রাত বারোটা পেরিয়েছে। বৃষ্টিভেজা শহরের পুরনো এক গলিতে ল্যাম্পপোস্টের হলুদ আলো পড়ে আছে ভেজা রাস্তায়। এক হাতে মোবাইলের স্ক্রিন, আরেক হাতে পুরনো আমলের একটা নোটবুক, এমন এক একজন দাঁড়িয়ে আছেন, পেশায় উনি এমন একজন গোয়েন্দা যিনি একই সাথে ক্ল্যাসিকাল ইনভেস্টিগেটর তবে আধুনিক ব্যাপারগুলোতেও তার দক্ষতা প্রচুর। ঠিক যেন Spicebomb এর মত। যেটা রহস্যময়, তীক্ষ্ণ আর যার ঘ্রাণ ক্ল্যাসিক আর মডার্ণ অ্যারোমার পুরোপুরি নিয়ন্ত্রণে।
যার শুরুতেই আসে গোলমরিচ আর গ্রেপফ্রুটের ঝাঁঝালো এক বিস্ফোরণ। যেন হঠাৎ জ্বলে ওঠা টর্চের আলো অন্ধকার ঘরের কোণ চিরে দিল। গোলমরিচের তীক্ষ্ণ ঝাঁজ আর সাইট্রাসের টকটক সতেজতা একসাথে এসে মুহূর্তেই সব ইন্দ্রিয়কে জাগিয়ে দেয়। সাথে গোলাপি গোলমরিচের হালকা মিষ্টি-মশলাদার ছোঁয়া। এই শুরুটা একদম আধুনিক, তেজি আর আত্মবিশ্বাসী। ঘরে ঢুকলে সবাই টের পায়, কেউ একজন এসেছে, যে অনেক কিছু খেয়াল করছে।
এরপর তদন্ত গভীরে যায়। হার্টে ফুটে ওঠে দারুচিনি আর জাফরানের উষ্ণ, রাজকীয় মশলাদার আভা, সাথে প্যাচুলির মাটিময় গভীরতা। এটা সেই ধাপ, যেখানে পুরনো দিনের গোয়েন্দা-কাহিনির মতো ধীরে ধীরে একেকটা সূত্র মিলতে থাকে। আগের তেজটা এখানে নরম হয়, কিন্তু হারিয়ে যায় না। বরং রূপ নেয় এক শান্ত, হিসেবি আর পরিণত উপস্থিতিতে।
বেইসে এসে রহস্যের পর্দা ওঠে। তামাকপাতা, ভ্যানিলা আর চামড়ার উষ্ণ আলিঙ্গনে ঘ্রাণটা স্থির হয়। তামাক দেয় শুকনো, সামান্য মিষ্টি ও ধোঁয়াটে ভাব, যেন পুরনো লাইব্রেরির কোণে রাখা কোনো ফাইলের গন্ধ। ভ্যানিলা আনে নরম, ক্রিমি মিষ্টতা, আর চামড়া দেয় ট্রেঞ্চকোটের মতো দৃঢ়, পুরুষালি একটা ফিনিশ। ক্ল্যাসিকের গভীরতা আর আধুনিকের ধার, দুটোই এখানে এক হয়ে যায়।
পারফরম্যান্সের দিক থেকে এটা রোল অন হিসেবে মাঝারি প্রজেকশন দেয় যা ভেরি একুরেট। কবজি, গলার পাশে আর কানের পেছনে লাগালে বেশ কয়েক ঘণ্টা স্মেল ছড়াতে থাকে, আর কাপড়ের কাছাকাছি লাগালে আরও ভালো টেকে। দিনের মাঝখানে দুয়েকবার রি-অ্যাপ্লাই করলে রাত পর্যন্ত উপস্থিতি অটুট থাকে।
ব্যবহারের জন্য এটা সবচেয়ে ভালো শীত, শরৎ আর ঠাণ্ডা সন্ধ্যায়। অফিস মিটিং, ডিনার ডেট, বিয়ের অনুষ্ঠান কিংবা বন্ধুদের সাথে নাইট আউট, যেখানেই আপনি স্টাইল আর ব্যক্তিত্ব একসাথে দেখাতে চান, সেখানে এটা দারুণ মানায়। সামারেও খারাপ লাগেনা৷
যারা নিজের চারপাশে মনে রাখার মতো ছাপ রেখে যেতে চান, তাদের জন্য Spicebomb একদম সঠিক পছন্দ। আপনি চলে যাওয়ার পরেও ঘ্রাণটা রয়ে যায়, আর সবাই ভাবতে থাকে, লোকটা কে ছিল।




Reviews
There are no reviews yet.