীক হিসেবে৷ আবার এর উদি ফিলটাও খুবই চমকপ্রদ মিষ্টি এবং উচ্ছাসিত৷
.
একটা গল্প বললে ভালো বুঝবেন, ঘটনাটা হচ্ছে কোনো এক শুক্রবার অথবা কোনো এক শনিবারের, নামাজের পর পর বিয়ের একটা দাওয়াত তাও গ্রামের দিকে, শহুরে গ্রাম যাকে বলে। তো আমাদের পুরো বংশের মানুষ যাচ্ছে সেই বিয়েতে কারণ বাপ-চাচাদের ফার্স্ট কাজিনের মেয়ের বিয়ে৷ আমি গোসল সেরে পাঞ্জাবী কটি গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি যে মসজিদ আবার বিয়ের অনুষ্ঠান দুইটাতেই ফুটে উঠবে এমন কি সুগন্ধি আছে? তখনই সোনালি ক্যাপের পার্ফিউম অয়েলটা চকচক করে চোখে ধরা দিলেন, এবং এ আর কেউ না বরং শাহী অউদ৷
.
ঝাঝালো, মিষ্টি, অউদি আবার উচ্ছাসি এমন স্মেল কম্বিনেশন পাওয়া ঢের কঠিন৷ ভালোমতো জামায় মেখে নিলাম জিনিসটা এরপর রওনা দিলাম পকেটে পুরে গ্রামের উদ্দেশ্যে, মাইক্রোবাসে ইন্তেজাম ছিল তাই সেখানে ঢুকতেই বড় চাচাতো ভাই আওয়াজ দিলো, কিরে আজকে আবার এটা কি মাখসোস? কঠিন ঘ্রাণ পুরো গাড়ি গরম হয়ে গেছে, সম্মতি জানালো ড্রাইভারও, এরপর নামাজের জন্য অযু করতে নামলাম মসজিদ সংলগ্ন পুকুরে, আরো অনেকেই অযু করছে, গ্রামের এক মুরুব্বি এসে হাসি দিয়ে বললো আপনারতে একটা সুবাস আইতাছে খুব সুন্দর৷
.
মসজিদে আমার একপাশে দাঁড়ালো মেজ চাচা আরেকপাশে আমার এক ইংলিশ মিডিয়াম পড়ুয়া কাজিন ছোটভাই চাচা নিজের অনুভূতি ব্যক্ত করলো ঘ্রাণের ব্যাপারে এটা নাকি এক রয়েল ঘ্রাণ এরপর ছোটভাই জানালো সে পার্ফিউমটা ইউজ করতে চায়, দিলাম একটুখানি ওর হাতে কিন্তু এতে খুশি না বেটাচ্ছেলে আরো লাগবে ওর একটু আশ্চর্যই হলাম কারণ এরা নরমালি ‘আতর’ জিনিসটার সাথে সেভাবে পরিচিত না, যদিও আমি আর ওকে বেশি দেইনি কারন পার্ফিউম কম৷ এরপর বিয়ের অনুষ্ঠানে খেতে বসে ফুফাতো ভাই প্রশ্ন জিজ্ঞাসা করলো, কি ভাই কি পার্ফিউম এটা?
.
আর যে কত মানুষ জিজ্ঞাসা করেছে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ঘাড়ের রগ ফুলিয়ে চিল্লিয়ে বলতে পারি নাই এইটা শাহী অউদ, এইটার নাম শাহী অউদ, এইবার আমারে একটু আরাম করে রেজালা খাইতে দেএএএএ৷ ওয়েল গাড়ি, ভীড়, অনুষ্ঠান এবং আরো নানান ভেজাল সহ্য করেও আতরের ঘ্রাণট রাত অব্দি টিকে ছিলো, যদিও ১ দিন আরামেই চলে যায় কাপড়ে লঞ্জিভিটি। আর এর ঘ্রাণ আবার মলিন হয় কম, টাটকা ঘ্রাণ থাকে দীর্ঘক্ষণ৷ এই শাহী অউদ আর বিন শেখ এগুলো হচ্ছে রিয়েল রয়েল পার্ফিউম অয়েল, এটিটিউড বুস্টার জিনিস৷ এগুলোই কিনবেন বেশি করে৷
Weight N/A
Size

2ml Sample, 3.75 ML, 6 ML, 12 ML

✦ SCENT PROFILE

Fragrance Notes

সুবাসের শুরু থেকে dry-down পর্যন্ত fragrance-এর চরিত্র।

01

Top Notes

Opening · প্রথম অনুভূতি

SaffronSpicy AccordSweet CitrusAromatic HerbsWarm SpicesFresh Green Nuance
02

Heart Notes

Heart · মূল চরিত্র

OudRoseGeraniumJasmineSweet Floral AccordPowdery Floral Nuance
03

Base Notes

Dry-down · শেষ ছাপ

Woody OudAmberMuskSandalwoodWarm ResinTonka Bean
✦ PERFORMANCE

How it wears

Longevity5-6 hours approximately
ProjectionAround 1 metres
SillageVery Noticeable
Performance Description

The first two hours usually deliver the best performance, almost like a boomerang effect, as is common with good-quality perfume oils. They gradually fade out over time, and that is completely normal. However, a Scentara product always aims to be a little uncommon and, most importantly, genuinely satisfying.

প্রথম ২ ঘন্টা বুমেরাং এফেক্টের মত সেরা পার্ফরম্যান্স দেয় ভালো কোয়ালিটির সব পার্ফিউম অয়েলই, ধীরে ধীরে ফেইড আউট হয় এটা বেশ কমন, তবে সেন্টারার প্রোডাক্ট মানেই একটু আনকমন এবং বেশ সন্তোষজঙ্ক।

✦ LASTING ON CLOTHING / SKIN

কাপড় ও ত্বকে স্থায়িত্ব

When it comes to longevity, giving a guarantee is actually a big misconception. Longevity depends on several factors, including your sense of smell, the type of fabric you wear, and the surrounding environment. Sometimes, other people may still be able to smell your fragrance even when you can’t. This is known as nose blindness. That said, our perfumes offer a decent and enjoyable level of longevity.

আসলে লাস্টিং বা লঞ্জিভিটী নিয়ে গ্যারান্টি দেয়া একটা বড় মিথ্যা কথা, কারণ লাস্টিং জিনিসটা ডিপেণ্ড করবে আপনার ঘ্রাণশক্তি, কাপড়ের ধরন বা পরিবেশের উপরে, অনেক টাইমে এমন হবে যে বাকীরা স্মেল পেলেও আপনি পাবেন না যেটাকে নোজ ব্লাইন্ডিং বলে, এমনিতে আমাদের পার্ফিউমের লঞ্জিভিটি ডিসেন্ট।

✦ HOW TO WEAR

পারফিউম ব্যবহারের নিয়ম

The proper way to apply any perfume oil in Boss Mode is simple: first, roll the perfume three times on each palm. Then gently rub your palms together—but do not rub them excessively. After that, apply the oil onto your clothes.

However, if the perfume oil has a noticeable color and your clothing is bright, white, or light-colored, do not apply it directly to the fabric, as it may leave a stain. One more important point: whether it is a synthetic perfume oil or a perfume spray, no matter how expensive it is, I personally would not recommend applying it directly to the skin. Human skin can be very sensitive, so it is always better to be cautious.

Thank you, very, very much.

যেকোনো পার্ফিউম অয়েল বস মোডে অ্যাপ্লাই করার সিষ্টেম হচ্ছে, প্রথমে পার্ফিউম দুই হাতের তালুতে ৩ বার করে রোল করুন, এরপর হালকা একটু ঘষে নিন বেশি একদমই ঘষবেন না, এরপর সেটা কাপড়ে মেখে নিন, তবে অয়েল এর কালার যদি রঙিন হয় আর আপনার কাপড় যদি উজ্জ্বল বা সাদাটে হয় তাহলে কাপড়ে একদম ইউজ করবেন না দাগ লেগে যাবে৷ আরেকটা কথা হচ্ছে, সিন্থেটিক পার্ফিউম অয়েল হোক বা পার্ফিউম স্প্রে এবং যত দামীই হোক তা সরাসরি স্কিনে ইউজ করার পরামর্শ আমি দিবো না, কারণ হিউম্যান স্কিন খুব সেন্সিটিভ। অনেক অনেক ধন্যবাদ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Shahi Oud”

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top